Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, ফেব্রুয়ারি ১০, ২০২৬

জামায়াতের প্রচারণায় শাকিব খান, নেপথ্যে কী

জামায়াতের প্রচারণায় শাকিব খান, নেপথ্যে কী
ছবি: এআই দিয়ে তৈরি শফিকুর রহমান ও শাকিব খান

সোশ্যাল মিডিয়ায় শাকিবকে নিয়ে ভুয়া কার্ড

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানকে ঘিরে আবারও ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে সামাজিক মাধ্যমে। ফেসবুকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে একটি ফটোকার্ড ও ভিডিও দ্রুত ছড়িয়ে পড়েছে। সেখানে দেখানো হচ্ছে, জামায়াতে ইসলামীর প্রচারণায় যুক্ত হয়েছেন শাকিব খান।  এ ঘটনার নেপথ্যে কী?

ফটোকার্ডটিতে দাবি করা হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর পক্ষে ভোট চাইছেন শাকিব খান। কার্ডের সঙ্গে একটি ভিডিও লিংকও শেয়ার করা হয়। লিংকে ক্লিক করলে দেখা যায়, জামায়াতে ইসলামীর আমির বক্তব্য দিচ্ছেন। তার পাশে দাঁড়িয়ে আছেন শাকিব খান। ভিডিওতে আরও কয়েকজন অভিনয়শিল্পীকেও দেখা যায়।

তবে যাচাই করে জানা গেছে, ভিডিওটি সম্পূর্ণ ভুয়া। এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। বাস্তবে এই ঘটনার সঙ্গে শাকিব খানের কোনো সম্পর্ক নেই।

জামায়াতের প্রচারণায় শাকিব খান, নেপথ্যে কী
এআই দিয়ে তৈরি শফিকুর রহমান ও শাকিব খান

শাকিব খানের ঘনিষ্ঠ একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানায়, ভিডিও বা ফটোকার্ড সম্পর্কে শাকিব কিছুই জানেন না। পাশাপাশি তিনি আসন্ন নির্বাচন উপলক্ষে কোনো রাজনৈতিক দলের প্রচারণায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত নন।

বর্তমানে শাকিব খান তার নতুন সিনেমা ‘প্রিন্স’-এর শুটিং নিয়ে দেশের বাইরে অবস্থান করছেন। সিনেমাটি পরিচালনা করছেন আবু হায়াত মাহমুদ। ক্রিয়েটিভ ল্যান্ডের ব্যানারে প্রযোজনা করছেন শিরিন সুলতানা। ছবিটিতে চীনের একটি প্রযোজনা প্রতিষ্ঠানও যুক্ত হয়েছে।

মেজবাহ উদ্দিন সুমনের গল্পে সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন ও মোহাম্মদ নাজিম উদ্দিন। রোজার ঈদে সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

কেন ভোট দিতে পারছেন না শাকিব-জয়া-মেহজাবীন?

ভোটের আগে শোবিজ অঙ্গনে আলোচনা তুঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট বৃহস্পতিবার। ভোটের আগে দেশের শোবিজ…
কেন ভোট দিতে পারছেন না শাকিব-জয়া-মেহজাবীন?

তানজিন তিশা শাকিব খানের প্রশংসায় পঞ্চমুখ

তানজিন তিশা ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার বড় পর্দায় অভিষেক নিয়ে দীর্ঘদিন ধরেই দর্শকদের মধ্যে…
তানজিন তিশা শাকিব খানের

বাঁধন রটারড্যামের অভিজ্ঞতা ও নির্বাচন নিয়ে অনুভূতির কথা জানালেন

ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যাম নেদারল্যান্ডসে অনুষ্ঠিত ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যামের ৫৫তম আসরের বিগ স্ক্রিন…
বাঁধন রটারড্যামের অভিজ্ঞতা ও নির্বাচন

শাকিব খানের নায়িকা হচ্ছেন মিস ইউনিভার্স বাংলাদেশ মিথিলা

মিস ইউনিভার্স বাংলাদেশ শোনা যাচ্ছে ঈদুল আজহায় শাকিব খানের নতুন সিনেমা আসছে। সিনেমাটির নাম হবে ‘রকস্টার’। শোনা…
শাকিব খানের নায়িকা হচ্ছেন
0
Share