Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, ফেব্রুয়ারি ১, ২০২৬

রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগে ইরানি নির্মাতার কারাদণ্ড

রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগে ইরানি নির্মাতার কারাদণ্ড
ইরানি নির্মাতা জাফর পানাহি

ইরানি নির্মাতা জাফর পানাহি

ইরানি নির্মাতা জাফর পানাহি ২০২৫ সালের কান চলচ্চিত্র উৎসবে জিতেছেন স্বর্ণ পাম। তার সিনেমা নির্বাচিত হয়েছে সেরা সিনেমা হিসেবে। সেই কান জয়ী নির্মাতাকে রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগে ইরানি নির্মাতার কারাদণ্ড দিয়েছেন ইরানের আদালত। তার আইনজীবী মোস্তফা নিলি এএফপিকে এই তথ্য জানিয়েছেন।

জাফর পানাহির আইনজীবী জানিয়েছেন, তার এক বছরের কারাদণ্ডের পাশাপাশি দুই বছরের ভ্রমণ নিষেধাজ্ঞা এবং যেকোনো রাজনৈতিক বা সামাজিক সংগঠনের সদস্যপদে যোগদানের নিষেধাজ্ঞাও দিয়েছে আদালত। তবে এই রায়ের বিরুদ্ধে আপিল করা হবে বলেও জানিয়েছেন তার আইনজীবী।

পানাহির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে তিনি রাষ্ট্রবিরোধী ‘প্রচারণামূলক কার্যকলাপে’ জড়িত ছিলেন। তবে সেসবের বিস্তারিত কিছু জানানো হয়নি এখনো।

রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগে ইরানি নির্মাতার কারাদণ্ড
ইরানি নির্মাতা জাফর পানাহি , ছবি: সংগৃহীত

বর্তমানে ফ্রান্সে বসবাস করেন জাফর পানাহি। তিনি এই মুহুর্তে তার নতুন সিনেমা ‘ইট ওয়াজ জাস্ট অ্যান্ড অ্যাক্সিডেন্ট’-এর প্রচারের জন্য যুক্তরাষ্ট্রে রয়েছেন। গতকাল রোববার নিউইয়র্কে অনুষ্ঠিত গথাম অ্যাওয়ার্ডসে তিনটি পুরস্কার জিতেছে এই সিনেমাটি। এ ছাড়া তিনি মরক্কোর মারাকেশ ফিল্ম ফেস্টিভ্যালের এক আলোচনায়ও অংশ নেবেন। ইরানি কর্তৃপক্ষের সাথে জাফর পানাহির বিরোধ অনেক পুরনো। ২০১০ সালে সরকারবিরোধী আন্দোলনে সমর্থন ও সমালোচনামূলক চলচ্চিত্র তৈরির কারণে তার চলচ্চিত্র নির্মাণ এবং দেশের বাইরে যাওয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। সেই অভিযোগে তাকে ছয় বছরের জেলও দেওয়া হয়, তবে তিনি মাত্র দুই মাস কারাভোগের পর জামিনে মুক্তি পান।

পানাহির উপর এই নিষেধাজ্ঞা সত্ত্বেও তিনি নির্মাণ করেছেন ‘দিজ ইজ নট আ ফিল্ম’, ‘ট্যাক্সি’র মতো সিনেমা। ২০২২ সালে তিনি আবারও গ্রেপ্তার হন,তবে সাত মাস পরে জামিনে মুক্তি পান।

ইরানি নির্মাতার কারাদণ্ড

জাফর পানাহির উপর দেয়া এই কারাভোগের আদেশ ও নিষেধাজ্ঞার প্রতিক্রিয়া সম্পর্কে পানাহির পক্ষ থেকে এখনো কিছু যানা যায়নি।  

জাফর পানাহির সিনেমা যাত্রা শুরু হয় আরেক কালজয়ী ইরানি সিনেমা নির্মাতা আব্বাস কিয়ারোস্তামীর সাথে সহকারী নির্মাতা হিসেবে। সেসময়য় তার নিজেরও ছিলো বেশ কিছু শর্টফিল্ম। কালক্রমে নির্মাতা বনে যান পানাহি নিজেই। তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র “দ্য হোয়াইট ব্যালুন” প্রকাশ পায় ১৯৯৫ সালে আর ওই বছরই জিতে নেয় কান চলচ্চিত্র উৎসবের “ক্যামেরা ডি’অর” পুরস্কার।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

স্বামীর প্রশংসায় শবনম ফারিয়া- নেট দুনিয়ায় যুদ্ধ   

শবনম ফারিয়া দেশের আলোচিত অভিনেত্রী শবনম ফারিয়া গত বছরের ১৯ সেপ্টেম্বর দ্বিতীয়বারের মতো বিয়ে করেন। তাঁর…
স্বামীর প্রশংসায় শবনম ফারিয়া

রটারড্যামে রাসুলফ- ইরানের ‘গণহত্যা’ ও জার্মান জীবনের উপলব্ধি     

ইরানি চলচ্চিত্র নির্মাতা মোহাম্মদ রাসুলফ বিখ্যাত ইরানি চলচ্চিত্র নির্মাতা মোহাম্মদ রাসুলফ শুক্রবার ৩০ জানুয়ারি…
রটারড্যামে রাসুলফ-ইরানের ‘গণহত্যা’

টিএসসিতে ‘আমার ভাষার চলচ্চিত্র’ উৎসব শুরু হচ্ছে

‘আমার ভাষার চলচ্চিত্র’ ১৯৫২ সালের ভাষা আন্দোলনের চেতনাকে সম্মুনত রাখতে প্রতিবছরের মতো এবারো ছাত্র-শিক্ষক…
টিএসসিতে ‘আমার ভাষার চলচ্চিত্র’ উৎসব

চলমান রটারড্যাম উৎসবে ‘মাস্টার’-এর ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে যাচ্ছে

রটারড্যাম উৎসবে ‘মাস্টার’ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলোতে বাংলাদেশের সিনেমার উপস্থিতি বেড়েই চলছে। এবারের…
রটারড্যামে উৎসবে ‘মাস্টার’-এর
0
Share