Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৪, ২০২৬

সাতবারের ‘মিস্টার ইন্ডিয়া’ মায়াঙ্ক মারা গেছেন

সাতবারের ‘মিস্টার ইন্ডিয়া’ মায়াঙ্ক মারা গেছেন
মায়াঙ্ক পাওয়ার, ছবি: সংগৃহীত

শোকস্তব্ধ ফিটনেস দুনিয়া ও রিয়েলিটি শোর অনুরাগীরা

ফিটনেস তারকা ও সাতবারের ‘মিস্টার ইন্ডিয়া’ মায়াঙ্ক পাওয়ার মারা গেছেন। সোমবার ৩৭ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মায়াঙ্কের অফিসিয়াল ইনস্টাগ্রামে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। তবে মৃত্যুর কারণ এখনও প্রকাশ করা হয়নি। শোকবার্তায় লেখা হয়, তিনি ছিলেন একজন ভাই, মেন্টর ও অনেকের জন্য অনুপ্রেরণা।

সাতবারের ‘মিস্টার ইন্ডিয়া’ মায়াঙ্ক মারা গেছেন
মায়াঙ্ক পাওয়ার, ছবি:সংগৃহীত

পারিবারিক সূত্রে জানা গেছে, মায়াঙ্কের আত্মার শান্তি কামনায় ২৫ ফেব্রুয়ারি বিকেল ৫টা থেকে ৬টা পর্যন্ত দিল্লির সঙ্গম পার্কে প্রার্থনা সভা অনুষ্ঠিত হবে। পরিবার, বন্ধু ও ঘনিষ্ঠজনরা সেখানে শেষ শ্রদ্ধা জানাবেন।

রিয়েলিটি শো এমটিভি স্প্লিটসভিলা ৭-এর মাধ্যমে তিনি পরিচিতি পান। দর্শক প্রশংসা করেছেন তার সততা, দৃঢ়তা ও নিষ্ঠার জন্য। যদিও ফিটনেস ও বডিবিল্ডিংই ছিল তার প্রকৃত আবেগ।

মায়াঙ্ক পাওয়ার ফিটনেস জগতে সুপরিচিত। সাতবার ‘মিস্টার ইন্ডিয়া’ জয়ের বিরল কৃতিত্ব তার। তবে সাধারণ মানুষ তাঁকে ‘স্প্লিটসভিলা’-র সপ্তম সিজনে অংশ নেওয়ার জন্য চেনে। শোতে তার শান্ত স্বভাব ও প্রতিযোগিতামুখী মনোভাব দর্শকদের নজর কাড়ে।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

১৬টি সিনেমা মুক্তি পেতে পারে রোজার ঈদে

ঈদুল ফিতর বাংলাদেশের বর্তমানের সিনেমা শিল্পের মূল উৎসবে পরিণত হয়েছে দুই ঈদ। এই দুই ঈদকে কেন্দ্র করেই নির্মিত…
১৬টি সিনেমা মুক্তি পেতে পারে

অরিজিৎ সিং গাইলেন রোমান্টিক-ড্রামার টাইটেল ট্র্যাক

অরিজিৎ সিং সম্প্রতি বলিউডের প্লে-ব্যাক গানের জগত থেকে বিদায় নেয়ার ঘোষণা দিয়েছেন অরিজিৎ সিং। তবে বিদায় নিলেও…
অরিজিৎ সিং গাইলেন রোমান্টিক

বিতর্কিত গায়ক নোবেল আবারও গ্রেপ্তার

নোবেলকে হাজির করা হবে আদালতে বিয়ের কথা বলে তরুণীকে আটকে রেখে হেনস্তা ও আপত্তিকর ছবি তৈরির চেষ্টা করার অভিযোগে…
বিতর্কিত গায়ক নোবেল আবারও গ্রেপ্তার

কলকাতায় চলছে শাকিবের প্রিন্স সিনেমার শুটিং

‘কালা জাহাঙ্গীর’ রূপে আসছেন শাকিব খান কলকাতায় চলছে শাকিবের প্রিন্স সিনেমার শুটিং । আসন্ন ঈদে মুক্তির লক্ষ্য…
কলকাতায় চলছে শাকিবের প্রিন্স সিনেমার শুটিং
0
Share