Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, মে ২১, ২০২৬

সাদিয়া আয়মান অবশেষে প্রেমের কথা স্বীকার করলেন

সাদিয়া আয়মান

সাদিয়া আয়মান এর সাথে নির্মাতা রেদওয়ান রনির প্রেম

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান এর সাথে নির্মাতা রেদওয়ান রনির প্রেম চলছে এমন গুঞ্জন বেশ অনেকদিন ধরেই চলছে। বিষয়টি নিয়ে এতদিন দুজনের কেউই কিছু বলেননি। আয়মান অবশেষে প্রেমের কথা স্বীকার করলেন।

সম্প্রতি এক শোতে হাজির হয়েছিলেন সাদিয়া আয়মান। সেখানে তার প্রেমের গুঞ্জনের বিষয়টি নিয়ে কথা বলেন সাদিয়া আয়মান। শোটির ফরম্যাট ছিল মজার , একটি কাচের জার থেকে প্রশ্ন তুলে নিতে হবে, আর তার উত্তর দিতে হবে সঙ্গে সঙ্গে।

সাদিয়া আয়মান

সেখানেই অভিনেত্রীর হাতে উঠে আসে একটি চিরকুট, তাতে লেখা ছিল ‘নির্মাতা রেদওয়ান রনির সঙ্গে আপনার প্রেমের গুঞ্জন শোনা যায়। আসলে সাদিয়া এখন কার সঙ্গে প্রেম করছেন?

সাদিয়া আয়মান ও তার প্রেমিক

প্রশ্নটি পড়েই মুচকি হাসলেন সাদিয়া আয়মান। তারপর হালকা লজ্জিত হাসিতে উত্তর দিলেন, যা রটে, তার কিছু হলেও ঘটে। উপস্থাপক আবারও জানতে চান, তাহলে বিষয়টা কতটা সত্যি?

জবাবে সাদিয়া আরও খোলামেলা হয়ে বলেন, আমি ব্লাশ করতেছি—এতেই বোঝা উচিত। এটা তো স্পষ্ট করে বলারও কিছু না, আবার ঢাকঢোল পিটিয়েও বলার কিছু না। যেহেতু মানুষ এটা ভেবে নিয়েছে, সেহেতু তাদের ভাবতেই দেই। এটাই আমার ভালো লাগা।‘

সাদিয়া আয়মান এরপর কিছুটা গম্ভীর হয়ে যোগ করেন, ‘ভবিষ্যতে কী হবে, সেটা আল্লাহ জানেন। উনার হাতেই সবকিছু। আমাদের কাজ শুধু চেষ্টা করা। সবাই আমাদের জন্য দোয়া করবেন, যেন আমি ভালো থাকতে পারি।’

তবে এতদিন পর নিজের প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেও নির্মাতা রেদওয়ান রনি এখন পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

উৎসবে সাদিয়া আয়মান

গত ঈদে মুক্তি পাওয়া ‘উৎসব’ সিনেমায় অভিনয় করেছেন সাদিয়া। ছবিটি দর্শকের প্রশংসা পেয়েছে। এমনকি সাদিয়ার চরিত্রও দারুণ সাড়া ফেলেছে। পাশাপাশি ছোট পর্দাতেও তিনি সমানতালে কাজ করে যাচ্ছেন।

সাদিয়া আয়মান এর আসল নাম ফাতেমা তাসনিম সাদিয়া। ইমরাউল রাফাত পরিচালিত ‘টু বি ওয়াইফ’ (২০১৯) নাটকের মাধ্যমে টেলিভিশন নাটকে অভিষেক করেন সাদিয়া। শিহাব শাহীন পরিচালিত ‘মায়াশালিক’ (২০২২) নাটকের জন্য তিনি সেরা অভিনেত্রীর জন্য পুরস্কার অর্জন করেন। নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত কাজলরেখা (২০২৪) চলচ্চিত্রের মাধ্যমে সাদিয়া বড় পর্দায় অভিষিক্ত হন। সিনেমায় আরো ছিলেন অভিনেতা শরীফুল রাজ ও অভিনেত্রী মন্দিরা চক্রবর্তী।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

পিয়া জান্নাতুল- অপরাধ কেন বাড়ছে তা নিয়েও আমাদের ভাবতে হবে

অপরাধ প্রবণতার উৎস অনুসন্ধান নারী ও শিশু নির্যাতনের ভয়াবহ খবর যেন এখন আমাদের প্রতিদিনের বাস্তবতা। শুধু আইন বা…
পিয়া জান্নাতুল

শাকিবের রকস্টারের দ্বিতীয় টিজার- মিথিলা রহস্য

রকস্টারের দ্বিতীয় টিজারে শাকিব-সাবিলার রসায়ন রকস্টারের দ্বিতীয় টিজার এ এবার শুধু শাকিব খানের রকস্টার রূপ নয়,…
শাকিবের রকস্টারের দ্বিতীয় টিজার, মিথিলা রহস্য
0
Share