Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, মার্চ ২০, ২০২৬

ঈদে ওটিটিতে কি দেখবেন?

ঈদে ওটিটিতে কি দেখবেন
ঈদে ওটিটিতে কি দেখবেন

ওটিটি কনটেন্ট

দেশের ওটিটি প্ল্যাটফর্মগুলো দর্শকদের বিনোদনের জন্য এক ব্যতিক্রমী মাধ্যম। পুরো বছর জুড়েই ওটিটিতে থাকে নানা আয়োজন। এছাড়া ঈদকে কেন্দ্র করেও আসে নতুন নতুন ওয়েব ফিল্ম ও সিরিজ। এই কনটেন্টগুলোতে অভিনয় করেন দর্শকপ্রিয় তারকা ও শিল্পীরা। এই ঈদে ওটিটিতে দর্শকদের জন্য থাকছে নতুন ওয়েব সিরিজ। ঈদে ওটিটিতে কি দেখবেন? তারকাখচিত পাঁচটি ওয়েব কনটেন্টের সংক্ষিপ্ত তথ্য জেনে নেয়া যাক।

ক্যাকটাস

নির্মাতা শিহাব শাহীনের স্পাই-থ্রিলার ওয়েব সিরিজ ‘ক্যাকটাস’ দেখতে পাবেন ১৭ মার্চ রাত ১২টা (১৮ মার্চ) থেকে। গল্পে দেখা যাবে মানসিভ নামের এক দক্ষ হ্যাকারকে (অভিনয় করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা প্রীতম হাসান) কেন্দ্র করে ঘটনাগুলো আবর্তিত হয়। রাষ্ট্রীয় এক সংকট মোকাবিলায় সরকারের সহায়তায় তাকে আবারও হ্যাকিংয়ে নামতে হয়।

ঈদে ওটিটিতে ক্যাকটাস
ঈদে ওটিটিতে ক্যাকটাস

সিরিজে অভিনয় করেছেন মুনীরা ইউসুফ মেমী, মানস বন্দ্যোপাধ্যায়, নাজিবা বাশার, সালাউদ্দিন লাভলু, শাহদাত হোসেন, আরিফিন জিলানী, জাহিদুল হক অপু, সানজিদা তাসনীম। ওয়েব সিরিজটিতে অ্যাকশন ডিরেক্টর হিসেবে কাজ করেছেন এডওয়ার্ড গোমেজ।

লাভ সিটার

ছোট্ট একটি বিড়ালের আশেপাশে দুই একাকী মানুষের অদ্ভুত সম্পর্কের গল্প নিয়ে নির্মিত ওয়েব ফিল্ম ‘লাভ সিটার’ মুক্তি পাবে ঈদের তৃতীয় দিন। এটি যৌথভাবে পরিচালনা করেছেন অমিতাভ রেজা চৌধুরী ও মুশফিকা মাসুদ। এতে প্রথমবার একসঙ্গে অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ ও সাদিয়া আয়মান।

ঈদে ওটিটিতে লাভ সিটার
ঈদে ওটিটিতে লাভ সিটার

একসাথে আলাদা

ফারহান-আমিরার মানসিক দ্বন্দ্ব এবং তাদের পরিবার ও সমাজের চাপ নিয়েই আবর্তিত ওয়েব ফিল্ম ‘একসাথে আলাদা’। পরিচালনা করেছেন রেজাউর রহমান, মুক্তি পাবে ১৯ মার্চ হইচইতে। প্রধান চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান ও পারসা ইভানা। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তারিক আনাম খান, তুষার খান, রোজী সিদ্দিকী, দীপা খন্দকারসহ আরও অনেকে।

একসাথে আলাদা
একসাথে আলাদা

ব্যাচেলর পয়েন্ট সিজন ৫

ঈদ উপলক্ষে বঙ্গ অ্যাপে মুক্তি পাচ্ছে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এর নতুন ৮টি পর্ব (৭৩–৮০)। ঈদ স্পেশাল হিসেবে প্রকাশিত হবে চ্যাপ্টার ১০, যেখানে অভিনয় করেছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, তৌসিফ মাহবুব, চাষী আলম, এবং নতুনভাবে যুক্ত হয়েছেন শামীম হাসান সরকার। এছাড়া রয়েছেন স্পর্শিয়া ও লামিয়া লাম।

ব্যাচেলর পয়েন্ট সিজন ৫
ব্যাচেলর পয়েন্ট সিজন ৫

চক্র ২

ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পাচ্ছে ওয়েব সিরিজ চক্রের দ্বিতীয় কিস্তি ‘চক্র ২’। এটি নির্মাণ করেছেন ভিকি জাহেদ। এতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও আজমেরি হক বাঁধন। ঈদ উপলক্ষে এই নতুন সিজন দর্শকরা উপভোগ করতে পারবেন।

ওয়েব সিরিজ চক্রের দ্বিতীয় কিস্তি ‘চক্র ২’

শেষ কথা

ঈদ মানেই শুধু টিভি বা সিনেমা হল নয়, এখন ওটিটি প্ল্যাটফর্মও হয়ে উঠেছে বিনোদনের অন্যতম বড় মাধ্যম। এবারের ঈদে বিভিন্ন ঘরানার গল্প, তারকাখচিত অভিনয় এবং মানসম্মত নির্মাণের মাধ্যমে ওটিটির এই পাঁচটি কনটেন্ট দর্শকদের জন্য দারুণ এক বিনোদনের পসরা সাজিয়েছে। থ্রিলার, রোমান্স কিংবা সামাজিক গল্প, সবকিছু মিলিয়ে পরিবার বা ব্যক্তিগত সময় উপভোগের জন্য এগুলো হতে পারে সেরা পছন্দ। তাই ঈদের ছুটিতে সময় বের করে আপনার পছন্দের কনটেন্টটি দেখে নিতে পারেন, বিনোদনে ভরপুর একটি অভিজ্ঞতা পাওয়ার আশায়।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

শাকিব খানের ‘প্রিন্স’- বদলে যাওয়া এক তারকার নতুন অধ্যায়

‘প্রিন্স’ শুধু আরেকটি নতুন সিনেমা নয় ঢাকাই সিনেমায় শাকিব খানকে ঘিরে নতুন ছবি নিয়ে আগ্রহ থাকেই। কিন্তু শাকিব…
শাকিব খানের ‘প্রিন্স’

কাঙালিনী সুফিয়া প্রচণ্ড অভাব ও কষ্টে আছেন

কাঙালিনী সুফিয়া দেশের লোকগানের অন্যতম কিংবদন্তী শিল্পী কাঙালিনী সুফিয়া। কাঙালিনী সুফিয়া প্রচণ্ড অভাব ও কষ্টে…
কাঙালিনী সুফিয়া

বলিউডে আরিফিন শুভর নতুন যাত্রা শুরু হল আজ

বলিউডে আরিফিন শুভ বলিউডে এতোদিন বাংলাদেশের কোনো অভিনয়শিল্পীর কেন্দ্রীয় চরিত্রের অভিনয়ে দেখা যায়নি। তবে সময়…
বলিউডে আরিফিন শুভর নতুন
0
Share