Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, মার্চ ১৮, ২০২৬

কলকাতার সেরা অভিনেত্রীর পুরস্কার জিতলেন জয়া আহসান

কলকাতার সেরা অভিনেত্রীর পুরস্কার জিতলেন জয়া আহসান
অভিনেত্রী জয়া আহসান, ছবি: সংগৃহীত

মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘পুতুল’ হয়ে পুরস্কার জিতলেন জয়া

কলকাতার সেরা অভিনেত্রীর পুরস্কার জিতলেন জয়া আহসান । নতুন বছরের শুরুতেই ক্যারিয়ারের ঝুলিতে আরেকটি অর্জন যোগ হলো এই অভিনেত্রীর। মানিক বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস অবলম্বনে নির্মিত সিনেমা ‘পুতুল নাচের ইতিকথা’-তে অভিনয়ের জন্য তিনি পেলেন সেরা অভিনেত্রীর স্বীকৃতি।  কলকাতার জনপ্রিয় টেলিভিশন চ্যানেল জি ২৪ ঘণ্টা আয়োজিত ‘বিনোদনের সেরা ২৪অ্যাওয়ার্ডে সমালোচকদের রায়ে এই পুরস্কারে ভূষিত হন জয়া আহসান।

কলকাতার সেরা অভিনেত্রীর পুরস্কার জিতলেন জয়া আহসান
জয়া আহসান, ছবি: সংগৃহীত

পুরস্কার জয়ের অনুভূতি প্রকাশ করে সামাজিকমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন অভিনেত্রী।

পুরস্কার পেয়ে ফেসবুকে জয়া লিখেছেন, ‘“পুতুলনাচের ইতিকথা’’ সিনেমার জন্য বছরের প্রথম পুরস্কার পেয়ে সম্মানিত বোধ করছি। জি২৪ ঘণ্টা আয়োজিত বিনোদনের সেরা ২৪ আয়োজনে সমালোচকদের বিচারে সেরা অভিনেত্রী হিসেবে এই স্বীকৃতি পাওয়া সত্যিই আনন্দের। কৃতজ্ঞ ও অভিভূত।”

কলকাতার পরিচালক সুমন মুখার্জি ‘পুতুল নাচের ইতিকথা’ পরিচালনা করেছেন। তার কথায়, জীবনের নানা অবস্থায় আটকে পড়া বা মুক্ত হয়ে যাওয়া সব মানুষের জীবনের কাহিনী তুলে ধরেছে ‘পুতুলনাচের ইতিকথা’।

কলকাতার সেরা অভিনেত্রীর পুরস্কার জিতলেন জয়া আহসান
কলকাতার সেরা অভিনেত্রীর পুরস্কার জিতলেন জয়া আহসান , ছবি: সংগৃহীত

ভারতবর্ষ সাময়িকীতে ১৯৩৪-৩৫ সাল পর্যন্ত ধারাবাহিকভাবে প্রকাশিত হয় মানিকের ‘পুতুলনাচের ইতিকথা’। এর ৯০ বছর পর উপন্যাসটি নিয়ে বানানো হয়েছে সিনেমা। সিনেমার চিত্রনাট্য, ত্রিশের দশকের শেষ ভাগ থেকে চল্লিশের দশকের শুরুর দিকের প্রেক্ষাপটে সাজানো হয়েছে। মূল উপন্যাসে সময়টা ছিল আরও পেছনের।

গত বছরের আগস্ট পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘পুতুলনাচের ইতিকথা’।  এতে কুসুম চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। শশী ডাক্তার হয়েছেন আবীর চট্টোপাধ্যায় আর কুমুদ চরিত্রে রয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

জর্ডান অস্কার জিতলেও টিমোথি শ্যালামে হেরে যায় নি

অস্কার-জর্ডান-টিমোথি শ্যালামে সদ্য শেষ হওয়া ৯৮তম অস্কারে টিমোথি শ্যালামে ও তাঁর সিনেমা মার্টি সুপ্রিম হয়ে উঠেছে…
জর্ডান অস্কার জিতলেও টিমোথি শ্যালামে
0
Share