Friday, November 20, 2026

জন্মদিনে ফিরে দেখা সুস্মিতা সেনের দশটি সিনেমা

রামায়ণ- দেবত্বের আড়ালে মানুষ, ক্ষমতা ও নৈতিকতার এক মহাকাব্য

November 16, 2026

মহাভারত – একটি যুদ্ধ, নাকি মানবসভ্যতার সবচেয়ে বড় আয়না?

November 9, 2026

ভারতীয় ছবির ছায়ায় বাংলাদেশি ৪ সিনেমা

November 2, 2026
রজনীকান্ত কেন সুপার স্টার ?

রজনীকান্ত কেন সুপার স্টার ? 

October 26, 2026

অমিতাভ বচ্চন – যে গল্প কখনো বলা হয়নি

October 16, 2026

বলিউডে সৌন্দর্য আর আত্মবিশ্বাসের সংমিশেলে নিজের আলাদা জায়গা তৈরি করেছেন সুস্মিতা সেন। আজ ১৯ নভেম্বর তাঁর ৫১তম জন্মদিন। মিস ইউনিভার্সের মুকুট থেকে শুরু করে ‘আর্য’র প্রশংসিত প্রত্যাবর্তন ‐ তিন দশক ধরে তিনি প্রমাণ করেছেন, তিনি শুধু গ্ল্যামার নন, অভিনয়েও শক্তিশালী।

১৯৭৫ সালের ১৯ নভেম্বর হায়দরাবাদে জন্ম সুস্মিতার। ১৯৯৪ সালে মাত্র ১৮ বছর বয়সে ফেমিনা মিস ইন্ডিয়া জয়ের পর ম্যানিলায় জেতেন মিস ইউনিভার্সের মুকুট ‐ প্রথম ভারতীয় হিসেবে এই খেতাব জেতেন তিনি। এরপরই সিনেমায় পা রাখেন তিনি।

জন্মদিনে ফিরে দেখা সুস্মিতা সেনের দশটি সিনেমা

সুস্মিতা সেনের সেরা দশটি কাজ

‘দস্তক’ (১৯৯৬): অভিষেক ছবিতেই তিনি অভিনয় করেন নিজের চরিত্রে ‐ এক মিস ইউনিভার্স, যাকে তাড়া করে এক উন্মাদ ভক্ত। প্রথম ছবিতেই তার পর্দা-উপস্থিতি নজর কাড়ে সবার।

‘বিবি নম্বর ওয়ান’ (১৯৯৯): ডেভিড ধাওয়ানের এই কমেডিতে রূপা চরিত্রে প্রাণবন্ত অভিনয় এনে দেয় ফিল্মফেয়ার শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার। সালমান খান ও কারিশমা কাপুরের পাশে থেকেও তিনি ছিলেন ছবির বড় আকর্ষণ।

‘সির্ফ তুম’ (১৯৯৯): এই প্রেমের ছবিতে নেহা চরিত্রে তার সংবেদনশীল অভিনয় দর্শকের মন ছুঁয়ে যায়; ছবির গানগুলোও তখন ব্যাপক জনপ্রিয় হয়।

‘ফিজা’ (২০০০): মূল চরিত্রে না থাকলেও অতিথি শিল্পী হিসেবে ‘মেহবুব মেরে’ গানে তার নাচ আজও বলিউডের আইকনিক পারফরম্যান্সগুলোর একটি হয়ে আছে।

‘আঁখে’ (২০০২): অন্ধ তিন ডাকাতের শিক্ষিকা নেহা শ্রীবাস্তব চরিত্রে তিনি ছিলেন আত্মবিশ্বাসী ও আকর্ষণীয়। অমিতাভ বচ্চন, অক্ষয় কুমারদের ভিড়েও নিজের জায়গা ধরে রাখেন তিনি।

‘ফিলহাল…’ (২০০২): সারোগেসির মতো সংবেদনশীল বিষয়ের এই ছবিতে সিয়া চরিত্রে তার অভিনয় সমালোচকদের প্রশংসা কুড়ায়; এটি তার ক্যারিয়ারের অন্যতম সেরা অভিনয় হিসেবে ধরা হয়।

‘সময়: হোয়েন দ্য টাইম স্ট্রাইকস’ (২০০৩): পুলিশ কর্মকর্তা এসিপি মালবিকা চৌহানের চরিত্রে এই থ্রিলারে তিনি ছিলেন ঠান্ডা মাথার, তীক্ষ্ণ ও বিশ্বাসযোগ্য ‐ নায়িকাকেন্দ্রিক থ্রিলারের শুরুর দিকের উল্লেখযোগ্য উদাহরণ এটি।

‘ম্যায় হুঁ না’ (২০০৪): রসায়নের শিক্ষিকা চাঁদনী চোপড়া চরিত্রে শাহরুখ খানের সঙ্গে তার রসায়ন ছিল ছবির প্রাণ। শাড়িতে তার উপস্থিতি আজও দর্শকের স্মৃতিতে উজ্জ্বল।

‘ম্যায়নে পেয়ার কিউঁ কিয়া?’ (২০০৫): এই কমেডিতে নার্স নয়না চরিত্রে সালমান খানের সঙ্গে তার জুটি আবারও দর্শকপ্রিয়তা পায়; হালকা মেজাজের অভিনয়ে তিনি ছিলেন স্বচ্ছন্দ।

‘নির্বাক’ (২০১৫): সৃজিত মুখোপাধ্যায়ের এই ছবি দিয়ে বাংলা সিনেমায় অভিষেক হয় সুস্মিতার। সংলাপহীন চরিত্রে শুধু অভিব্যক্তি দিয়েই তিনি প্রমাণ করেন তার অভিনয়ের গভীরতা।

জন্মদিনে ফিরে দেখা সুস্মিতা সেনের দশটি সিনেমা

দীর্ঘ বিরতির পর ২০২০ সালে ওয়েব সিরিজ ‘আর্য’ দিয়ে তার জোরালো প্রত্যাবর্তন ঘটে; সিরিজটি আন্তর্জাতিক এমি মনোনয়নও পায়। ২০২৩ সালে ‘তালি’ সিরিজে তৃতীয় লিঙ্গের অধিকারকর্মী শ্রীগৌরী সাওয়ান্তের চরিত্রে অভিনয় করে আবারও প্রশংসিত হন তিনি। একই বছর হৃদরোগে আক্রান্ত হলেও দ্রুত সেরে উঠে কাজে ফিরেছেন এই লড়াকু তারকা।

৫১ বছর বয়সেও সুস্মিতা সেন সমান প্রাণবন্ত। দুই মেয়ে রেনি ও আলিসাহকে নিয়ে তার জীবন, আর পর্দায় ফেরার প্রতিটি অধ্যায়ই ভক্তদের কাছে উদ্‌যাপনের। জন্মদিনে শুভেচ্ছায় ভাসছেন এই চিরসবুজ তারকা।

Share

Read more

Local News