Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, মার্চ ৩, ২০২৬

শাকিবের ‘প্রিন্স’ সিনেমা- ২য় পোস্টারে প্রেম, রহস্য ও ৯০ দশক

শাকিবের ‘প্রিন্স’ সিনেমা
শাকিবের ‘প্রিন্স’ সিনেমার ২য় পোস্টার

‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’

ঈদ উপলক্ষে আসছে ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’। সেই উপলক্ষে ও ঈদুল ফিতরকে সামনে রেখে মঙ্গলবার (৩ মার্চ) প্রচারিত হয়েছে সিনেমাটির আরেকটি নতুন পোস্টার। শাকিবের ‘প্রিন্স’ সিনেমা ২য় পোস্টারে প্রেম, রহস্য ও ৯০ দশক যেন মিলেমিশে একাকার।

প্রকাশিত নতুন পোস্টারে এক মায়াবী ও রহস্যঘন আবহ ফুটে উঠেছে। ধোঁয়াটে পরিবেশে নায়ক-নায়িকাকে মুখোমুখি দাঁড়িয়ে একে অপরের হাত ধরে থাকতে দেখা যায়। তাদের পাশেই নব্বই দশকের আদলে একটি ক্লাসিক প্রাইভেট কার দাঁড়িয়ে আছে। গাড়িটির জ্বালানো হেডলাইট পুরো দৃশ্যকে দিয়েছে নাটকীয় মাত্রা, যা পোস্টারের রহস্যময়তা আরও বাড়িয়ে তুলেছে।

শাকিবের ‘প্রিন্স’ সিনেমা

পোস্টারের ওপরের অংশে বড় অক্ষরে লেখা রয়েছে ‘সিক্সটিন ডেজ টু গো’, অর্থাৎ মুক্তির আর মাত্র ১৬ দিন বাকি। এর মাধ্যমে সিনেমাটির চূড়ান্ত কাউন্টডাউন শুরু হয়েছে। একই সঙ্গে খুব শিগগিরই টিজার প্রকাশের ইঙ্গিতও দেওয়া হয়েছে।

শাকিবের ‘প্রিন্স’ সিনেমা
পশ্চিমবঙ্গের অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু | ছবি: অভিনেত্রীর ফেসবুক

এর আগে প্রকাশিত কয়েকটি ছবিতে শাকিব খানকে নব্বই দশকের কুখ্যাত গ্যাংস্টার ‘কালা জাহাঙ্গীর’-এর আদলে দেখা গেছে। অগোছালো চুল ও ঘন দাড়ি-গোঁফে এক ভিন্ন রূপে তাকে উপস্থাপন করেছেন পরিচালক আবু হায়াত মাহমুদ। গল্পে দেখানো হবে, কীভাবে একজন সাধারণ মানুষ পরিস্থিতির চাপে দুর্ধর্ষ গ্যাংস্টারে রূপান্তরিত হয়—সেই উত্তেজনাপূর্ণ যাত্রাই এই সিনেমার মূল উপজীব্য।

শাকিবের ‘প্রিন্স’ সিনেমায় ‘অ্যানিম্যাল’খ্যাত চিত্রগ্রাহক

শাকিবের ‘প্রিন্স’ সিনেমা
‘অ্যানিম্যাল’খ্যাত চিত্রগ্রাহক অমিত রায় | ছবি: ফেসবুক

কারিগরি দিক থেকেও রয়েছে বিশেষ চমক। বলিউডের জনপ্রিয় সিনেমা ‘অ্যানিম্যাল’খ্যাত চিত্রগ্রাহক অমিত রায় ও শৈলেশ অবস্থী এই প্রকল্পে যুক্ত আছেন। ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের ব্যানারে শিরিন সুলতানা প্রযোজিত সিনেমাটি আগামী ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

‘প্রিন্স’ সিনেমায় দুই নায়িকা

সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ ও পশ্চিমবঙ্গের জ্যোতির্ময়ী কুণ্ডু। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন শরীফ সিরাজ, মাহমুদ, লোকনাথ দে, পিয়ান সরকার এবং মৃত্যুঞ্জয় ভট্টাচার্য।

শাকিবের ‘প্রিন্স’ সিনেমা

গেল ঈদেও প্রেক্ষাগৃহ মাতিয়েছেন শাকিব খান। তাঁর বরবাদ সিনেমা বক্স অফিসে ব্যাপক ঝড় তোলে। সিনেমার একটি ডায়ালগ ব্যাপক ভাইরাল হয়, ওই জিল্লু, মাল দে।

এছাড়া গতবারের ঈদের সিনেমায়ও ছিলেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। এবারের ইদেও আছেন কলকাতা তথা টালীউডের নায়িকা জ্যোতির্ময়ী কুণ্ডু। তবে সাথে আছেন দেশের অভিনেত্রী তাসনিয়া ফারিণ। এবারের সিনেমাটি পরিচালনা করেছেন পরিচালক আবু হায়াত মাহমুদ। এটি তাঁর প্রথম সিনেমা নির্মাণ।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আইসিইউতে ফজলুর রহমান বাবু, এখন কেমন আছেন?

ফজলুর রহমান বাবু দেশের প্রখ্যাত অভিনেতা ও সংগীতশিল্পী ফজলুর রহমান অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন…
আইসিইউতে ফজলুর রহমান বাবু

নেটফ্লিক্সকে হারিয়ে ওয়ার্নার ব্রাদার্সকে কিনছে প্যারামাউন্ট

ডব্লিউবি, প্যারামাউন্ট ও নেটফ্লিক্স হলিউডের প্রযোজনা সংস্থা ওয়ার্নার ব্রাদার্সকে কিনবে প্যারামাউন্ট…
নেটফ্লিক্সকে হারিয়ে ওয়ার্নার ব্রাদার্সকে কিনছে প্যারামাউন্ট
0
Share