Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, জুন ২০, ২০২৬

মুনমুনের বিয়ের ঘটনা

মুনমুনের বিয়ের ঘটনা: নোয়াখালীর জামিল কে দেখে রাজি হননি তিনি

এ বছর বিয়ে করেছেন ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার’খ্যাত ছোট পর্দার অভিনেতা জামিল হোসেন ও অভিনেত্রী মুনমুন আহমেদ মুন। স্ত্রী মুনমুনের সঙ্গে কিছু নাটকে কাজ করেছেন জামিল। সেখান থেকেই দুজনের পরিচয়। আর সেই পরিচয় এবার থেকেই মুনমুনের বিয়ের ঘটনা সামনে এসেছে। নোয়াখালীর ছেলে দেখে তিনি বিয়েতে রাজি ছিলেন না, যা তার ব্যক্তিগত পছন্দ ও সিদ্ধান্তকে স্পষ্টভাবে তুলে ধরেছে ।

সম্প্রতি এক সাক্ষাৎকারে মুনমুন জানান  বিয়েতে প্রথমে রাজি ছিলেন না তিনি। পরে দুই পরিবারের সম্মতিতেই বিয়ে করেন।  মুনমুন বলেন, ‘আম্মু আগে বলত যে নোয়াখালী-বরিশালের ছেলেদের কাছে আমাকে বিয়ে দেবে না। আমার তিন ভাই আছে, তাদের কাউকে বিয়ে করাবে না।’

মুনমুনের কথায়, ‘নোয়াখালীতে গিয়ে বিয়ে হয়েছে। আমি তো এ বিয়েতে রাজি ছিলাম না, পরে আব্বু-আম্মু সবাই আগে আমাকে রাজি করিয়েছে। জামিল ভালো ছেলে, রাজি হও। কেন বিয়ে করবে না!’

সব এলাকাতেই ভালোমন্দ মানুষ থাকে জানিয়ে মুনমুন বলেন, ‘আমি যে নোয়াখালীর ছেলেকে বিয়ে করলাম আমার এখন মনে হচ্ছে, সব দেশে আসলে ভালো-মন্দ দুইটাই থাকে। জামিলের জন্ম সিলেটে, তবে পৈতৃক সূত্রে নোয়াখালীর। ভালো মানুষ সে।’

কাজের প্রসঙ্গে মুনমুন বলেন, ‘খুব শিগগিরই আমাদের একটা কাজ আসতে চলেছে। ইতিমধ্যে সেটা আরটিভিতে দেখানো হয়েছে। সবাই আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন।’

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

দুই দশক পর আলোচনায় ‘তারে জমিন পার’-এর সেই শিশু তারকা

বলিউড ছেড়ে চিকিৎসক সম্প্রতি একটি ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় এক শিশুশিল্পীকে। অনেকেই…
সাচেত ইঞ্জিনিয়ার

ব্যাচেলর পয়েন্ট: অসুস্থতা কাটিয়ে সুখবর দিলেন অমি

বিশ্বকাপ ঘিরে বিশেষ কিছু আয়োজনের ইঙ্গিত ব্যাচেলর পয়েন্ট নির্মাতা কাজল আরেফিন অমি গুরুতর অসুস্থ থাকার এক সপ্তাহ…
ব্যাচেলর পয়েন্ট: অসুস্থতা কাটিয়ে সুখবর দিলেন অমি

বিক্রির পথে নরসিংদীর ঐতিহ্যবাহী মমতা সিনেমা হল

বন্ধ হচ্ছে সিনেমা হল নরসিংদীর সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত নাম মমতা সিনেমা হল । প্রায় পাঁচ দশক ধরে স্থানীয়…
মমতা সিনেমা হল
0
Share