Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৬

‘হাওয়া’ নির্মাতার ‘রইদ’ সিনেমা কবে মুক্তি পাবে ?  

‘হাওয়া’ নির্মাতার ‘রইদ’ সিনেমা কবে মুক্তি পাবে ?

নির্মাতা মেজবাউর রহমান সুমন

নির্মাতা মেজবাউর রহমান সুমন ২০২২ সালে নির্মাণ করেন সিনেমা ‘হাওয়া’। এক সিনেমা দিয়েই করে ফেলেন বাজিমাত। হাওয়া প্রশংসিত হওয়ার পরে নতুন ছবি ‘রইদ’ নির্মাণের ঘোষণা দেন। গত বছর শেষ হয় রইদের দৃশ্যধারণ। ‘হাওয়া’ নির্মাতার ‘রইদ’ সিনেমা কবে মুক্তি পাবে এমন প্রশ্নে সুমন জানিয়েছেন আগামী বছরের মাঝামাঝিতে  ছবিটি মুক্তির পরিকল্পনা করা হচ্ছে।   

‘হাওয়া’ নির্মাতার ‘রইদ’ সিনেমা কবে মুক্তি পাবে

মেজবাউর রহমান গণমাধ্যমকে বলেন, ‘এক বছর আগেই ছবির দৃশ্যধারণ সম্পূর্ণ হয়েছে, এখন সম্পাদনার টেবিলে আছে। এ মাসেই আনুষ্ঠানিক ঘোষণা আসবে। এরপর ট্রেলার মুক্তি পাবে। সবকিছু ঠিক থাকলে আগামী জুন-জুলাইয়ে ছবিটি বড় পর্দায় আনার পরিকল্পনা রয়েছে। তবে সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতির ওপর সিদ্ধান্ত অনেকটা নির্ভর করবে।‘

‘হাওয়া’ নির্মাতার ‘রইদ’ সিনেমা উৎসবকে কেন্দ্র করে মুক্তি পাচ্ছে কিনা জানতে চাইলে নির্মাতা বলেন, ‘এখনো বলতে পারছি না। তবে উৎসবে না হলেও এর আশপাশেই মুক্তি পাবে। ‘হাওয়া’র ক্ষেত্রেও তা–ই হয়েছিল।’

তিনি আরো জানান ছবির অনেকেই প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন। ছয় মাস তারা সঙ্গে থেকেছেন, গ্রুমিং শেষে তাদের দৃশ্যধারণ করা হয়েছে। এর বাইরে বড় একটা অংশ খুলনা ও যশোর অঞ্চলের থিয়েটারশিল্পী বলেও জানান সুমন।

ছবির গল্পের বিস্তারিত জানাতে চাইলেন না নির্মাতা। তবে এটি একটি প্রেমের গল্প বলে জানালেন। সাথে আরো অনেক কিছুই উঠে আসবে।

‘হাওয়া’ নির্মাতার ‘রইদ’ সিনেমা কবে মুক্তি পাবে
নাজিফা তুষি , ছবি: সংগৃহীত

ছবির দৃশ্যধারণ করা হয়েছে সিলেটের সুনামগঞ্জে। তবে এর সঙ্গে সিলেট অঞ্চলের ভাষা বা আঞ্চলিকতার কোনো সংযোগ নেই। গল্পটি পুরো বাংলাদেশের জন্যই নির্মাণ করেছেন বলে জানান নির্মাতা।

চার বছর আগে ‘রইদ’ সিনেমাটির ঘোষণা দিয়েছিলেন মেজবাউর রহমান সুমন। অভিনেত্রী জয়া আহসানের সিনেমাটি প্রযোজনা করার কথা ছিল। ২০২০-২১ অর্থবছরে ছবির জন্য ৬০ লাখ টাকার সরকারি অনুদানও পেয়েছিলেন জয়া। তবে কাজ শুরু হতে দেরি হওয়ার কারণে অনুদানের টাকা ফেরত দিয়ে দেন জয়া আহসান।

এরপর প্রযোজক হিসেবে যুক্ত হয় বঙ্গ। সহপ্রযোজক হিসেবে আছে নির্মাতার ফেইসকার্ড প্রোডাকশন।

ছবির প্রধান দুই চরিত্রে আছেন নাজিফা তুষি ও মোস্তাফিজ নূর ইমরান। এছাড়াও আছেন গাজী রাকায়েত প্রমুখ।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মাহে রমজান- আত্মশুদ্ধি, সংযম ও মানবতার মাস

রমজান মাস বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে পবিত্র মাহে রমজান মাস (চাঁদ দেখার ওপর নির্ভরশীল)। রমজানের…
মাহে রমজান

সিদ্ধার্থ মালহোত্রার বাবা প্রয়াত হয়েছেন

সিদ্ধার্থ মালহোত্রার বাবা বলিউড অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। গত ১৩ ফেব্রুয়ারি…
সিদ্ধার্থ মালহোত্রার বাবা প্রয়াত

তটিনী ও সাদিয়া আয়মানের সৌন্দর্যে আত্মহারা নেটিজেনরা

তটিনী ও সাদিয়ার স্থিরচিত্র সম্প্রতি তানজিম সাইয়ারা তটিনী ও সাদিয়া আয়মান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশকিছু…
তটিনী ও সাদিয়া আয়মানের সৌন্দর্যে

ফিলিস্তিন ইস্যুতে বার্লিনালকে চিঠি দিলো ৮১ তারকা

বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব গাজা সংঘাত নিয়ে “নীরবতা” এবং প্রতিবাদী শিল্পীদের “সেন্সর” করার অভিযোগ তুলে…
ফিলিস্তিন ইস্যুতে বার্লিনালকে চিঠি
0
Share