Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, মার্চ ১৪, ২০২৬

বনলতা এক্সপ্রেস এর ট্রেলারে হুমায়ূন আহমদকে স্মরণ

বনলতা এক্সপ্রেস এর ট্রেলারে হুমায়ূন আহমদকে স্মরণ
বনলতা এক্সপ্রেস ট্রেলার প্রকাশ অনুষ্ঠান, ছবি: সংগৃহীত

এক ট্রেনে বহু গল্প, বনলতা এক্সপ্রেস এর ট্রেলারে

পবিত্র ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘বনলতা এক্সপ্রেস’। রাজধানীতে এক আয়োজনে বনলতা এক্সপ্রেস ট্রেলার ঢাকায় প্রকাশ করা হয়েছে।  ঈদুল ফিতর উপলক্ষে মুক্তির অপেক্ষায় থাকা এই সিনেমাটি নির্মিত হয়েছে কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের উপন্যাস কিছুক্ষণ অবলম্বনে। এসময় হুমায়ূন আহমেদকে স্মরণ করেন শিল্পীরা। ছবিটি পরিচালনা করেছেন তানিম নূর।  প্রযোজনা করেছে বুড়িগঙ্গা টকিজ।

বনলতা এক্সপ্রেস এর ট্রেলারে হুমায়ূন আহমদকে স্মরণ
বনলতা এক্সপ্রেস ট্রেলার প্রকাশ অনুষ্ঠান, ছবি: সংগৃহীত

বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার আগারগাঁওয়ে এয়ারফোর্স বেজক্যাম্পে আয়োজিত ‘হইচই আড্ডা’ অনুষ্ঠানে বনলতা এক্সপ্রেস ট্রেলার উন্মোচন করা হয়। অনুষ্ঠানে চলচ্চিত্রের কলাকুশলী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। হইচই বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সাকিব আর খান জানান, ঈদে বাংলাদেশে মুক্তির পর আগামী ৩ এপ্রিল উত্তর আমেরিকা ও ইউরোপে একযোগে মুক্তি পাবে ছবিটি।

কৌতুহল বাড়িয়েছে বনলতা এক্সপ্রেসের ট্রেলার

সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে ট্রেলার প্রদর্শনের সময় উপস্থিত দর্শকদের মধ্যে বেশ সাড়া পড়ে। বিশেষ করে ট্রেলারের শেষ অংশে মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরীর একটি সংলাপ সবার দৃষ্টি কাড়ে। বড় পর্দায় সেই দৃশ্য চলার সময় সামনে বসে থাকা দুই অভিনেতাকে খুনসুটি করতে দেখা যায়। পরে সেই মুহূর্তে যোগ দেন আজমেরী হক বাঁধনও।

বনলতা এক্সপ্রেস এর ট্রেলারে হুমায়ূন আহমদকে স্মরণ
বনলতা এক্সপ্রেস ট্রেলার প্রকাশ অনুষ্ঠান, ছবি: সংগৃহীত

অনুষ্ঠানে চঞ্চল চৌধুরী বলেন, তার মধ্যে একধরনের উত্তেজনা কাজ করছিল।  নির্মাতা তানিম নূরকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, টেলিভিশন সিনেমার পর প্রায় এক দশক পর আবার বড় পর্দায় মোশাররফ করিমের সঙ্গে কাজ করলেন তিনি।

মোশাররফ করিম জানান, তারা অনেক দিন ধরেই একসঙ্গে কাজ করছেন এবং অতীতে বহু নাটকে জুটি হিসেবে অভিনয় করেছেন। দীর্ঘদিন পর আবার সিনেমায় একসঙ্গে কাজ করতে পেরে দুজনেই আনন্দিত। শুটিংয়ের সময় নানা সিকোয়েন্স তারা দারুণভাবে উপভোগ করেছেন বলেও জানান তিনি।

বনলতা এক্সপ্রেস এর ট্রেলারে হুমায়ূন আহমদকে স্মরণ
বনলতা এক্সপ্রেস ট্রেলার প্রকাশ অনুষ্ঠান, ছবি: সংগৃহীত

ট্রেলার প্রদর্শনের পর সাংবাদিকদের মুখোমুখি হন নির্মাতা তানিম নূরসহ অভিনয়শিল্পীরা। উপস্থিত ছিলেন শরীফুল রাজ, ইন্তেখাব দিনার, জাকিয়া বারী মম, শ্যামল মাওলা ও সাবিলা নূর।

বনলতা এক্সপ্রেস এর ট্রেলারে হুমায়ূন আহমদকে স্মরণ
বনলতা এক্সপ্রেস ট্রেলার প্রকাশ অনুষ্ঠান, ছবি: সংগৃহীত

হলে গিয়ে ‘বনলতা এক্সপ্রেস’ দেখার আহ্বান

নির্মাতা তানিম নূর বলেন, একটি সিনেমা কখনো একা তৈরি করা যায় না। তিনি হুমায়ূন আহমেদ ও আইয়ুব বাচ্চুকে স্মরণ করেন এবং পুরো টিমের প্রতি কৃতজ্ঞতা জানান। অভিনেত্রী আজমেরী হক বাঁধন বলেন, এত সংগঠিত টিম তিনি আগে দেখেননি। সবাই মিলে চেষ্টা করেছেন এবং সেই চেষ্টা পর্দায় দেখা যাবে।  সবাইকে হলে গিয়ে বনলতা এক্সপ্রেস দেখার আহ্বান তিনি।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ক্যাকটাস ট্রেলারে অ্যাকশন লুকে মেহজাবীন

ক্যাকটাস ট্রেলার ঘিরে দর্শকদের কৌতূহল ক্যাকটাস ট্রেলার প্রকাশের পর দর্শকদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল। ঈদ উপলক্ষে…
‘ক্যাকটাস’ ট্রেলারে অ্যাকশন লুকে মেহজাবীন

আমির খান ১৬ বছরের কম বয়সীদের মানসিক উন্নয়ন নিয়ে চিন্তিত  

আমির খান সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন আমির খান।…
আমির খান ১৬ বছরের কম

শিল্পীদের মানবেতর জীবন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মিনু

সংগীত শিল্পীদের দুর্দশা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরলেন মিনু শিল্পীদের মানবেতর জীবন নিয়ে উদ্বেগ প্রকাশ করে…
শিল্পীদের মানবেতর জীবন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মিনু
0
Share