চার হলিউড সিনেমা
জমে উঠেছে বছরের শেষ মাস ডিসেম্বর। ২০২৫ সালকে স্মরণীয় বিদায় জানাতে ডিসেম্বরে মুক্তি পাচ্ছে চোখ ধাঁধানো চার হলিউড সিনেমা । চলুন দেখে নেয়া যাক সেই চারটি সিনেমা কি এবং কারা থাকছেন।
চার হলিউড সিনেমার তালিকা
‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’

দীর্ঘদিনের অপেক্ষা শেষ হচ্ছে ‘অ্যাভাটার’-ভক্তদের। পরিচালক জেমস ক্যামেরন জানিয়েছেন, আগের গল্পের ধারাবাহিকতা বজায় রেখে সিনেমাটিতে রয়েছে দারুণ অ্যাডভেঞ্চার উপভোগ্য মুহূর্ত।
এতে অভিনয় করছেন কেট উইন্সলেট, স্টিফেন ল্যাং ও জো সালদানা। ১৫ ডিসেম্বর হলে আসবে সিনেমাটি।
‘অ্যানাকোন্ডা’

‘অ্যানাকোন্ডা’ সিনেমা কে না দেখেছে। এবার আসছে তারই আরেক সংযোজন। মাঝবয়সে হঠাৎ সংকটে পড়া একদল মানুষ ঠিক করে, পুরোনো ‘অ্যানাকোন্ডা’ সিনেমাটি রিবুট করবে। সেজন্য তারা সত্যিকারের অ্যানাকোন্ডাও ম্যানেজ করেন কিন্তু শুটিংয়ের দুর্ভাগ্যবশত তা মারা যায়। এরপর দলটি একটি জঙ্গলে যায় এবং এমন একটি প্রাণী খুঁজে পায়, যা আগে কখনো দেখা যায়নি।
টম গরমিকান পরিচালিত এই সিনেমায় অভিনয় করেছেন পল রুড, জ্যাক ব্ল্যাক, স্টিভ জাহানসহ অনেকে। ২৫ ডিসেম্বর হলে আসছে সিনেমাটি।
‘ক্রিসমাস কার্মা’

এই সিনেমায় আছেন প্রিয়াঙ্কা চোপড়া। তিনি সিনেমায় গেয়েছেন ‘লাস্ট ক্রিসমাস’ এর দেশি সংস্করণ। চার্লস ডিকেন্সের বিখ্যাত গল্প ‘আ ক্রিসমাস ক্যারল’ এর ওপর ভিত্তি করে নির্মিত এটি। এই সিনেমার গল্প অতীত, বর্তমান ও ভবিষ্যতের ভূতদের ঘিরে আবর্তিত হয়েছে, যারা স্ক্রুজকে ভালো মানুষে পরিণত করতে চায়।
ব্রিটিশ এই মিউজিক্যাল সিনেমাতে অভিনয় করেছেন কুনাল নায়ার, ইভা লঙ্গরিয়া, চৈত্র চন্দ্রন, ড্যানি ডায়ার, বিলি পোর্টারসহ অনেকে। গুরিন্দর চাধা পরিচালনা করেছেন সিনেমাটি। ১২ ডিসেম্বর প্রেক্ষাগৃহে আসছে সিনেমাটি।
মুক্তির তালিকায় আছে ‘ফাইভ নাইটস অ্যাট ফ্রেডিস ২’

সিনেমাটিতে দেখা যাবে মাইক ও পুলিশ কর্মকর্তা ভ্যানেসাকে। তারা দুজন মাইকের ১৭ বছর বয়সী বোন অ্যাবির কাছে একটি গুরুত্বপূর্ণ কথা লুকিয়ে রাখার সিদ্ধান্ত নেয়। অ্যাবি যখন তার অ্যানিমেট্রনিক বন্ধুদের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে চায়, তখনই ভৌতিক ঘটনা শুরু হয়।
কারণ, মাসকটরা জীবন্ত হয়ে ওঠে। এমা ট্যামি পরিচালিত এই হরর-কমেডিতে আছেন এলিজাবেথ লেইল ও জশ হেন্ডারসন। ৫ ডিসেম্বর মুক্তি পাবে সিনেমাটি।