ঈদে ভক্তদের চমক দিলেন নীলাঞ্জনা নীলা
বিয়ে করলেন নীলাঞ্জনা নীলা । ঈদের আনন্দের মাঝেই ভক্তদের জন্য বড় চমক দিলেন জনপ্রিয় অভিনেত্রী নীলাঞ্জনা নীলা। বিয়ে করে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের ছবি শেয়ার করে তিনি বিষয়টি নিশ্চিত করেন।

পারিবারিকভাবে ঘরোয়া বিয়ে
নীলাঞ্জনা জানান, চলতি বছরের ৬ ফেব্রুয়ারি তিনি এবং কাউসার মাহমুদ পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। দুই পরিবারের ভালোবাসা আর দোয়ায় খুব ঘরোয়া ও সাধারণ আয়োজন করা হয়। তবে, ভক্তদের সঙ্গে এই সুখবর শেয়ার করার জন্য বেছে নিয়েছেন পবিত্র ঈদুল ফিতরের দিন।

আট বছরের প্রেমের গল্প
বিয়ের ছবি পোস্ট করে নীলাঞ্জনা লিখেছেন, “আট বছর আগে আমরা কল্পনাও করিনি জীবন আমাদের কোথায় নিয়ে যাবে। আমরা ছিলাম শুধু দুজন মানুষ, একসাথে বড় হওয়া, হাসাহাসি করা, কিছুটা বন্য আর কিছুটা উদাসীন। কখনো জানতাম না একদিন আমরা একে অপরকে খুঁজে পাব।”

বিশেষ মুহূর্তের স্মৃতি
তিনি আরও জানান, “তারপর জীবনের এই দীর্ঘ পথচলায় কোনো এক বাঁকে, কোনো জোর ছাড়াই, এমনকি বুঝতে পারার আগেই তুমি হয়ে উঠলে আমার সবচাইতে প্রিয় মানুষ। ২০২৬ সালের ৬ ফেব্রুয়ারি, দুই পরিবারের ভালোবাসা আর দোয়ায় আমাদের বিয়ে সম্পন্ন হয়েছে।”
জীবনসঙ্গীর প্রতি ভালোবাসা
জীবনসঙ্গী কাউসার মাহমুদের প্রতি নিজের ভালোবাসা প্রকাশ করে নীলাঞ্জনা বলেন, “তুমি যেভাবে ভালোবাসা, শ্রদ্ধা আর একরাশ সরল্য নিয়ে আমার হাত ধরেছিলে, তা দেখে বুঝলাম জীবনের প্রতিটি অধ্যায়ে তোমাকেই বেছে নেব। জীবন যেমনই হোক না কেন, তুমি সবসময় আমাকে পাশে পাবে।
ভক্তদের উদ্দেশ্যে বার্তা
ভক্তদের উদ্দেশ্যে তিনি বলেন, “আজ এই সুন্দর ঈদের দিনে, আমার হৃদয়ের এই বিশেষ অংশটি আপনাদের সঙ্গে ভাগ করছি। আমাদের দোয়ায় রাখবেন। সায়ান, আমি তোমাকে ভালোবাসি।”

চলচ্চিত্রে নীলাঞ্জনার যাত্রা
নীলাঞ্জনা নীলার চলচ্চিত্রে অভিষেক হয় ‘গহীন বালুচর’ দিয়ে। ছবিটি পরিচালনা করেছেন বদরুল আনাম সৌদ। সাত বছর পর ২০২৪ সালে তিনি ফিরে আসেন ‘শ্যামা কাব্য’ সিনেমার মাধ্যমে।