Thursday, September 10, 2026

বেগম খালেদা জিয়ার সাজে চমকের চমক

শাকিব খানের উত্থানের গল্প

September 6, 2026

বাংলা সিনেমার কিংবদন্তি ভিলেন – যাদের ঘৃণা করেই ভালোবেসেছে দর্শক

August 27, 2026
স্বাধীনতা নাকি নিয়ন্ত্রণ  

স্বাধীনতা নাকি নিয়ন্ত্রণ ? 

August 21, 2026
যে কারনে নিষিদ্ধ হয়েছে এসব বাংলা সিনেমা

যে কারনে নিষিদ্ধ হয়েছে এসব বাংলা সিনেমা

August 12, 2026

রূপবান থেকে বেদের মেয়ে, খাইরুন সুন্দরী

August 6, 2026

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাজে চমকে দিয়েছেন অভিনেত্রী, মডেল ও ভ্লগার রুকাইয়া জাহান চমক।  নিজের ভ্লগ সিরিজের নতুন পর্বে প্রয়াত এই নেত্রীর জীবন ও রাজনৈতিক ভূমিকা তুলে ধরতে ক্যামেরার সামনে খালেদা জিয়ার পরিচিত সাজে হাজির হন তিনি।  বেগম খালেদা জিয়ার সাজে আলোড়ন তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসায় ভাসছেন এই অভিনেত্রী।

সম্প্রতি নিজের ফেসবুক পেজে ‘ডিসকভারিং বাংলাদেশ উইথ চমক’ ভ্লগ সিরিজের দ্বিতীয় সিজনের ১৯তম পর্ব প্রকাশ করেন অভিনেত্রী। ‘বেগম খালেদা জিয়া’ শিরোনামের ওই পর্বে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়ার জীবন, রাজনৈতিক ভূমিকা ও পরিচয় তুলে ধরা হয়েছে।

ভিডিওটির ক্যাপশনে রুকাইয়া জাহান লেখেন, এটি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর গল্প। একই সঙ্গে তাকে গণতন্ত্রের মা এবং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের আপসহীন নেত্রী হিসেবেও উল্লেখ করেন তিনি।

রুকাইয়া জাহান চমক, ছবি: সংগৃহীত

জিয়া উদ্যানসহ বিভিন্ন স্থানে দৃশ্য ধারণ

ঢাকার জিয়া উদ্যানসহ বিভিন্ন স্থান ও স্টুডিওতে ভিডিওটির দৃশ্য ধারণ করা হয়েছে। সেখানে রুকাইয়া জাহানকে দেখা যায় হালকা রঙের প্রিন্টের শাড়িতে। গলায় ছিল মুক্তার মালা। চোখে সানগ্লাস। চুলের সাজ ও পোশাকের ধরনেও ছিল খালেদা জিয়ার পরিচিত উপস্থিতির ছাপ।

বেগম খালেদা জিয়ার সাজে রুকাইয়া জাহান যেন ভিডিওটির অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে। বিশেষ করে খালেদা জিয়ার বহুল পরিচিত পোশাক ও সাজের সঙ্গে মিল রেখে নিজের অবয়ব তৈরি করায় দর্শকদের নজর কাড়েন এই অভিনেত্রী।

ভিডিওটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় আলোচনা। অনেকেই চমকের রূপান্তরের প্রশংসা করেছেন। কেউ তার সাজের প্রশংসা করেছেন, আবার কেউ বলেছেন, উপস্থাপনার ধরনেও তিনি চরিত্রটির প্রতি যথেষ্ট যত্নশীল ছিলেন।

এক নেটিজেন মন্তব্য করেন, রুকাইয়া জাহান সত্যিই একজন প্রতিভাবান শিল্পী। তাকে খালেদা জিয়ার মতোই দেখতে লাগছে। আরেকজনের ভাষ্য, এর আগে কাউকে এতটা সুন্দরভাবে খালেদা জিয়ার সাজে উপস্থাপন করতে দেখা যায়নি।

কেউ কেউ আবার ভিডিওটি দেখে মুহূর্তের জন্য সত্যিই বেগম খালেদা জিয়াকে দেখার অনুভূতি হয়েছে বলেও মন্তব্য করেছেন। ফলে অভিনয়ের পাশাপাশি রুকাইয়া জাহান এর এই রূপান্তরও দর্শকদের মধ্যে আলাদা আগ্রহ তৈরি করেছে।

রুকাইয়া জাহান চমক, ছবি: সংগৃহীত

রাজনীতিতেও আলোচনায় এসেছিলেন চমক

অভিনয়ের পাশাপাশি চলতি বছর রাজনৈতিক কর্মকাণ্ড নিয়েও আলোচনায় এসেছিলেন রুকাইয়া জাহান । কুষ্টিয়ার একটি আসন থেকে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হওয়ার জন্য বিএনপির হয়ে মনোনয়ন ফরম কিনেছিলেন তিনি। সে সময় আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেওয়ার কথাও জানিয়েছিলেন এই অভিনেত্রী।

এর আগে বিভিন্ন সামাজিক ও সমসাময়িক বিষয় নিয়ে নিজের অবস্থান সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরতে দেখা গেছে তাকে। এবার ভ্লগের মাধ্যমে দেশের রাজনৈতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ একটি চরিত্রকে নতুনভাবে উপস্থাপন করলেন রুকাইয়া জাহান।

অভিনয় থেকে ভ্লগিংয়ে চমক

রুকাইয়া জাহান ২০১৭ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় রানারআপ হওয়ার মধ্য দিয়ে শোবিজে পরিচিতি পান। এরপর কিছুটা বিরতির পর ২০২০ সালে ছোট পর্দায় অভিনয় শুরু করেন তিনি।

অল্প সময়েই নাটক ও ওয়েব কনটেন্টে নিজের জায়গা তৈরি করেন চমক। ‘হায়দার’, ‘হাউস নম্বর-৯৬’, ‘মহানগর’, ‘সাদা প্রাইভেট’, ‘অসমাপ্ত’ ও ‘ভাইরাল হ্যাজব্যান্ড’-এর মতো নাটক ও ওয়েব সিরিজে অভিনয় করেছেন তিনি।

অভিনয়ের পাশাপাশি বর্তমানে ভ্লগিংয়েও সক্রিয় চমক। ‘ডিসকভারিং বাংলাদেশ উইথ চমক’ সিরিজে দেশের নানা বিষয়, মানুষ, ইতিহাস ও সংস্কৃতিকে তুলে ধরছেন তিনি। সেই ধারাবাহিকতার নতুন পর্বেই এবার বেগম খালেদা জিয়ার সাজে চমক হাজির হয়ে নতুন করে আলোচনায় এলেন এই অভিনেত্রী।

Share

Read more

Local News