Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, মার্চ ১১, ২০২৬

জয়া আহসানের নতুন ছবিতে মুগ্ধ হলেন দর্শকরা

জয়া আহসানের নতুন ছবিতে মুগ্ধ
জয়া আহসান | কোলাজ ছবি

জয়া আহসানের নতুন ছবি

সম্প্রতি বেশকিছু ছবি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে শেয়ার করেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। জয়া আহসানের নতুন ছবিতে মুগ্ধ হলেন দর্শকরা । জয়া প্রায়ই তার ভক্তদের উদ্দেশ্যে ফেসবুকে ছবি শেয়ার করেন। এবারের ছবিগুলো তারই ধারাবাহিকতা।

জয়া আহসানের নতুন ছবিতে মুগ্ধ
জয়া আহসান || অভিনেত্রীর ফেসবুক থেকে নেয়া

অভিনেত্রীর নতুন ছবিতে মুগ্ধ দর্শকরা। পুরাতন এক জমিদার বাড়িতে তোলা হয়েছে ছবিগুলো।

জয়া আহসানের নতুন ছবিতে মুগ্ধ
জয়া আহসানের এই পোজকে অনেকেই যামিনী রায়ের আঁকা নারী চিত্রের অনুকরণ বলছেন।

জয়া আহসানের এই ছবিগুলো দেখার পরে মন্তব্যের ঘরে কেউ তাকে চন্দ্রমল্লিকা উপাধি দিচ্ছেন। কেউবা বলছেন চিত্রাঙ্গদা। এমনকি একজন তাকে রাজেন্দ্রনন্দিনী বলেও আখ্যায়িত করেছেন।

জয়া আহসানের নতুন ছবিতে মুগ্ধ
অভিনেত্রীর ফেসবুক থেকে নেয়া

অভিনেত্রীর এই ছবিগুলোতে প্রায় ৯ হাজার লাইক পড়েছে। প্রায় ৬০০ কমেন্ট।

জয়া আহসানের নতুন ছবিতে মুগ্ধ
অভিনেত্রীর ফেসবুক থেকে নেয়া

মোস্তফা সরয়ার ফারুকীর ‘ব্যাচেলর’ (২০০৪) এ অতিথি শিল্পী হিসেবে প্রথম কাজ শুরু করেন জয়া আহসান। ২০১১ সালে ‘গেরিলা’ সিনেমায় প্রথম প্রধান চরিত্রে অভিনয়ের মাধ্যমে সিনেমায় যাত্রা শুরু করেন।

জয়া আহসানের নতুন ছবিতে মুগ্ধ
জয়া আহসানের নতুন ছবিতে মুগ্ধ ; অভিনেত্রীর ফেসবুক থেকে নেয়া

তবে জানলে অবাক হবেন জয়া আহসান বর্তমানে একজনের সাথে প্রেমের সম্পর্কে জড়িত আছেন, যা তিনি কিছুদিন আগে নিজেই স্বীকার করেছেন। তবে ব্যক্তিটি কে তা প্রকাশ করেননি। তবে তিনি জানান তার ‘বিশেষ মানুষ’ সিনেমা–দুনিয়ার কেউ নন। তিনি বলেন, ‘আমরা অনেক দিন ধরেই একসঙ্গে আছি, বহু বছর…। যেকোনো সম্পর্কে পার্টনার হওয়ার আগে ভালো বন্ধু যেন হয়ে উঠতে পারি, বন্ধু হয়ে যেন থাকতে পারি, সেটা একটা বড় বিষয়; সেটা আমরা অবশ্যই। সে আমার অনেক অত্যাচার সহ্য করে। আমি একজন অভিনয়শিল্পী। এই যে আমি এত ট্রাভেল করি, আমি খুব প্রাইভেট পারসন, তিনিও তেমনই খুব প্রাইভেট। আমরা নিজেদের মতো করে থাকার চেষ্টা করি।’

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

সিয়ামের সিনেমায় নাতালিয়া, আইটেম গানে চমক

প্রথম কোনো বাংলা সিনেমায় অভিনয়ে নাতালিয়া সিয়ামের সিনেমায় নাতালিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি…
সিয়ামের সিনেমায় নাতালিয়া, আইটেম গানে চমক

ঈদে মেহজাবীন চৌধুরী ও প্রীতম হাসানের ‘ক্যাকটাস’ মুক্তি পাচ্ছে

স্পাই সিরিজ ‘ক্যাকটাস’ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাচ্ছে মেহজাবীন চৌধুরী ও প্রীতম…
মেহজাবীন চৌধুরী ও প্রীতম হাসানের ‘ক্যাকটাস’

ইয়াশ রোহান ও পারসা ইভানা এখন ‘একসাথে আলাদা’ 

‘একসাথে আলাদা’ ওয়েব নাটক দেশের ছোটপর্দার দুই জনপ্রিয় তারকা ইয়াশ রোহান ও পারসা ইভানা। সম্প্রতি তাঁরা দুইজন নতুন…
ইয়াশ রোহান ও পারসা ইভানা

আসিফ আকবর বিদেশি মদ উদ্ধার মামলা থেকে খালাস পেলেন  

আসিফ আকবর দেশের একসময়ের তুমুল জনপ্রিয় গায়ক আসিফ আকবর বিদেশি মদ উদ্ধার মামলা থেকে খালাস পেলেন। তাঁর বিরুদ্ধে…
আসিফ আকবর বিদেশি মদ
0
Share