Monday, September 21, 2026

ছয় নভেম্বর বিশ্বব্যাপি মুক্তি পাচ্ছে রণবীর কাপুরের সিনেমা রামায়ণ

সর্বকালের সবচেয়ে ব্যবসাসফল সিনেমাগুলোর অবিশ্বাস্য গল্প 

September 17, 2026

শত শত কোটি বাজেট, তবুও ভয়াবহ ফ্লপ!

September 10, 2026

শাকিব খানের উত্থানের গল্প

September 6, 2026

বাংলা সিনেমার কিংবদন্তি ভিলেন – যাদের ঘৃণা করেই ভালোবেসেছে দর্শক

August 27, 2026
স্বাধীনতা নাকি নিয়ন্ত্রণ  

স্বাধীনতা নাকি নিয়ন্ত্রণ ? 

August 21, 2026

সম্প্রতি বিশ্বব্যাপি মুক্তি পেয়েছে হোমারের মহাকাব্য নিয়ে নির্মিত সিনেমা ‘দ্য ওডেসি’। এই মহাকাব্যের পর এবার আসছে ভারতীয় মহাকাব্য রামায়ণ নিয়ে সিনেমা। বলিউডের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রামায়ণ’ মুক্তি পাচ্ছে আগামী ৬ নভেম্বর। রণবীর কাপুর ও সাই পল্লবী অভিনীত এই সিনেমার মুক্তির দিনটি বিশেষ তাৎপর্য বহন করছে অন্য একটি কারণে, এই ৬ নভেম্বর রণবীর কাপুর ও আলিয়া ভাটের মেয়ে রাহা কাপুরের জন্মদিন।

এ বছর রাহার বয়স হবে চার বছর। তাই মেয়ের জন্মদিনেই নিজের ক্যারিয়ারের অন্যতম বড় বাজেটের সিনেমা মুক্তি পাওয়াকে বিশেষ মুহূর্ত হিসেবে দেখছেন রণবীর।সিনেমায় ভগবান রামের চরিত্রে অভিনয় করেছেন তিনি। এর আগে এক সাক্ষাৎকারে রণবীর জানান, এমন একটি ঐতিহাসিক ও শ্রদ্ধেয় চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়ে শুরুতে তিনি কিছুটা ভীত ও দ্বিধাগ্রস্ত ছিলেন। তার আশঙ্কা ছিল, রামের চরিত্রটি পর্দায় যথাযথভাবে ফুটিয়ে তুলতে পারবেন কি না।

রামায়ণ
রামায়ণ

তবে শেষ পর্যন্ত ‘রামায়ণ’-এ কাজের অভিজ্ঞতাকে নিজের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় বলে উল্লেখ করেন অভিনেতা। তার ভাষায়, সিনেমাটি তাকে জীবনের মূল্যবোধ, ত্যাগ, দায়িত্ববোধ ও ধর্ম সম্পর্কে নতুনভাবে ভাবতে শিখিয়েছে।

রণবীর আরও বলেন, মেয়ে রাহা তাকে একজন ভালো মানুষ হতে সাহায্য করেছে। আর ‘রামায়ণ’ তাকে রাহার জন্য আরও ভালো বাবা ও ভালো মানুষ হওয়ার অনুপ্রেরণা দিয়েছে। এই সিনেমার অংশ হতে পারাকে তিনি নিজের জীবনের আশীর্বাদ বলেই মনে করছেন।

রামায়ণ সিনেমা নিয়ে বিতর্ক

গত ৩০ জুলাই বিশ্বব্যাপী প্রকাশ করা হয় ‘রামায়ণ’-এর ট্রেলার। নির্ধারিত সময়ের তুলনায় কিছুটা দেরিতে ট্রেলারটি প্রকাশ করা হলেও মুক্তির পর দর্শকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া মিলেছে। ‘রামায়ণ’ এর ট্রেলার প্রকাশ্যে আসার পর থেকেই শুরু হয়েছে নানা বিতর্ক। উঠেছে পোশাক নিয়ে সমালোচনা। এমনকী ভিএফএক্স নিয়েও চলছে আলোচনা। সীতা, কৈকেয়ীর পরনের ব্লাউজ, ও শাড়ি নিয়েও চর্চা চলছেই। চুলের স্টাইল নিয়েও উঠছে প্রশ্ন। এছাড়া ভিএফএক্স নিয়েও চলছে আলোচনা।

ট্রেলারে দেখানো রাক্ষসদের সঙ্গে গ্রিক দানবদের মিল রয়েছে বলেও দাবি করেছেন কেউ কেউ। এছাড়া শ্রীরামলীলা মহাসঙ্ঘ নামক হিন্দুদের প্রতিষ্ঠান ‘রামায়ণ’ নিয়ে তাদের আশঙ্কা কথা একটি চিঠিতে উল্লেখ করেছে। সংগঠনের দাবি, তারা এমন তথ্য পেয়েছে যে ছবিতে এমন কিছু দৃশ্য বা সংলাপ থাকতে পারে, যা হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত হানতে পারে। তাই মুক্তির আগে বিশেষ প্রদর্শনীর মাধ্যমে আপত্তিকর অংশ চিহ্নিত করে তা বাদ দেওয়ার সুযোগ দেওয়ার আবেদন জানিয়েছে মহাসঙ্ঘ। 

‘রামায়ণ’ ভারতের ইতিহাসের অন্যতম ব্যয়বহুল সিনেমা। এটি দুই পর্বে মুক্তি পাবে। দুই পর্ব মিলিয়ে সিনেমাটির মোট বাজেট প্রায় ৪ হাজার কোটি রুপি বলে জানা গেছে।

প্রযোজক নমিত মালহোত্রা জানান, কয়েক বছর আগে যখন তারা এই প্রকল্পের পরিকল্পনা শুরু করেন, তখন এত বড় বাজেটে ভারতীয় সিনেমা নির্মাণের সিদ্ধান্ত অনেককেই বিস্মিত করেছিল। তবে তাদের লক্ষ্য ছিল ভারতীয় সংস্কৃতি ও ইতিহাসের এই মহাকাব্যিক কাহিনিকে বিশ্বজুড়ে দর্শকদের সামনে নতুন আঙ্গিকে তুলে ধরা।

দুই পর্বে মুক্তি পাচ্ছে রামায়ণ

‘রামায়ণ’ দুই পর্বে মুক্তি পাবে। প্রথম পর্বটি চলতি বছরের দীপাবলির আগে, অর্থাৎ ৬ নভেম্বর প্রেক্ষাগৃহে আসবে। দ্বিতীয় পর্ব মুক্তির পরিকল্পনা রয়েছে ২০২৭ সালের দীপাবলিতে।

সিনেমায় ভগবান রাম চরিত্রে আছেন রণবীর কাপুর। সীতা চরিত্রে আছেন সাই পল্লবি। এছাড়া রাবণ চরিত্রে আছেন যশ। হনুমান চরিত্রে আছেন সানি দেওল, লক্ষ্মণ চরিত্রে আছে রবি দুবে, ঋষি বাল্মীকির চরিত্রে আছেন শেখর সুমন, ভরত চরিত্রে আছেন আদিনাথ কোথারে। রাজা দশরথ চরিত্রে আছেন অরুণ গোভিল। সিনেমাটি পরিচালনা করছেন নিতেশ তিওয়ারি। সঙ্গীত পরিচালনায় রয়েছেন দুই অস্কারজয়ী সুরকার এ. আর. রহমান ও হান্স জিমার।

এখন দেখার পালা মহাকাব্যিক সিনেমা ওডেসির দুনিয়া কাঁপানো ব্যবসায়ের পর ভারতবর্ষের মহাকাব্য রামায়ণ কতটুকু আলোড়ন তুলতে পারে বিশ্বজুড়ে। তবে সিনেমা বিশ্লেষকদের মতে, রামায়ণ বিশ্বজুড়ে বক্স অফিসে ঝড় তুলবে। ভারত ছাড়িয়ে বিদেশেও সিনেমাটি ভালো ব্যবসা করবে। একইসাথে সিনেমাটি ভারতবর্ষের শিল্প-সাহিত্যের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরবে বিশ্ব দরবারে। ইউরোপিয়ান ওডেসির পর প্রাচ্যের মহাকাব্য তুলে ধরবে তাঁর নিজস্ব চিন্তাধারা।

Share

Read more

Local News