Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, এপ্রিল ৯, ২০২৬

ভুয়া আইডি পেজে বিরক্ত মৌ – ক্ষোভ প্রকাশ    

ভুয়া আইডি পেজে বিরক্ত মৌ - ক্ষোভ প্রকাশ  
অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ, ছবি: সংগৃহীত

কঠোর আইনি ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি

সাদিয়া ইসলাম মৌ। দেশের জনপ্রিয় অভিনেত্রী ও মডেল।  নিজের নাম ব্যবহার করে ফেসবুকে একাধিক ভুয়া অ্যাকাউন্ট খোলার অভিযোগ করেছেন সাদিয়া ইসলাম মৌ। এসব আইডি থেকে নিয়মিত পোস্ট, ছবি দেওয়া ও পরিচিতজনদের পোস্টে মন্তব্য করা হচ্ছে বলে তিনি জানান। ভুয়া আইডি পেজে বিরক্ত মৌ বিব্রত হয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ।  এসব কর্মকাণ্ড বন্ধ না হলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

ভুয়া আইডি পেজে বিরক্ত মৌ
অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ, ছবি: সংগৃহীত

নব্বইয়ের দশক থেকে নিয়মিত অভিনয়ে যুক্ত থাকা এই তারকা জানান, তিনি ব্যক্তিগতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে খুব বেশি সক্রিয় নন। তবে সম্প্রতি তার পরিচিতজনদের মাধ্যমে জানতে পারেন, তার নাম ও ছবি ব্যবহার করে অসংখ্য ভুয়া ফেসবুক আইডি ও পেজ থেকে নিয়মিত পোস্ট, ছবি আপলোড এবং মন্তব্য করা হচ্ছে।

মৌ স্পষ্ট করে জানান, ফেসবুকে তার একমাত্র ব্যক্তিগত অ্যাকাউন্টের নাম ‘সাদিয়া ইসলাম’। ‘সাদিয়া ইসলাম মৌ’ নামে তার কোনও ফেসবুক আইডি বা পেজ নেই। পাশাপাশি ইনস্টাগ্রামসহ অন্য কোনও সামাজিক যোগাযোগমাধ্যমেও তার কোনও অ্যাকাউন্ট নেই।

ভুয়া আইডি পেজে বিরক্ত মৌ
অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ, ছবি: সংগৃহীত

এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে মৌ বলেন, যারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার নামে ভুয়া অ্যাকাউন্ট খুলে বিভ্রান্তি ছড়াচ্ছেন, তাদের এসব অপপ্রচার বন্ধ করার অনুরোধ জানিয়েছেন তিনি। অনুমতি ছাড়া তার ছবি পোস্ট করা বা তার নামে লেখা প্রচার করা আইনত অপরাধ উল্লেখ করে তিনি বলেন, ইতিমধ্যে বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপ নেয়া হয়েছে এবং সামনে আরও কঠোর ব্যবস্থা নেয়া হবে।

ভুয়া আইডি পেজে বিরক্ত মৌ
অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ, ছবি: সংগৃহীত

চিত্রালী এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

চিত্রালী এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

ভক্ত ও শুভানুধ্যায়ীদের প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে এই অভিনেত্রী বলেন, ভুয়া অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত হয়ে কেউ যেন বিভ্রান্ত বা প্রতারিত না হন। আবারও তিনি পরিষ্কার করে বলেন, তার কোনও ফ্যান পেজ বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নেই।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’ উপন্যাস- সিনেমায় নতুন কি পাওয়া গেল?

উপন্যাস থেকে সিনেমা “মা আজ মারা গেছেন। কিংবা হয়তো গতকাল, আমি জানি না। বৃদ্ধাশ্রম থেকে একটা টেলিগ্রাম পেয়েছি:…
আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’

মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার   

মাইকেল জ্যাকসন বায়োগ্রাফি ‘মাইকেল’ পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছে…
মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার  

শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ    

১০০তম অস্কার শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ যা অনুষ্ঠিত হবে ২০২৮ সালে। তবে এর…
শততম অস্কারের তারিখ ঘোষণা
0
Share