Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

আসছে আর্টসেলের নতুন চার গান

আসছে আর্টসেলের নতুন চার গান

প্রকাশ করছে চারটি নতুন গান

দেশের জনপ্রিয় রক ব্যান্ড আর্টসেল। বাংলাভাষী দেশ ও বিদেশের বহু সংগীতপ্রেমী এই ব্যান্ডটির ভক্ত। পথচলা, ‘দুঃখ বিলাস’, ‌‘ও আমায় ভালোবাসেনি’, ‘ধূসর সময়’ ও ‘অনিকেত প্রান্তর’-এর মতো কালজয়ী সব গান দিয়ে আজও শ্রোতাদের মনে জেগে আছে ব্যান্ডটি। আর্টসেল এবার শ্রোতার জন্য প্রকাশ করছে চারটি নতুন গান।

ইপি হলেও চারটি গান আলাদাভাবে প্রকাশিত হচ্ছে। এরই মধ্যে প্রথম গান ‘ও আকাশ’ মুক্তি পেয়েছে। দ্বিতীয় গান ‘একটা নতুন গান’ মুক্তি পাবে আজ ১৫ অক্টোবর। এরপর চলতি মাসেই আসবে তৃতীয় গান ‘বিদায় কীভাবে জানাই’ প্রকাশ করবে আর্টসেল।

শেষ গান ‘জানি ভুল করেছি’ নভেম্বরের শেষ দিকে মুক্তি পাবে। ইপির ঘোষণা বার্তায় ‘আর্টসেল’-এর ভোকাল লিংকন ডিকস্তা বলেন, ‘আমরা সম্প্রতি চারটি নতুন গান তৈরি করেছি। গানগুলো করার সময় আমরা অনুভব করেছি, মনের অনুভূতিগুলোর ঠিকঠাক প্রকাশ ঘটাতে পেরেছি। সেজন্য চারটি গান ইপি আকারে প্রকাশের সিদ্ধান্ত নেওয়া। এই গানগুলো আসলে আমাদের সময়ের প্রতিধ্বনি।’

অস্ট্রেলিয়ায় যাচ্ছে আর্টসেল

অস্ট্রেলিয়ায় যাচ্ছে আর্টসেল

এদিকে এ মাসেই কনসার্ট করতে অস্ট্রেলিয়ায় যাচ্ছে আর্টসেল। সেখানে মেলবোর্নে (২৫ অক্টোবর), তাসমানিয়া (২৬ অক্টোবর), সিডনি (১ নভেম্বর) ও অ্যাডিলেডে (৭ নভেম্বর) পারফর্ম করবেন ফয়সাল-সাজুরা। বর্তমানে ব্যান্ডটির লাইনআপে আছেন লিংকন (ভোকাল ও গিটার), সাজু (ড্রামস), জুয়েল (লিড গিটার), ফয়সাল (লিড গিটার) ও সেজান (বেজ গিটার)।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মেজবাউর রহমান সুমনের সিনেমা-কৃষি; হাওয়া ও রইদ

সুমন-কৃষি-হাওয়া-রইদ নির্মাতা মেজবাউর রহমান সুমনের সামাজিক মাধ্যম ফেসবুকে যদি কেউ ঘুরতে যান প্রথমেই আপনাকে অবাক…
মেজবাউর রহমান সুমনের

অভিনেতা ফারুক আহমেদকে কষ্ট দিলো কাছের লোকেরাই

অভিনেতা ফারুক আহমেদ শুনলে অবাক হবেন যে অভিনেতা ফারুক আহমেদেরও শত্রু আছে। কেউ কেউ তাঁর ক্ষতি করে ফেলেছে। জানা…
অভিনেতা ফারুক আহমেদকে

আসছে অভিনেত্রী এল ফ্যানিং এর ‘মার্গোস গট মানি ট্রাবল’

অভিনেত্রী এল ফ্যানিং অভিনেত্রী এল ফ্যানিং ২০২৪ সালে নোবেলজয়ী সংগীতশিল্পী ও কবি বব ডিলানের জীবনী নির্ভর…
এল ফ্যানিং-এর ‘মার্গোস গট মানি ট্রাবল’
0
Share