Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

কোরিওগ্রাফার নিয়ে বাবাকে নালিশ সুহানা খানের

সুহানা খান, শাহরুখ খান ও গণেশ হেগড়ে (বাম থেকে) । ছবি: সংগৃহীত

‘দ্য আর্চিস’ দিয়ে সুহানা খানের বলিউড অভিষেক এখন সময়ের অপেক্ষা মাত্র। এর মধ্যে “ভা ভা ভুম” ও “ধিশুম ধিশুম” গানের জন্য ব্যালে ও স্কেটিং শিখেছিলেন সুহানা। এই গান দুটির কোরিওগ্রাফার গণেশ হেগড়েকে নিয়ে বাবা শাহরুখ খানকে অভিযোগ করেন সুহানা।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে গণেশ হেগড়ে বলেন, “সুহানা ও বাকিরা যখন ‘দ্য আর্চিস’ স্কেটিংয়ের প্র্যাকটিস করছিল তখন সেখানে এসেছিলেন শাহরুখ। তিনি চোখের সামনে ভালো কিছু দেখলেই খুব উৎসাহ দেন। আমরা যখন প্রাকটিসের মাঝে বিরতি নিয়েছি, তখন তিনি এসে আমাকে বলেন, সুহানা নাকি তাকে নালিশ করেছে যে, আমি একদম প্রশংসা করি না।”

তিনি আরও বলেন, “তারপর শাহরুখ নাকি মেয়েকে বলেছেন, গণেশ কোনো দিন আমার প্রশংসা করেননি, তোমার কী করে করবেন!” পরে আমি সুহানাকে বলেছিলাম, যদি আমি আগেই প্রশংসায় ভরিয়ে দিতাম, তা হলে ও যতটা খেটেছে গানের ভিডিওর জন্য, সেই পরিশ্রম ও আর করত না। তবে এটা ঠিক, সুহানা বাকিদের চেয়ে অনেক বেশি পরিণতভাবে শুট করেছে।”

উল্লেখ্য, ৭ ডিসেম্বর ‘দ্য আর্চিস’ দিয়ে কেবল অভিনয় না বরং একজন কণ্ঠশিল্পী হিসেবে অভিষেক করতে যাচ্ছেন সুহানা খান।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ইরানি নির্মাতা জাফর পানাহি টাইম ম্যাগাজিনের তালিকায়

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী তালিকা এ বছর ইরানি নির্মাতা জাফর পানাহি টাইম ম্যাগাজিনের শীর্ষ ১০০ প্রভাবশালীর…
ইরানি নির্মাতা জাফর পানাহি টাইম ম্যাগাজিনের

মেজবাউর রহমান সুমনের সিনেমা-কৃষি; হাওয়া ও রইদ

সুমন-কৃষি-হাওয়া-রইদ নির্মাতা মেজবাউর রহমান সুমনের সামাজিক মাধ্যম ফেসবুকে যদি কেউ ঘুরতে যান প্রথমেই আপনাকে অবাক…
মেজবাউর রহমান সুমনের

অভিনেতা ফারুক আহমেদকে কষ্ট দিলো কাছের লোকেরাই

অভিনেতা ফারুক আহমেদ শুনলে অবাক হবেন যে অভিনেতা ফারুক আহমেদেরও শত্রু আছে। কেউ কেউ তাঁর ক্ষতি করে ফেলেছে। জানা…
অভিনেতা ফারুক আহমেদকে
0
Share