Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, মার্চ ২৭, ২০২৬

সালমান মুক্তাদিরকে একুশে পদক দিতে অনুরোধ করেছেন তুষার

সালমান মুক্তাদিরকে একুশে পদক
সালমান মুক্তাদিরকে একুশে পদক

সালমান মুক্তাদির

সম্প্রতি দেশের অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে ২০২৬ সালের একুশে পদকপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়েছে। মোট ৯জন ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান এই সম্মাননা পায়। তবে সাহিত্য বিভাগে এবার কেউ একুশে পদক পায়নি। আর এই সূত্রধরেই আলোচনায় উঠে এলেন উপস্থাপক, রাজনৈতিক বিশ্লেষক আব্দুন নূর তুষার ও ইউটিউবার-অভিনেতা সালমান মুক্তাদিরের নাম। সালমান মুক্তাদিরকে একুশে পদক দিতে অনুরোধ করেছেন তুষার।

সালমান মুক্তাদিরকে একুশে পদক
সালমান মুক্তাদির | ছবি: ফেসবুক

সম্প্রতি উপস্থাপক ও রাজনৈতিক বিশ্লেষক আব্দুন নূর তুষার তাঁর ফেসবুকে একটি পোস্ট দেন। সেখানে দেওয়া ওই পোস্টকে তিনি সিরিয়াস পোস্ট হিসেবে উল্লেখ করেন। আব্দুন নূর তুষার লিখেছেন, সালমান মুক্তাদির কে একুশে পদক দিতে বিশেষ আবেদন ও অনুরোধ করছি। এটা একটা সিরিয়াস পোস্ট।’

তিনি আরো লিখেছেন, “সে প্রথম ইংলিশ অক্ষরে বাংলা বই লিখেছিল বলে শুনেছি। আমি ওকে খুবই পছন্দ করি। সে বলেছে পদক না ভিসা দিতে বলতে। আমি একই সাথে ওর সব ভিসা আবেদনে ভিসা দিতেও অনুরোধ করছি।

এছাড়াও তুষার আরো লিখেছেন,”এই পোস্টটা সত‍্যিই সিরিয়াস পোস্ট। ওর মতো কেউ পদক পেলে ভবিষ‍্যতের তরুণরা অনুপ্রাণিত হবে বলে আমি সত‍্যিই বিশ্বাস করি। আজকে যে হাজার হাজার ইউটিউবার আছে- এর পথিকৃৎ সে।“

সালমান মুক্তাদিরকে একুশে পদক
আব্দুন নূর তুষারের স্ট্যাটাস

সালমান মুক্তাদির বেশ অনেকদিন ধরেই সামাজিক মাধ্যমে সমাজের নানা বিষয় নিয়ে সোচ্চার। তবে সামাজিক মাধ্যমে ফেসবুকে তিনি বাংলা অক্ষরে লিখেন না। বাংলা বাক্য লিখেন ইংরেজি হরফ ব্যবহার করে। হাল আমলে যাকে বাংলিশ বলা হয়। এ নিয়ে সামাজিক মাধ্যমে নানা সময়েই তিনি সমালোচনা ও বিদ্রুপের মুখে পড়েছেন। এবার আব্দুন নূর তুষারও তাঁর এই বিষয়টি নিয়ে ফেসবুকে লিখলেন। অনেকেই বলছেন এটি নিছকই তাঁকে ছোট করে দেখা।

একুশে পদক যারা পেলেন

এদিকে এবারের একুশে পদক পেয়েছেন কিংবদন্তি গায়ক, গিটারিস্ট ও সংগীত পরিচালক আইয়ুব বাচ্চু এবং চলচ্চিত্র অভিনেত্রী, প্রযোজক ববিতাসহ এবার মোট ৯ জন বিশিষ্টব্যক্তি। এছাড়া প্রতিষ্ঠান হিসেবে ও দেশের একমাত্র রক ব্যান্ড হিসেবে ইতিহাসে প্রথমবারের মতো পুরস্কার পেয়েছে ‘ওয়ারফেজ’।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

স্বাধীনতা দিবসে তারকাদের আবেগঘন পোস্ট

স্বাধীনতার চেতনা ধরে রাখার প্রত্যয় তারকাদের স্বাধীনতা দিবসে তারকাদের আবেগঘন পোস্ট দেশের মানুষকে স্মরণ করিয়ে…
স্বাধীনতা দিবসে তারকাদের আবেগঘন পোস্ট

স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে ট্রেলার ৪ দিনে ১ বিলিয়ন ভিউ

দর্শকপ্রিয়তায় নতুন ইতিহাস গড়ল স্পাইডারম্যান স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে ট্রেলার মুক্তির পরপরই নতুন…
স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে ট্রেলার ৪ দিনে ১ বিলিয়ন ভিউ
0
Share