Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, এপ্রিল ৯, ২০২৬

পাকিস্তান ও বালুচিস্তানকে আলাদা দেশ উল্লেখ করলেন সালমান খান

পাকিস্তান ও বালুচিস্তানকে আলাদা দেশ উল্লেখ করলেন সালমান খান

পাকিস্তান ও বেলুচিস্তানকে ভিন্ন দেশ

পাকিস্তান-বেলুচিস্তান বিতর্ক চলছে বহু দিন ধরেই। বেলুচিস্তান স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি চায়। কিন্তু পাকিস্তান সরকারের দাবি, তাদের দেশের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ বেলুচিস্তান। এই বিতর্কের মধ্যেই সালমন খান পাকিস্তান ও বেলুচিস্তানকে ভিন্ন দেশ হিসেব উল্লেখ করে বসলেন। সালমান কি ভুল করে এমন মন্তব্য করলেন, না কি এর পিছনে রয়েছে কোনও ইঙ্গিত?

সম্প্রতি সৌদি আরবের রিয়াধে অনুষ্ঠান করতে গিয়েছিলেন সালমন। সেখানে ভারতীয় ছবির উন্নতি নিয়ে কথা বলছিলেন তিনি। তখনই বেলুচিস্তানকে ভিন্ন দেশ হিসেবে উল্লেখ করে বসেন ভাইজান। সালমন বলেছিলেন, “হিন্দি ছবি তৈরি করে সৌদি আরবে মুক্তি দিলে সেটা সফল হবেই হবে।

এমনকি, তামিল, তেলুগু, মালয়ালি ছবিও এখানে মুক্তি পেলে একশো কোটি টাকার ব্যবসা তো করবেই। কারণ, ভিন্ন ভিন্ন দেশ থেকে মানুষ এখানে এসে থাকেন। যেমন বেলুচিস্তানের মানুষ থাকেন, আফগানিস্তানের মানুষ থাকেন, পাকিস্তানের মানুষ থাকেন। সকল দেশের মানুষ এখানে কাজ করছেন।”

এই মন্তব্য ভাইরাল হতেই প্রশ্ন উঠছে, সালমন কি জেনেবুঝে এই মন্তব্য করলেন? না কি তার মুখ ফস্কে বেরিয়ে গিয়েছে এই মন্তব্য? এক নেটিজেন লিখেছেন, “জানি না, মুখ ফস্কে এমন বলেছেন কি না। তবে জেনেবুঝে বললে খুব ভাল করেছেন।” আর এক নেটিজেন লিখেছেন, “এত রাজনৈতিক ভাবে ভাবার কিছু হয়নি। নিশ্চয়ই নতুন কোনও ছবিতে এমন কিছু বিষয় রয়েছে, তারই ইঙ্গিত দিলেন সালমন।”  তবে এক ক্ষুব্ধ নেটিজেন লিখেছেন, “বলিউড তারকারা কী বললেন, তাতে কী বা যায় আসে। পহেলগাঁও কাণ্ডের পরে এঁরা সবাই চুপ করে ছিলেন।”  

খবর: আনন্দবাজার পত্রিকা

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার   

মাইকেল জ্যাকসন বায়োগ্রাফি ‘মাইকেল’ পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছে…
মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে

শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ    

১০০তম অস্কার শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ যা অনুষ্ঠিত হবে ২০২৮ সালে। তবে এর…
শততম অস্কারের তারিখ ঘোষণা

অস্কারজয়ী ইরানি নির্মাতা ফরহাদির প্রতিবাদ- ইরানের ১০ দফা শর্ত

ইরানি নির্মাতা ফরহাদি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার বিরুদ্ধে অস্কারজয়ী ইরানি নির্মাতা ফরহাদির প্রতিবাদ…
অস্কারজয়ী ইরানি নির্মাতা ফরহাদির প্রতিবাদ

ফ্লোরিডায় গুলিবিদ্ধ হলেন র‍্যাপার অফসেট

গুলিবিদ্ধ র‍্যাপার অফসেটের অবস্থা স্থিতিশীল যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় গুলিবিদ্ধ র‍্যাপার অফসেট । সোমবার ৬ এপ্রিল…
ফ্লোরিডায় গুলিবিদ্ধ হলেন র‍্যাপার অফসেট
0
Share