Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, মার্চ ৪, ২০২৬

যশের ‘টক্সিক’ ঈদে মুক্তি পাচ্ছে না

যশের ‘টক্সিক’ ঈদে মুক্তি
টক্সিকে যশ

‘টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’

ঈদুল ফিতরকে সামনে রেখে বক্স অফিসে জমজমাট লড়াইয়ের একটা অবস্থা তৈরি হওয়ার পরিবেশ তৈরি হচ্ছিলো। একদিকে ‘টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস, অন্যদিকে ধূরন্ধর-২’। ছবি দুটির মুক্তির তারিখও ছিলো একইদিনে। মুখোমুখি এই সিনেমা মুক্তি সংঘর্ষে দর্শক ও বিশ্লেষকদের আগ্রহ ছিল তুঙ্গে। তবে এবার শোনা গেল যশের ‘টক্সিক’ ঈদে মুক্তি পাচ্ছে না।

আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাবে শেষ মুহূর্তে মুক্তির তারিখ বদলাতে বাধ্য হলো যশ অভিনীত সিনেমা ‘টক্সিক’। প্রযোজনা সংস্থার এক বিবৃতিতে জানানো হয়েছে, ১৯ মার্চ নির্ধারিত তারিখে ছবিটি মুক্তি পাচ্ছে না। পশ্চিম এশিয়ার চলমান অস্থিরতার কারণে বৈশ্বিক বাজারে সিনেমাতির মুক্তির কৌশল পুনর্বিবেচনা-নির্ধারণ করা হয়েছে। কারণ, ছবিটি শুধু ভারতেই নয় বরং মধ্যপ্রাচ্য, ইউরোপ ও উত্তর আমেরিকাসহ একাধিক আন্তর্জাতিক বাজারকে লক্ষ্য করে নির্মাণ করা হয়েছে। তবে নতুন এই ঘোষণায় পরবর্তী মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৪ জুন। এদিন বিশ্বব্যাপী মুক্তি পাবে ছবিটি।

যশের ‘টক্সিক’ ঈদে মুক্তি

‘টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোন-আপ্‌স’ মূলত কন্নড় ও ইংরেজি ভাষায় নির্মিত একটি প্যান-ইন্ডিয়া প্রজেক্ট। উচ্চমানের অ্যাকশন সিকোয়েন্স, ডার্ক-ফ্যান্টাসি ঘরানার গল্প এবং আন্তর্জাতিক মানের ভিএফএক্স এই ছবির প্রধান আকর্ষণ। ডিজিটাল সিনেমা ক্যামেরায় শুট করা ছবিটিতে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক কালার গ্রেডিং প্রযুক্তি ও ডলবি অ্যাটমস সাউন্ড ডিজাইন, যাতে দর্শক হলে বসেই ইমার্সিভ অভিজ্ঞতা পান। প্রযোজনা সূত্রে জানা গেছে, ছবিটির বাজেটও বেশ বড়, এবং আন্তর্জাতিক টেকনিশিয়ানদের একটি অংশ এতে যুক্ত ছিলেন।

‘টক্সিক’ ঈদে মুক্তি পাচ্ছেনা, ধুরন্ধর মুক্তি পাচ্ছে

অন্যদিকে, ‘ধুরন্ধর ২’ মুক্তির তারিখে কোনো পরিবর্তন আনা হয়নি এখনো। ফলে আদিত্য ধর পরিচালিত ও রণবীর সিং অভিনীত এই অ্যাকশন-ড্রামা ছবিটি ঈদে এককভাবে প্রেক্ষাগৃহে দাপট দেখাতে পারে বলে ধারণা করছেন বক্স অফিস বিশ্লেষকরা। বলা বাহুল্য, ‘ধুরন্ধর  সিনেমার প্রথম পর্ব বক্স অফিসে রেকর্ড সংখ্যক মুনাফা লাভ করেছে।

এদিকে, ৩ মার্চ ‘ধুরন্ধর ২’-এর টিজার প্রকাশের কথা থাকলেও চন্দ্রগ্রহণের কারণে তা পিছিয়ে দেওয়া হয়। নতুন করে ৫ বা ৬ মার্চ টিজার প্রকাশের সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে ৮ মার্চ ‘টক্সিক’-এর একটি গ্র্যান্ড প্রোমোশনাল ইভেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে। তবে তা হবে কিনা সেটা নিয়ে কোন বক্তব্য পাওয়া যায়নি।

টক্সিকে যশের সাথে আছেন অভিনেত্রী কিয়ারা আদভানী। সিনেমাটি পরিচালনা করেছেন গীতু মোহনদাস।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ফজলুর রহমান বাবুকে এক বছরের বিশ্রাম দিয়েছেন ডাক্তার

ফজলুর রহমান বাবু গত ১৬ ফেব্রুয়ারি হঠাৎ করেই হৃদরোগে আক্রান্ত হন দেশের তারকা অভিনেতা ফজলুর রহমান বাবু। পরে তখনি…
ফজলুর রহমান বাবুকে
0
Share