Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৬

জয়া আহসান: করণ জোহরের প্রস্তাব ফিরিয়ে দেন

করণ জোহরের প্রস্তাব ফিরিয়ে দেন জয়া আহসান

প্রস্তাব ফিরিয়ে দেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান ঢাকা এবং কলকাতার মধ্যে যাতায়াত করে থাকেন বছরজুড়েই। সম্প্রতি এক পডকাস্টে বলিউড নিয়ে কথা বলেছেন। শুধু কাজের সূত্রেই নয়, অমিতাভ বচ্চন, সালমান খান, বিদ্যা বালনের মতো তারকাদের সঙ্গে ব্যক্তিগত সখ্যের কথা উঠে এসেছে এই কথোপকথনে। পাশাপাশি, বলিউড পরিচালক করণ জোহরের প্রযোজনা প্রতিষ্ঠান ‘ধর্মা প্রোডাকশন’-এর একটি ছবিতে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার কথা বলেছেন।

করণ জোহরের প্রস্তাব ফিরিয়ে দেন জয়া আহসান

পডকাস্টে উপস্থাপক ফাঁস করেন, করণ জোহরের প্রযোজনা সংস্থা ধর্মা প্রোডাকশনের ব্লকবাস্টার হিট ছবি ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’-এর জন্য জয়া আহসানকে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল।

এ কথা শুনে জয়া বলেন, ‘ও মা বাবা! এই ছেলেটার সামনে বসা যায় না। আগে থেকে প্রশ্ন দেখে নেওয়া উচিত ছিল। একটা অন্যরকম ছিল পরে আর ওটা হয়নি।

আমি করিনি তখন করা হয়নি। ঠিক আছে, মানে যেটা ভাগ্যে থাকবে এবং করবার মতো আমার জন্য যেটা মানে প্ল্যানড থাকবে সৃষ্টিকর্তার বা ঈশ্বরের, সেটা হবেই।’

বিদ্যা বালান ও জয়া আহসান

বলিউডে তার কাজের প্রশংসা যে সেখানের তারকারাও করেন, তার প্রমাণ মেলে আরেকটি ঘটনায়। উপস্থাপক জানান, জয়ার অভিনীত ‘রাজকাহিনী’ ছবিটি দেখে মুগ্ধ হয়ে স্বয়ং অভিনেত্রী বিদ্যা বালন তাকে ফোন করেছিলেন।

করণ জোহরের প্রস্তাব ফিরিয়ে দেন জয়া আহসান

জয়া আহসান উপস্থাপকের প্রশ্নের জবাবে জানান, বলিউডের অনেক তারকার সঙ্গেই তার ঘনিষ্ঠতা রয়েছে। এক সময় বিশ্বকাপ দেখতে গিয়ে কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন ও তার ছেলে অভিষেক বচ্চনকে পাশে পেয়েছিলেন তিনি।

ক্রিকেট খেলার সূত্রেও বলিউড তারকাদের সঙ্গে তার একাধিকবার দেখা হয়েছে। মালাইকা অরোরা, ইউসুফ পাঠান-এর মতো তারকারা সেলেব্রেটি ক্রিকেটে তার টিমে ছিলেন। লন্ডনের বাকিংহাম প্যালেসের সামনে হওয়া সেই টুর্নামেন্টে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে জয়ার সাথে ছিলেন চিত্রনায়ক রাজ্জাক।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ফ্রান্সের প্রেসিডেন্টের প্রিয় বলিউড অভিনেতা কে?

এমানুয়েল মাখোঁ সম্প্রতি ভারত সফরে এসেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ ও তাঁর স্ত্রী। তিনি এক অনুষ্ঠানে…
ফ্রান্সের প্রেসিডেন্টের প্রিয় বলিউড

পপ তারকা শাকিরা ভারতে কনসার্ট করতে আসছেন

ভারত সফরে শাকিরা বিশ্বখ্যাত কলম্বিয়ান পপ তারকা শাকিরা ভারতে কনসার্ট করতে আসছেন। শোনা যাচ্ছে এ বছরের এপ্রিল মাসে…
পপ তারকা শাকিরা ভারতে

পশ্চিমবাংলায় বঙ্গবিভূষণ ও বঙ্গভূষণ পেলেন যারা

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এ বছরের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভারতের পশ্চিমবঙ্গের রাজ্য সরকার সংগীত ও বিনোদনজগতের…
পশ্চিমবাংলায় বঙ্গবিভূষণ ও বঙ্গভূষণ

রজনীকান্ত ও কমল হাসান একত্র হচ্ছেন চার দশক পর

রজনীকান্ত ও কমল হাসান দক্ষিণ ভারতের দুই মহাতারকা রজনীকান্ত ও কমল হাসান। গত চার দশক তাদের দুজনকে একসঙ্গে কোন…
রজনীকান্ত ও কমল হাসান একত্র
0
Share