Monday, November 23, 2026

দুই দিনের শুটিং বন্ধ, পাভেলের বিরুদ্ধে ১৯ লাখ টাকা ক্ষতির অভিযোগ

রামায়ণ- দেবত্বের আড়ালে মানুষ, ক্ষমতা ও নৈতিকতার এক মহাকাব্য

November 16, 2026

মহাভারত – একটি যুদ্ধ, নাকি মানবসভ্যতার সবচেয়ে বড় আয়না?

November 9, 2026

ভারতীয় ছবির ছায়ায় বাংলাদেশি ৪ সিনেমা

November 2, 2026
রজনীকান্ত কেন সুপার স্টার ?

রজনীকান্ত কেন সুপার স্টার ? 

October 26, 2026

অমিতাভ বচ্চন – যে গল্প কখনো বলা হয়নি

October 16, 2026

‘মিরাক্কেল’ ও ‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা সাইদুর রহমান পাভেলের বিরুদ্ধে শুটিংয়ে অনুপস্থিতি ও অসহযোগিতার অভিযোগ তুলেছেন নাট্যনির্মাতা মানসুর আলম নির্ঝর। তাঁর দাবি, পরপর দুই দিন শুটিংয়ের নির্ধারিত সময়ে উপস্থিত হননি পাভেল। এতে ধারাবাহিক নাটক ‘হাঙামা’র শুটিং বন্ধ হয়ে যায়। দুই দিনের কাজ স্থগিত থাকায় প্রযোজনা প্রতিষ্ঠানের প্রায় ১৮ থেকে ১৯ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন নির্মাতা।

অভিযোগের বিষয়টি জানাতে ২২ নভেম্বর মধ্যরাতে রাজধানীর মিরপুরের পল্লবীতে পাভেলের বাসার নিচে সংবাদ সম্মেলনের আয়োজন করেন মানসুর আলম নির্ঝর। এ সময় তাঁর সঙ্গে ছিলেন নাটকটির শুটিং ইউনিটের সদস্যরা।

সংবাদ সম্মেলনে নির্মাতা জানান, পরপর দুই দিন শুটিংয়ের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ে পাভেল উপস্থিত না হওয়ায় কাজ শুরু করা সম্ভব হয়নি। এতে নাটকটির প্রায় ৬০ জন সদস্য ক্ষতিগ্রস্ত হয়েছেন। পাশাপাশি দুই মাস ধরে চলা প্রস্তুতি ও পরিশ্রমও ব্যাহত হয়েছে।

মানসুর আলম নির্ঝর বলেন, ‘আমরা তার কাছে ক্ষতিপূরণ ও জনসমক্ষে ক্ষমা দাবি জানাই।’

বিষয়টি নিয়ে সাংগঠনিকভাবেও পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন নির্মাতা। তাঁর ভাষ্য, ইতিমধ্যে ডিরেক্টরস গিল্ড ও অভিনয়শিল্পী সংঘকে অভিযোগের বিষয়টি অবহিত করা হয়েছে। পাশাপাশি পাভেলের এলাকার সোসাইটি এবং পল্লবী থানাকেও বিষয়টি জানানো হয়েছে।

দুই দিনের শুটিং বন্ধ, পাভেলের বিরুদ্ধে ১৯ লাখ টাকা ক্ষতির অভিযোগ
সাইদুর রহমান পাভেল, ছবি: সংগৃহীত

অন্যদিকে, মধ্যরাতে একজন অভিনেতার বাসার নিচে শুটিং ইউনিটের সদস্যদের নিয়ে নির্মাতার সংবাদ সম্মেলনের ঘটনাটি বিনোদন অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। কয়েকটি সংবাদমাধ্যম ও বিনোদনভিত্তিক পেজ থেকে সংবাদ সম্মেলনটি সরাসরি সম্প্রচার করা হয়।

দুই দিনের শুটিং বন্ধ, পাভেলের বিরুদ্ধে ১৯ লাখ টাকা ক্ষতির অভিযোগ
সাইদুর রহমান পাভেল, ছবি: সংগৃহীত

বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলের জন্য নির্মিত হচ্ছে ধারাবাহিক নাটক ‘হাঙামা’। এতে সাইদুর রহমান পাভেল ছাড়াও অভিনয় করছেন সেরতাজ জেবীন, মাহমুদুল ইসলাম মিঠু, মিলি বাশার, মাশরুর এনান (কেটো), সামিউল ভূঁইয়া (ভাইসাব), তাবাসসুম ছোঁয়া, শারমিন শর্মী, সুষমা সরকার, মুক্তি জাকারিয়া, উজ্জ্বল মাহমুদ, শাওন (মিরাক্কেল), সিকদার মুকিত, জারিন জারা খান, সুমন পাটোয়ারী ও সিনি স্নিগ্ধাসহ অনেকে।

এদিকে নির্মাতার অভিযোগের বিষয়ে জানতে অভিনেতা সাইদুর রহমান পাভেলের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি। তাঁর বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।

Share

Read more

Local News