Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৬

প্রথম ইফতারে পরিবারের সঙ্গে মিম

প্রথম ইফতারে পরিবারের সঙ্গে মিম
বিদ্যা সিনহা মিম, ছবি: সংগৃহীত

বিদ্যা সিনহা মিমের ইফতার আয়োজন

পবিত্র রমজানের শুরুতেই পরিবারকে ঘিরে বিশেষ সময় কাটালেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। প্রথম রোজার ইফতার করেছেন পরিবারের সঙ্গে।  ঘরোয়া আয়োজনে ফুটে উঠেছে ভালোবাসা, বন্ধন আর কৃতজ্ঞতার বার্তা।

প্রথম ইফতারে পরিবারের সঙ্গে মিম

সামাজিক মাধ্যমে কিছু ছবি শেয়ার করেছেন মিম। ক্যাপশনে লিখেছেন, প্রিয়জনদের সঙ্গে পবিত্র রমজানের প্রথম ইফতার। এই বন্ধন, বরকত ও সুন্দর মুহূর্তের জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রথম ইফতারে পরিবারের সঙ্গে মিম
বিদ্যা সিনহা মিম, ছবি: সংগৃহীত

ছবিতে দেখা যায়, সাজানো ডাইনিং টেবিল ঘিরে বসেছেন পরিবারের সদস্যরা। টেবিলে ছিল ফল, পিঠা, হালুয়া, ভাজাপোড়া ও নানা ধরনের জুস। সবার মুখে ছিল প্রশান্তির হাসি। ব্যস্ততার মাঝেও একসঙ্গে বসার আনন্দ যেন স্পষ্ট।

মিমকেও দেখা গেছে সাদামাটা ও সৌম্য সাজে। গ্ল্যামারের বাইরে পরিবারের একজন সদস্য হিসেবেই ধরা দিয়েছেন তিনি। মুহূর্তটি হয়ে উঠেছে আরও আন্তরিক।

প্রথম ইফতারে পরিবারের সঙ্গে মিম
বিদ্যা সিনহা মিম, ছবি: সংগৃহীত

তার এই পোস্টে ভক্তরা জানিয়েছেন শুভেচ্ছা। অনেকেই মন্তব্য করেছেন, ব্যস্ত জীবনের মাঝেও পরিবারের সঙ্গে সময় কাটানোই সবচেয়ে বড় প্রাপ্তি।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

নবগঠিত সরকারের কাছে শোবিজের চার তারকা যা চাইলেন

সরকার ও শোবিজ সম্প্রতি বাংলাদেশে জাতীয় নির্বাচনের পর গঠিত হয়েছে রাজনৈতিক সরকার। গত ১৭ ফেব্রুয়ারি শপথও…
নবগঠিত সরকারের কাছে শোবিজের

ভাষা আন্দোলন- মুদ্রণ সংস্কৃতির দৃষ্টিতে ইতিহাস দেখা

ভাষা আন্দোলন চলছে ভাষা আন্দোলনের মাস ফাল্গুন ও ফেব্রুয়ারি। ১৯৫২ সালের সেই মহান ভাষা আন্দোলনকে আবারো ফিরে দেখার…
ভাষা আন্দোলন- মুদ্রণ সংস্কৃতির

শাকিব খান নতুন সরকারের কাছে আবেদন জানালেন…

শাকিব খান গত ১৭ ফেব্রুয়ারি দেশে নতুন রাজনৈতিক সরকার শপথ গ্রহণ করেছে। এর মাধ্যমে প্রায় ১৮ মাস পর সরকার পেল…
শাকিব খান নতুন সরকারের

মাহে রমজান- আত্মশুদ্ধি, সংযম ও মানবতার মাস

রমজান মাস বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে পবিত্র মাহে রমজান মাস (চাঁদ দেখার ওপর নির্ভরশীল)। রমজানের…
মাহে রমজান
0
Share