Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, ফেব্রুয়ারি ২১, ২০২৬

এবার শাকিবের নায়িকা হচ্ছেন তাসনিয়া ফারিণ

এবার শাকিবের নায়িকা হচ্ছেন তাসনিয়া ফারিণ

মেরিল-প্রথম আলো পুরস্কারের মঞ্চে

কয়েক মাস আগে মেরিল-প্রথম আলো পুরস্কারের মঞ্চে উপস্থাপনায় ছিলেন তাসনিয়া ফারিণ ও আফরান নিশো। একটা পর্যায়ে মঞ্চে পুরস্কার নিতে ওঠেন শাকিব খান। মঞ্চে কথা বলার একপর্যায়ে ফারিণ শাকিব খানের সঙ্গে সিনেমায় অভিনয়ের ইচ্ছা পোষণ করেন। অবশেষে ফারিণের সেই ইচ্ছা পূরণ হতে চলছে।

শাকিব খানের পরের সিনেমা ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ তে থাকার সম্ভাবনা প্রবল। এই ছবির তিন নায়িকার একজন হতে চলছেন ফারিণ। ইধিকা পালের কথা আগে শোনা গেলেও এবার বিভিন্ন সূত্রে মোটামুটি নিশ্চিত দ্বিতীয় নায়িকা হচ্ছেন ফারিণ। আগামী কয়েক দিনের মধ্যে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

মঞ্চে শাকিব খানের হাত ধরে তাসনিয়া ফারিণ বলেছিলেন, ‘ভাইয়া, আপনি অনেক সিনেমা করছেন। আমারও একটা সিনেমা আসছে সামনে। প্লিজ, আপনার নেক্সট সিনেমায় আমি কি অডিশন দিতে পারি?’

এরপর পাশ থেকে তাসনিয়া ফারিণ কে উদ্দেশ করে আফরান নিশোকে বলতে শোনা যায়, ‘তাই না? এখন তাকে দেখে কাজ করতে হবে?’

সঙ্গে সঙ্গে নিশোকে এর জবাবে ফারিণ বলেন, ওমা! শাকিব খানের সঙ্গে সবারই কাজের স্বপ্ন থাকে। তোমার সাথে কাজ করা কি কারও স্বপ্ন থাকে?’ পাশ থেকে হাসিমুখে ফারিণকে উদ্দেশ করে শাকিব খান বলেন, ‘তোমার অডিশন লাগবে না।’

অবশেষে সেই সুযোগ এসেছে ফারিণের। শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমায় তিন নায়িকার একজন হতে চলছেন তিনি।

 ‘প্রিন্স’ সিনেমাটি পরিচালনা করবেন আবু হায়াত মাহমুদ। এরই মধ্যে এই সিনেমার পরিচালক ও প্রযোজকের সঙ্গে ফারিণের প্রাথমিক সব কথাবার্তা হয়েছে। জানা গেছে, ফারিণও বেশ আগ্রহী শাকিব খানের সঙ্গে কাজ করতে। চরিত্রটিও পছন্দ হয়েছে। যেকোনো সময় আসবে আনুষ্ঠানিক ঘোষণা। তবে এ নিয়ে আপাতত পরিচালক, প্রযোজনা প্রতিষ্ঠান এবং ফারিণ কেউই কিছু বলতে চাইছেন না।

শাকিবের সিনেমায় তাসনিয়া ফারিণ

ভারতীয় সিরিয়ালের অভিনেত্রী ইধিকা পাল বাংলাদেশে প্রথম অভিনয় করেন শাকিব খানের ‘প্রিয়তমা’ সিনেমায়। এই সিনেমা তাকে রাতারাতি তুমুল জনপ্রিয়তা এনে দেয়। এরপর এ বছরের ব্লকবাস্টার সিনেমা ‘বরবাদ’—এও শাকিবের বিপরীতে ছিলেন ইধিকা পাল। ‘প্রিন্স’ হবে শাকিব খানের সঙ্গে তার তৃতীয় চলচ্চিত্র। অন্যদিকে সবকিছু ঠিকঠাক হলে এটি হবে শাকিবের সঙ্গে তাসনিয়া ফারিণ এর প্রথম চলচ্চিত্র।

১০ বছরের বেশি সময় ধরে বিনোদন অঙ্গনে নিজের অবস্থান তৈরি করেছেন তাসনিয়া ফারিণ। ছোট পর্দা ও ওটিটিতে সফলতার পর বড় পর্দায়ও তিনি দেখিয়েছেন সম্ভাবনার ঝলক। ২০২৩ সালে টালিউডে ‘আরও এক পৃথিবী’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। এরপর ঢাকাই সিনেমায় অভিষেক করেন ‘ইনসাফ’ দিয়ে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মনিরা মিঠুর গাড়িতে ধাক্কা, ছেলেকে মারধর

মনিরা মিঠুর ছেলে চোখে গুরুতর আঘাত ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মনিরা মিঠু ভয়াবহ এক ঘটনার শিকার হয়েছেন।…
মনিরা মিঠুর গাড়িতে ধাক্কা, ছেলেকে মারধর

নবগঠিত সরকারের কাছে শোবিজের চার তারকা যা চাইলেন

সরকার ও শোবিজ সম্প্রতি বাংলাদেশে জাতীয় নির্বাচনের পর গঠিত হয়েছে রাজনৈতিক সরকার। গত ১৭ ফেব্রুয়ারি শপথও…
নবগঠিত সরকারের কাছে শোবিজের

ভাষা আন্দোলন- মুদ্রণ সংস্কৃতির দৃষ্টিতে ইতিহাস দেখা

ভাষা আন্দোলন চলছে ভাষা আন্দোলনের মাস ফাল্গুন ও ফেব্রুয়ারি। ১৯৫২ সালের সেই মহান ভাষা আন্দোলনকে আবারো ফিরে দেখার…
ভাষা আন্দোলন- মুদ্রণ সংস্কৃতির
0
Share