Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, মার্চ ২২, ২০২৬

চাঁদরাতে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিল্পী চিরবিদায় নিলেন

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিল্পী
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিল্পী

ফরহাদ রেজা

চাঁদরাতে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিল্পী ও মেকআপ আর্টিস্ট ফরহাদ রেজা চিরবিদায় নিয়েছেন। তিনি ঢালিউড ইন্ডাস্ট্রিতে মিলন নামে অধিক পরিচিত। বিদায়কালে তাঁর বয়স হয়েছিল ৪১ বছর। ‘দেবী’, ‘কাজলরেখা’, ‘উৎসব’, ‘পেয়ারার সুবাস’, ‘সাঁতাও’–এর মতো সিনেমার মেকআপ আর্টিস্ট ছিলেন ফরহাদ রেজা।

বাংলাদেশ মেকআপ আর্টিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুব রহমান গণমাধ্যমকে জানান, মস্তিষ্কে রক্তক্ষরণজনিত রোগে আক্রান্ত হয়ে শুক্রবার চাঁদরাত পৌনে ১১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন মিলন।

মাহবুব রহমান বলেন, রামপুরার হাজীপাড়া এলাকায় একটি দোকানের সামনে হঠাৎ পড়ে যান তিনি (মিলন)। তিনি বমি করছিলেন, বমির সঙ্গে রক্ত আসছিল। তাঁর সঙ্গে স্ত্রী ছিলেন। ফরহাদ রেজাকে তাৎক্ষণিক কাছের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত ডাক্তাররা।

ফরহাদ তাঁর বাবা প্রখ্যাত মেকআপ আর্টিস্ট ফারুকের হাত ধরে চলচ্চিত্রে আসেন। ‘পেয়ারার সুবাস’ চলচ্চিত্রের জন্য তিনি যুগ্মভাবে বাবার সঙ্গে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। এছাড়া দেবী’ সিনেমার জন্য এককভাবে চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন ফরহাদ ওরফে মিলন। এই শিল্পী তাঁর মৃত্যুকালে দুই মেয়ে, স্ত্রী ও মাকে রেখে গেছেন।

ঈদের দিন শনিবার বেলা ১১টায় রাজধানীর আজিমপুর কবরস্থানে তাঁকে সমাহিত করা হয়। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিল্পী মিলনের এই মৃত্যুতে ঢালীউডে নেমেছে শোকের ছায়া। ঈদের এই আনন্দঘন সময়ে তাঁর এই বিদায় মেনে নিতে পারছেন না তাঁর সহশিল্পীরা।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

স্পাইডার ম্যান এর নতুন অধ্যায় – ট্রেলারেই গড়ল বিশ্বরেকর্ড!

স্পাইডার ম্যানের নতুন সিনেমা নিয়ে বিশ্বজুড়ে উন্মাদনা মার্ভেল সিনে ইউনিভার্সের ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান…
স্পাইডার ম্যান এর নতুন অধ্যায় - ট্রেলারেই গড়ল বিশ্বরেকর্ড!
0
Share