Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, মার্চ ৩, ২০২৬

৩৯ বছরে এই প্রথম আসছে বিকেএসপির থিম সং

৩৯ বছরে এই প্রথম আসছে বিকেএসপির থিম সং
৩৯ বছরে এই প্রথম আসছে বিকেএসপির থিম সং

বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি)

বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানের (বিকেএসপি) জন্য তৈরি হলো ‘থিম সং’। ৩৯ বছরে এই প্রথম আসছে বিকেএসপির থিম সং । গত ৩৯ বছরের ইতিহাসে ছিলো না অফিশিয়াল কোনো থিম সং। অবশেষে কাটলো সেই খরা। ‘এসো স্বদেশের পতাকা উড়াই’ শিরোনামে আসছে থিম সং। এই গানে কণ্ঠ দিয়েছেন বেলাল খান, কণা, মৌমিতা নদী ও সজীব দাস। 

গানটির সুর করেছেন বেলাল খান। সংগীত আয়োজন করেছেন সজীব দাস। বিকেএসপির ক্রীড়া কলেজের শিক্ষকদের সহযোগিতায় গানটির কথা লিখেছেন নীহার আহমেদ।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মুনীরুল ইসলাম বলেন, ‘এই গানে বিকেএসপির ইতিহাস, গৌরব, বিশ্ব ক্রীড়ামঞ্চে জাতীয় পতাকা উড়ানোর স্বপ্ন, প্রত্যয় ও বহুমুখী কার্যক্রম তুলে ধরা হয়েছে। দেশের বর্তমান ও অনাগত প্রজন্ম স্বপ্নচারী হয়ে উঠবে এই থিম সংয়ের মাধ্যমে।

৩৯ বছরে এই প্রথম আসছে বিকেএসপির থিম সং

আমার বিশ্বাস, এই থিম সং বিকেএসপির প্রতিটি ক্যাডেটকে আরো দৃঢ়প্রত্যয়ী এবং দেশপ্রেমে উজ্জীবিত করবে, একদিন তারাই স্বদেশের পতাকা ওড়াবে অলিম্পিকসহ বিশ্ব ক্রীড়াঙ্গনে।’

গানটি নিয়ে বেলাল খান বলেন, ‘এই গান করাটা আমার জন্য আনন্দের। কারণ, বিকেএসপি দেশের একমাত্র ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান। শৈশব থেকে দেখেছি, এখানে খেলাধুলা ও পড়ালেখার চমৎকার সমন্বিত কার্যক্রম রয়েছে।

এই সুযোগ বহু তরুণকে জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে খেলোয়াড় হিসেবে বেড়ে উঠতে সহায়তা করেছে। তারাই কিন্তু পরবর্তী সময়ে গৌরব বয়ে এনেছে। ভালো লাগছে তাদের জন্য গানটি করতে পেরে।’

থিম সংয়ের ভিডিও চিত্রে মডেল হয়েছেন দেশের খ্যাতিমান ক্রিকেটার মুশফিকুর রহিম, লিটন দাস, ফুটবলার মোরসালিন, মামুনুল হক, ঋতুপর্ণা চাকমা, হকি খেলোয়াড় জিমি, দ্রুততম মানবী শিরিন, আসিফসহ বিকেএসপির একঝাঁক সাবেক ও বর্তমান খেলোয়াড়। ভিডিওটি পরিচালনা করেছেন চন্দন রায় চৌধুরী।

জানা গেছে, আগামীকাল পহেলা ডিসেম্বর বিকেএসপির অফিশিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুকে বিকেএসপির থিম সং-টি প্রকাশিত হবে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আইসিইউতে ফজলুর রহমান বাবু, এখন কেমন আছেন?

ফজলুর রহমান বাবু দেশের প্রখ্যাত অভিনেতা ও সংগীতশিল্পী ফজলুর রহমান অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন…
আইসিইউতে ফজলুর রহমান বাবু

নেটফ্লিক্সকে হারিয়ে ওয়ার্নার ব্রাদার্সকে কিনছে প্যারামাউন্ট

ডব্লিউবি, প্যারামাউন্ট ও নেটফ্লিক্স হলিউডের প্রযোজনা সংস্থা ওয়ার্নার ব্রাদার্সকে কিনবে প্যারামাউন্ট…
নেটফ্লিক্সকে হারিয়ে ওয়ার্নার ব্রাদার্সকে কিনছে প্যারামাউন্ট
0
Share