Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, মার্চ ২৮, ২০২৬

ঢালিডউ সুপারস্টার শাকিব খানের জন্মদিন আজ

ঢালিডউ সুপারস্টার শাকিব খানের জন্মদিন আজ
শাকিব খান, ছবি: সংগৃহীত

আসল নাম মাসুদ রানা, ঢাকাই সিনেমায় কিং খান

ঢালিউড সুপারস্টার শাকিব খান-এর আজ জন্মদিন। দুই দশকেরও বেশি সময় ধরে ঢাকাই সিনেমার দর্শকদের মন জয় করে চলেছেন তিনি। একের পর এক সুপারহিট সিনেমা উপহার দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন দেশের সবচেয়ে জনপ্রিয় নায়কদের একজন হিসেবে।  এখন পর্যন্ত চলচ্চিত্রজগতে দর্শকপ্রিয়তার শীর্ষস্থান দখল করে আছেন।

ঢালিডউ সুপারস্টার শাকিব খানের জন্মদিন আজ

শৈশব ও চলচ্চিত্রে অভিষেক

শাকিব খানের প্রকৃত নাম মাসুদ রানা। তার বাবা ছিলেন একজন সরকারি চাকরিজীবী এবং মা গৃহিণী। ১৯৭৯ সালের ২৮ মার্চ অর্থাৎ আজকের এই দিনে গোপালগঞ্জে তাঁর জন্ম। এক ভাই ও এক বোনের সঙ্গে তার শৈশব কেটেছে নারায়ণগঞ্জে।  

১৯৯৯ সালে নির্মাতা সোহানুর রহমান সোহান পরিচালিত অনন্ত ভালোবাসা সিনেমার মাধ্যমে রূপালি জগতে পা রাখেন তিনি।

ঢালিডউ সুপারস্টার শাকিব খানের জন্মদিন আজ
শাকিব খান, সংগৃহীত

 ‘কিং খান’ হয়ে ওঠার গল্প

তবে ২০০৭ সালের পর থেকেই দর্শকের মনে ‘কিং খান’ হিসেবে রাজত্ব শুরু হয় শাকিব খান-এর। ধারাবাহিকভাবে ব্যবসাসফল সিনেমা উপহার দিয়ে তিনি ঢালিউডের শীর্ষ নায়ক হিসেবে নিজের অবস্থান শক্ত করেন।

পুরস্কার ও আন্তর্জাতিক জনপ্রিয়তা

অভিনয়গুণে এখন পর্যন্ত চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন শাকিব খান। তার জনপ্রিয়তা এখন শুধু দেশের মধ্যেই সীমাবদ্ধ নয়, টালিউড ও বলিউডেও ছড়িয়ে পড়েছে। শক্তিশালী অভিনয় ও পর্দা উপস্থিতির কারণে দীর্ঘ সময় ধরে শীর্ষে আছেন তিনি।

ঢালিডউ সুপারস্টার শাকিব খানের জন্মদিন আজ
শাকিব খান, সংগৃহীত
ব্যক্তি জীবনে বিয়ে নিয়ে বিতর্ক

ক্যারিয়ারের সাফল্যের পাশাপাশি ব্যক্তিজীবন নিয়েও কম আলোচনা হয়নি। ঢালিউডের দুই অভিনেত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলী-র সঙ্গে দাম্পত্য সম্পর্কে জড়ালেও শেষ পর্যন্ত কোনো সম্পর্কই টেকেনি তার। তবে বাবা হিসেবে দুই সন্তানের প্রতি তার ভালোবাসা অটুট।

ঢালিডউ সুপারস্টার শাকিব খানের জন্মদিন আজ
শাকিব খান, সংগৃহীত

 জনপ্রিয় সিনেমার তালিকা

দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন শাকিব খান। এর মধ্যে রয়েছে ‘জানের জান’, ‘অনন্ত ভালোবাসা’, ‘ঠেকাও মাস্তান’, ‘স্বপ্নের বাসর’, ‘প্রিয়া তুমি কোথায়’, ‘প্রাণের মানুষ’, ‘সাহসী মানুষ চাই’, ‘খুনি শিকদার’, ‘আমার স্বপ্ন তুমি’, ‘ডেয়ারিং লাভার’, ‘দুই পৃথিবী’সহ আরও অনেক ছবি।

 ‘প্রিয়তমা’ দিয়ে নতুন রেকর্ড

সবশেষ প্রিয়তমা সিনেমার মাধ্যমে আবারও বক্স অফিস কাঁপিয়েছেন তিনি। নির্মাতা হিমেল আশরাফ পরিচালিত এই ছবিটি একের পর এক রেকর্ড গড়ে শাকিব খানের জনপ্রিয়তাকে আরও দৃঢ় করেছে।

জন্মদিনে ভক্তদের প্রত্যাশা, আগামীতেও নতুন নতুন গল্প ও চরিত্রে হাজির হয়ে আরও দীর্ঘ সময় ধরে ঢালিউডে রাজত্ব করবেন শাকিব খান।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

চলে গেলেন ‘মুখ ও মুখোশ’ কণ্ঠশিল্পী মাহবুবা রহমান

মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে মাহবুবা রহমানকে দাফন চলে গেলেন একুশে পদকজয়ী কণ্ঠশিল্পী মাহবুবা রহমান। দেশের প্রথম…
চলে গেলেন মুখ ও মুখোশ কণ্ঠশিল্পী মাহবুবা রহমান

স্বাধীনতা দিবসে তারকাদের আবেগঘন পোস্ট

স্বাধীনতার চেতনা ধরে রাখার প্রত্যয় তারকাদের স্বাধীনতা দিবসে তারকাদের আবেগঘন পোস্ট দেশের মানুষকে স্মরণ করিয়ে…
স্বাধীনতা দিবসে তারকাদের আবেগঘন পোস্ট

স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে ট্রেলার ৪ দিনে ১ বিলিয়ন ভিউ

দর্শকপ্রিয়তায় নতুন ইতিহাস গড়ল স্পাইডারম্যান স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে ট্রেলার মুক্তির পরপরই নতুন…
স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে ট্রেলার ৪ দিনে ১ বিলিয়ন ভিউ
0
Share