Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, মার্চ ৩১, ২০২৬

মৌসুমি মৌ সিনেমার নায়িকা হতে চান

মৌসুমি মৌ

দেশের উপস্থাপনা জগতের তারকা উপস্থাপিকা মৌসুমি মৌ। উপস্থাপনা করলেও তিনি অভিনয়েও পারদর্শী কেননা তিনি থিয়েটার ও মূকাভিনয়ে পারদর্শী। সেই সূত্রে জানা গেল তাঁর ইচ্ছের খবর। সম্প্রতি দেশের এক গণমাধ্যমের সাথে আলাপকালে মৌসুমি মৌ সিনেমার নায়িকা হতে চান বলে জানিয়েছেন।

মৌসুমি মৌ সিনেমার নায়িকা
মৌসুমি মৌ | ছবি: অভিনেত্রীর ফেসবুক থেকে

এবারের ঈদে বেশ কিছু কাজ করেছেন তিনি। এর মধ্যে অন্যতম হল ভিকি জাহেদের ‘চক্র ২’। নাটকটি নিয়ে তিনি জানান, ‘ভিকি (জাহেদ) ভাই বলেই দিয়েছিলেন, এটা চ্যালেঞ্জিং চরিত্র। আমাকে দিয়ে চ্যালেঞ্জটা নিতে চান। জেনি হয়ে ওঠার জন্য আসলেই অনেক চ্যালেঞ্জ নিতে হয়েছে। অন্ধের চরিত্রে আগে অভিনয় করা হয়নি। পরিচালকের কড়া নির্দেশ ছিল, ‘সিনেমা বা নাটকে আমরা সচরাচর যেমন দেখি, তেমনটা চাই না।’ তখন ভিন্নভাবে চেষ্টা করি। কোনো লাউড অ্যাক্টিং করিনি। যেটা ন্যাচারাল, সেটাই করেছি।  

মৌসুমি মৌ সিনেমার নায়িকা
মৌসুমি মৌ | ছবি : অভিনেত্রীর ফেসবুক

আল পাচিনোর ‘সেন্ট অব আ ওমেন’

মৌ জানালেন এই অন্ধের চরিত্রটি করার জন্য তিনি আল পাচিনোর ‘সেন্ট অব আ ওমেন’ সিনেমা দেখেছেন এবং অনুশীলন করেছেন, যেখানে আল পাচিনো একজন অন্ধের চরিত্রে অভিনয় করে।

মৌসুমি মৌ সিনেমার নায়িকা
আল পাচিনোর ‘সেন্ট অব আ ওমেন’ সিনেমার একটি দৃশ্য

এই নাটকটি ছাড়াও মন্ত্রী-প্রতিমন্ত্রীদের বাসায় গিয়ে ‘ঘরের রাজনীতি’ নামে টেলিভিশন শো করেছেন মৌ। নারী এমপিদের নিয়ে রান্নার শো করেছেন এবারের ঈদে। এ ছাড়া করেছেন আবুল হায়াতের পরিচালনায় ‘সখিনা’ নাটকে অভিনয়।

তবে অভিনয়ে আসলেও উপস্থাপনাই তাঁর জান-প্রাণ। এ নিয়ে মৌ বলেন,‘আমি উপস্থাপনায় নিজেকে খুঁজে পাই। উপস্থাপনা আমার রন্ধ্রে রন্ধ্রে। আমাকে যেকোনো জায়গায় দাঁড় করিয়ে দিলেই কথা বলতে থাকব। এমন অবস্থা, আমার মুখ চলতেই থাকে। সে ক্ষেত্রে অনেক ভাবতে হবে না। কারণ, এটাতে আমি অভ্যস্ত।

‘আমার ব্যাকগ্রাউন্ড থিয়েটার’

তবে উপস্থপনা ছাড়াও অভিনয়ের অতীত নিয়েও কথা বলেছেন মৌ। তিনি বলেন, ‘আমার ব্যাকগ্রাউন্ড থিয়েটার। মূকাভিনয় করেছি। সেই জায়গা থেকে অভিনয় আমার প্যাশনের জায়গা। অভিনয়শিল্পীই হতে চেয়েছি; কিন্তু সেই সুযোগটা হয়তো পাইনি।‘

মৌসুমি মৌ সিনেমার নায়িকা
মৌসুমি মৌ | ছবি: অভিনেত্রীর ফেসবুক থেকে

এদিকে মৌ’কে নিয়ে সামাজিক মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা কারণ সিয়াম আহমেদের রাক্ষস সিনেমার নায়িকা সুস্মিতার সঙ্গে চেহারার বেশ মিল আছে এই উপস্থাপিকার। সেই জন্য অনেকে তাঁকে রাক্ষসের নায়িকাও বলছেন।

এ নিয়ে জানতে চাইলে মৌ বলেন, ‘আমাকে দেখতে নাকি সুস্মিতার মতো লাগে। এটা অনেকেই বলছেন। ফেসবুকেও আমাদের ছবি একসঙ্গে দিয়ে মেলাচ্ছেন ভক্তরা। এটা নিয়ে অনেক মজার ঘটনা ঘটছে। অনেকেই ভেবেছেন আমি ‘রাক্ষস’ সিনেমার নায়িকা। আমাকে ভেবেও নাকি কেউ কেউ সিনেমা দেখতে গিয়েছেন। মজার ব্যাপার হচ্ছে, কয়েক দিন আগে সুস্মিতার সঙ্গে দেখা হয়েছিল। তিনি আমাকে দেখেই বললেন, ‘তুমি মৌসুমী মৌ? আমাদের ট্রেলার দেখে সবাই তোমাকে ট্যাগ করছিল। কারণ, আমি দেখতে তোমার মতো।’ কেউ কেউ মজা করে বলছেন, ‘দেশেই তো এমন নায়িকা ছিল। তোমাকেই তো নিতে পারত।’ শুনে বেশ মজা পাচ্ছি।‘

মৌসুমি মৌ সিনেমার নায়িকা হবেন কবে?

মৌসুমি মৌ সিনেমার নায়িকা
আবুল হায়াতের সাথে শুটিং-এ মৌসুমি মৌ | ছবি: অভিনেত্রীর ফেসবুক

এরপরেই তাঁর কাছে জানতে চাওয়া হয় যে শাকিব খান তাঁকে সিনেমায় আসতে বলেছিলেন। মৌ সিনেমায় আসবেন কিনা জানতে চাইলে মৌ বলেন, ডেফিনেটলি সিনেমার নায়িকা হতে চাই। এখন শাকিব ভাই নায়িকা বানাবেন কি না, এটা শাকিব ভাই জানেন, তিনিই বলেছিলেন (হাসি)। সত্য বলতে, সিনেমা তো অনেক বড় মাধ্যম। তবে নিজেকে সিনেমার জন্য প্রস্তুত করছি। কেউ ডাকলে, ব্যাটে–বলে মিলে গেলে সিনেমায় অভিনয় করব।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

হ্যারি পটার সিজন ২ ট্রেলার- দুই দিনেই ২৭৭ মিলিয়ন ভিউ  

হ্যারি পটার সিজন ২ এইচবিও ২০২৩ সালে ‘হ্যারি পটার’ টিভি সিরিজ নির্মাণের ঘোষণা দিয়েছিল। জনপ্রিয় বই সিরিজ…
হ্যারি পটার সিজন ২ ট্রেলার

জুবিন গর্গ ও রাহুল- একই গানে বাঁধা দুই তারকার একই ট্র্যাজেডিক মৃত্যু    

জুবিন গর্গ- রাহুল এবং একটি গান বেশ কয়েক মাস আগে দুনিয়ার মায়া ত্যাগ করেন পশ্চিমবঙ্গের নক্ষত্রসম তারকা জুবিন…
জুবিন গর্গ ও রাহুল

‘ভারত পাকিস্তানের সাথে লড়াই করতে পারে না বলেই সিনেমা বানায়’  

পাকিস্তানের রাজনীতিবিদ নাবিল গাবোল উপমহাদেশজুড়ে ব্যাপক আলোচনা চলছে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ সিনেমা নিয়ে। মুক্তির…
ভারত পাকিস্তানের সাথে লড়াই

রাহুল অরুণোদয়ের পানিতে তলিয়ে যাওয়া নিয়ে কী বলছেন সহকর্মীরা?

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ-ওড়িশা সীমান্তের তালসারি সমুদ্রসৈকতে শুটিং করতে গিয়ে মর্মান্তিকভাবে…
রাহুল অরুণোদয়ের পানিতে তলিয়ে মারা যাওয়া
0
Share