Wednesday, September 30, 2026

সালমান শাহ হত্যা মামলা: প্রতিবেদন জমার দিন পেছাল

কেন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যাওয়া ছেড়ে দিলেন আমির খান?

September 26, 2026

সর্বকালের সবচেয়ে ব্যবসাসফল সিনেমাগুলোর অবিশ্বাস্য গল্প 

September 17, 2026

শত শত কোটি বাজেট, তবুও ভয়াবহ ফ্লপ!

September 10, 2026

শাকিব খানের উত্থানের গল্প

September 6, 2026

বাংলা সিনেমার কিংবদন্তি ভিলেন – যাদের ঘৃণা করেই ভালোবেসেছে দর্শক

August 27, 2026

চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমার সময় আরও বাড়ল। আগামী ৫ নভেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার দিন ধার্য ছিল। তবে সিআইডি পুলিশের ঢাকা মেট্রো দক্ষিণের ইন্সপেক্টর মজিবুর রহমান প্রতিবেদন দাখিল করতে না পারায় নতুন তারিখ নির্ধারণ করা হয়। বিষয়টি জানিয়েছেন প্রসিকিউশন বিভাগের এসআই শাহ আলম।

সালমান শাহকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে তার স্ত্রী সামিরা হকসহ ১১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আসামিদের মধ্যে রয়েছেন সামিরার মা লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, অভিনেতা আশরাফুল হক ডনসহ আরও কয়েকজন।

সালমান শাহ হত্যা মামলা: প্রতিবেদন জমার দিন পেছাল
ছবি: সংগৃহীত

ডনের গ্রেপ্তারে মামলায় নতুন মোড়

গত ৯ আগস্ট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডনকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ। পরে সিআইডি তাকে পাঁচ দিনের রিমান্ডে নেয়। রিমান্ড শেষে গত ৯ সেপ্টেম্বর থেকে তিনি কারাগারে রয়েছেন।

সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম গত বছরের ২০ অক্টোবর মামলাটি দায়ের করেন। এজাহারে সালমান শাহকে পূর্বপরিকল্পিতভাবে হত্যার অভিযোগ আনা হয়।

এর আগে ছেলের মৃত্যুর ঘটনায় অপমৃত্যু মামলা করেছিলেন সালমান শাহর বাবা কমরউদ্দিন আহমদ চৌধুরী। পরে ১৯৯৭ সালের ২৪ জুলাই সেটিকে হত্যা মামলায় রূপান্তরের আবেদন করেন তিনি।

সালমান শাহ হত্যা মামলা: প্রতিবেদন জমার দিন পেছাল
ছবি: সংগৃহীত

সিআইডির তদন্তে আত্মহত্যার কথা

হত্যার অভিযোগ তদন্তে সিআইডিকে নির্দেশ দিয়েছিল আদালত। ১৯৯৭ সালের ৩ নভেম্বর সিআইডি চূড়ান্ত প্রতিবেদন দিয়ে জানায়, সালমান শাহ আত্মহত্যা করেছেন।

সেই প্রতিবেদন প্রত্যাখ্যান করে কমরউদ্দিন চৌধুরী রিভিশন মামলা করেন। পরে ২০০৩ সালের ১৯ মে মামলাটি বিচার বিভাগীয় তদন্তে পাঠানো হয়। দীর্ঘ ১১ বছর পর ২০১৪ সালের ৩ আগস্ট মহানগর হাকিম ইমদাদুল হক সেই প্রতিবেদন দাখিল করেন। সেখানেও হত্যার অভিযোগ নাকচ করা হয়।

সালমান শাহ হত্যা মামলা: প্রতিবেদন জমার দিন পেছাল
সালমান ও শাবনূর, ছবি: সংগৃহীত

নীলা চৌধুরীর নারাজির পর নতুন তদন্ত

সালমান শাহর বাবার মৃত্যুর পর মামলাটি চালিয়ে যান তার মা নীলা চৌধুরী। ২০১৫ সালের ১০ ফেব্রুয়ারি বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদনে নারাজি দেন তিনি। একই সঙ্গে ১১ জনের নাম উল্লেখ করে তাদের বিরুদ্ধে ছেলেকে হত্যার সঙ্গে জড়িত থাকার সন্দেহ প্রকাশ করেন।

এরপর মামলাটি তদন্ত করে র‌্যাব। পরে রাষ্ট্রপক্ষের আপত্তির পর ২০১৬ সালের ২১ আগস্ট ঢাকার ষষ্ঠ বিশেষ জজ আদালত র‌্যাবকে আর তদন্ত না করার নির্দেশ দেন। পরে তদন্তের দায়িত্ব পায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

সালমান শাহ হত্যা মামলা: প্রতিবেদন জমার দিন পেছাল
ছবি: সংগৃহীত

পিবিআইয়ের তদন্তেও হত্যার প্রমাণ মেলেনি

চার বছর তদন্তের পর ২০২০ সালের ২৫ ফেব্রুয়ারি পিবিআই চূড়ান্ত প্রতিবেদন দেয়। ৫৪ জনের জবানবন্দি ও জব্দ করা আলামত পর্যালোচনার পর হত্যার অভিযোগের কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

পিবিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছিল, চিত্রনায়িকা শাবনূরের সঙ্গে সালমান শাহর ঘনিষ্ঠতা এবং স্ত্রী সামিরা হকের কারণে পারিবারিক টানাপোড়েনের জেরে মানসিক যন্ত্রণায় ভুগছিলেন তিনি। এসব কারণেই সালমান শাহ আত্মহত্যা করেছেন বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়।

তবে ওই প্রতিবেদনে সন্তুষ্ট হননি সালমান শাহর মা নীলা চৌধুরী। ছেলের মৃত্যুর প্রকৃত কারণ জানতে তিনি আরও তদন্তের দাবি জানান।

২০২১ সালের ৩১ অক্টোবর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ পিবিআইয়ের প্রতিবেদন আমলে নিয়ে আসামিদের অব্যাহতির আদেশ দেন।

রিভিশন আবেদনে বদলে যায় মামলার গতিপথ

পরে সালমান শাহর পরিবারের পক্ষ থেকে বিভিন্ন যুক্তি তুলে ধরে মহানগর দায়রা জজ আদালতে রিভিশন আবেদন করা হয়। ২০২২ সালের ১২ জুন ঢাকা মহানগর দায়রা জজ আদালত রিভিশন আবেদন গ্রহণ করেন। তবে বিভিন্ন কারণে এতদিন এর শুনানি হয়নি।

গত বছরের ২০ অক্টোবর ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদৌস ইবনে হক সালমান শাহর মায়ের রিভিশন আবেদন মঞ্জুর করেন। আদালত সালমান শাহর বাবা কমরউদ্দিন চৌধুরীর অভিযোগ এবং সন্দেহভাজন রিজভী আহমেদ ওরফে ফরহাদের জবানবন্দি সংযুক্ত করে রমনা মডেল থানাকে হত্যা মামলার নির্দেশ দেন।

১৯৯৬ সালে মৃত্যু সালমান শাহর

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের ফ্ল্যাটে মারা যান সালমান শাহ। মৃত্যুর সময় দেশের চলচ্চিত্রে জনপ্রিয়তার শীর্ষে ছিলেন এই অভিনেতা। তার মৃত্যুর কারণ নিয়ে দীর্ঘদিন ধরে নানা প্রশ্ন ও বিতর্ক রয়েছে।

বর্তমানে মামলাটির তদন্ত করছে সিআইডি। আগামী ৫ নভেম্বরের মধ্যে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করার কথা রয়েছে।

Share

Read more

Local News