Monday, October 12, 2026

গোলাপি বাস নয়, সফল নারীই সমস্যা: সাদিয়া আয়মান

সালমান শাহ কেন এত অল্প সময়ে কিংবদন্তি হয়ে গেলেন?

October 2, 2026

কেন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যাওয়া ছেড়ে দিলেন আমির খান?

September 26, 2026

সর্বকালের সবচেয়ে ব্যবসাসফল সিনেমাগুলোর অবিশ্বাস্য গল্প 

September 17, 2026

শত শত কোটি বাজেট, তবুও ভয়াবহ ফ্লপ!

September 10, 2026

শাকিব খানের উত্থানের গল্প

September 6, 2026

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান।  ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দাতেও জায়গা করে নিয়েছেন তিনি। অভিনয় দিয়ে জয় করেছেন দর্শকের মন। এবার বিআরটিসির নতুন ‘মহিলা বাস সার্ভিস’ বা ‘ গোলাপী বাস’ নিয়ে নিজের মতামত জানিয়েছেন সাদিয়া আয়মান।  অভিনেত্রী বলেন, গোলাপি বাস নয়, সফল নারীই সমস্যা।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সাদিয়া আয়মান লিখেছেন, ‘সমস্যাটা গোলাপি বাস নিয়ে নয় বরং সমস্যা হলো, আমরা বাঙালিরা এখনও সফল ও সুখী নারীদের সহজভাবে মেনে নিতে পারি না।’

গোলাপি বাস নয়, সফল নারীই সমস্যা: সাদিয়া আয়মান
অভিনেত্রী সাদিয়া আয়মান, ছবি: সংগৃহীত

নারীদের উৎসাহ দেওয়ার আহ্বান সাদিয়ার

গোলাপী বাস নিয়ে নেতিবাচক আলোচনা না করে এর সঙ্গে যুক্ত নারীদের উৎসাহ দেওয়ার আহ্বান জানিয়েছেন অভিনেত্রী। সাদিয়ার ভাষায়, ‘আমাদের উচিত এই কিউট, “পুকি” গোলাপি বাস এবং এর পেছনের পরিশ্রমী সকল নারীকে উদযাপন করা ও অনুপ্রেরণা দেওয়া।’

অভিনেত্রীর মতে, নারীদের জন্য নতুন কোনো উদ্যোগ সামনে এলে সেটিকে সন্দেহ বা বিদ্রূপের চোখে না দেখে ইতিবাচকভাবে গ্রহণ করা উচিত। একই সঙ্গে এমন উদ্যোগকে স্বাগত জানাতে ভক্ত ও অনুরাগীদের প্রতিও আহ্বান জানিয়েছেন তিনি।

গোলাপি বাস নয়, সফল নারীই সমস্যা: সাদিয়া আয়মান
অভিনেত্রী সাদিয়া আয়মান, ছবি: সংগৃহীত

সাদিয়া আয়মানের অভিনয় জীবন

২০১৯ সালে অভিনয়ে আসেন সাদিয়া আয়মান। এরপর নাটকে নিয়মিত কাজ করে দর্শকের কাছে পরিচিতি পান তিনি। মিজানুর রহমান আরিয়ানের ‘ফুলের নামে নাম’ নাটকে বেলী চরিত্রে অভিনয় করে বিশেষভাবে নজর কাড়েন এই অভিনেত্রী।

এরপর শিহাব শাহীনের ‘মায়াশালিক’ ওয়েব ফিল্মে অভিনয় করে আলোচনায় আসেন সাদিয়া। ওটিটিতে কাজের পাশাপাশি টেলিভিশন নাটকেও নিজের অবস্থান শক্ত করেন তিনি। সময়ের সঙ্গে ভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করে নিজের অভিনয় দক্ষতার পরিচয় দিয়েছেন।

ছোট পর্দা ও ওটিটির পর বড় পর্দাতেও অভিষেক হয় সাদিয়ার। গিয়াস উদ্দিন সেলিমের ‘কাজলরেখা’ সিনেমায় অভিনয় করে চলচ্চিত্রে পা রাখেন তিনি। এরপর ‘উৎসব’সহ আরও কিছু চলচ্চিত্রে অভিনয় করে বড় পর্দায়ও নিজের জায়গা তৈরি করেছেন।

অভিনয়ের বাইরে সামাজিক যোগাযোগমাধ্যমেও সরব সাদিয়া। নিজের কাজের পাশাপাশি সমাজের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তিনি। নারীদের নিয়ে ইতিবাচক বার্তা দেওয়ার পাশাপাশি বিভিন্ন আলোচিত ঘটনা নিয়েও নিজের মতামত প্রকাশ করতে দেখা যায় তাকে।

প্রসঙ্গত, গণপরিবহনে নারীদের নিরাপত্তা, স্বাচ্ছন্দ্য ও অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্য নিয়ে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) চালু করেছে ১৩টি রুটের বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’, যা গোলাপী বাস নামে পরিচিত।

Share

Read more

Local News