Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৬

একুশের স্মৃতিতে আবেগঘন পোস্ট জয়ার

একুশের স্মৃতিতে আবেগঘন পোস্ট জয়ার
অভিনেত্রী জয়া আহসান, ছবি: সংগৃহীত

ভাষা শহীদদের প্রতি জয়া আহসানের শ্রদ্ধা

রক্তস্নাত ঐতিহাসিক মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের শ্রদ্ধায় স্মরণ করেছে জাতি। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি মাতৃভাষার জন্য প্রাণ উৎসর্গ করেছিলেন অনেক বীর সন্তান। দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান সামাজিক মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন।

একুশের স্মৃতিতে আবেগঘন পোস্ট জয়ার
অভিনেত্রী জয়া আহসান, ছবি: সংগৃহীত

জয়া লিখেছেন, ২১ ফেব্রুয়ারি ভোরের আলোও যেন নরম হয়, বাতাসে ভেসে আসে শোক আর গর্বের মিশ্রণ। ভাষা মানে শুধু শব্দ নয়, এটি মায়ের আঁচল, শৈশবের ছড়া, প্রথম ভালোবাসার স্বীকারোক্তি। সেই ভাষাকে রক্ষা করতে ১৯৫২ সালের তরুণেরা বুক চিতিয়ে দাঁড়িয়েছিল।

জয়া শহীদদের নামও উল্লেখ করেছেন সালাম, বরকত, রফিক, জব্বার যাদের আত্মত্যাগ প্রতিটি ‘মা’ শব্দের মধ্যে লুকিয়ে থাকা সাহসের প্রতীক।  তিনি লিখেছেন, আজ আমরা সহজে বাংলায় কথা বলি, লিখি; কিন্তু এই সহজতার পেছনে লুকিয়ে আছে রক্ত, অশ্রু এবং অসমাপ্ত স্বপ্ন। একুশ মানে মাথা নত করে শ্রদ্ধা, ভেতর থেকে শক্ত হয়ে ওঠা এবং ভাষাকে ভালোবাসার প্রতিজ্ঞা।

শেষে জয়া লিখেছেন, “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, তোমাদের ঋণ আমরা কখনো শোধ করতে পারব না, শুধু হৃদয়ে বহন করে যাব চিরকাল।”

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ভাষা শহীদদের প্রতি শাকিব খানের বিনম্র শ্রদ্ধা

ভাষা শহীদদের স্মরণে শাকিবের ফেসবুক পোস্ট আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন…
ভাষা শহীদদের প্রতি শাকিব খানের বিনম্র শ্রদ্ধা

মনিরা মিঠুর গাড়িতে ধাক্কা, ছেলেকে মারধর

মনিরা মিঠুর ছেলে চোখে গুরুতর আঘাত ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মনিরা মিঠু ভয়াবহ এক ঘটনার শিকার হয়েছেন।…
মনিরা মিঠুর গাড়িতে ধাক্কা, ছেলেকে মারধর

নবগঠিত সরকারের কাছে শোবিজের চার তারকা যা চাইলেন

সরকার ও শোবিজ সম্প্রতি বাংলাদেশে জাতীয় নির্বাচনের পর গঠিত হয়েছে রাজনৈতিক সরকার। গত ১৭ ফেব্রুয়ারি শপথও…
নবগঠিত সরকারের কাছে শোবিজের

ভাষা আন্দোলন- মুদ্রণ সংস্কৃতির দৃষ্টিতে ইতিহাস দেখা

ভাষা আন্দোলন চলছে ভাষা আন্দোলনের মাস ফাল্গুন ও ফেব্রুয়ারি। ১৯৫২ সালের সেই মহান ভাষা আন্দোলনকে আবারো ফিরে দেখার…
ভাষা আন্দোলন- মুদ্রণ সংস্কৃতির
0
Share