Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৪, ২০২৬

অরিজিৎ সিং গাইলেন রোমান্টিক-ড্রামার টাইটেল ট্র্যাক

অরিজিৎ সিং গাইলেন রোমান্টিক
অরিজিৎ সিং ও আমির খান

অরিজিৎ সিং

সম্প্রতি বলিউডের প্লে-ব্যাক গানের জগত থেকে বিদায় নেয়ার ঘোষণা দিয়েছেন অরিজিৎ সিং। তবে বিদায় নিলেও অরিজিৎ সিং গাইলেন রোমান্টিক-ড্রামার টাইটেল ট্র্যাক। কারণ, অরিজিৎ সিংয়ের এই রোমান্টিক-ড্রামার সাথে একসঙ্গে কাজ করেছেন বলিউডের তারকা অভিনেতা ও প্রযোজক আমির খান।

আমির খান প্রযোজিত এই সিনেমাটিতে অভিনয় করেছেন তাঁরই সন্তান জুনায়েদ খান ও দক্ষিণী তারকা অভিনেত্রী সাই পল্লবী। সিনেমাটি মুক্তির আগেই ছবিটির গানকে মুক্তি দেয়া হয়েছে। আর তাতেই সিনেমাটি দেখার প্রতি প্রত্যাশা আরও বেড়ে গেছে দর্শকদের।    

অরিজিৎ সিং গাইলেন রোমান্টিক
অরিজিৎ সিং- এর বাড়িতে আমির খান | ছবি: ফেসবুক

সম্প্রতি পশ্চিমবঙ্গ সফর করেছেন আমির খান। তিনি মুর্শিদাবাদের জিয়াগঞ্জেও গিয়েছিলেন যেটা অরিজিৎ সিং-এর জন্মভূমি। সেখানে তাদের দুইজনকে বেশ আন্তরিক অবস্থায় দেখা গিয়েছে।

‘তুমি না থাকলে বলিউড আগের মতো থাকবে না’

গতকাল সোমবার প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, দুজনের সাক্ষাৎ হয়েছে আর তা যেন ভরে উঠেছে শ্রদ্ধাবোধ ও সৃজনশীলতায়। দেখা গেছে, দুজনে গানের সুর, কথার আবহ, আবেগ- সবকিছু নিয়ে করছেন আলোচনা। সেখানে কথার একপর্যায়ে আমির খান অরিজিৎকে বলে উঠেন, ‘তুমি না থাকলে বলিউড আগের মতো থাকবে না।’

আমির খান প্রোডাকশন নামের একটি ভেরিফায়েড ফেসবুক পেজে গতকাল প্রকাশ করা হয় ‘একদিন’ গানটি। গানটি মূলত এক আবেগঘন প্রেমের গল্প। ছবির টাইটেল গানটি সেই প্রেমের মর্মকথা তুলে ধরবে বলে জানিয়েছেন নির্মাতারা। অরিজিৎ সিংয়ের কণ্ঠে প্রেম ও বেদনার মিশ্রণ শ্রোতাদের হৃদয়ে বরাবরের মতোই দাগ কাটে। আমির খানের প্রযোজনায় প্রকাশিত নতুন গানটিতেও ছিলো আবেগ ও ভালোবাসার সুনিপুণ প্রকাশ।

অরিজিৎ সিং গাইলেন রোমান্টিক
অরিজিৎ সিং ও আমির খান | ছবি: ফেসবুক

অরিজিত সিং এর আগে বহু বিখ্যাত বলিউড গানে কণ্ঠ দিয়েছেন। অন্যদিকে আমির খানও তাঁর ছবির সংগীত নিয়ে সব সময়ই যত্নশীল। এই দুই শিল্পীর মিলন তাই কেবল একটি গানের সহযোগিতা নয়; বরং দুই ভিন্ন সৃজন ভুবনের সংলাপ।  

অরিজিৎ সিং গাইলেন আবারো- বলিউডে ফিরছেন?

প্লেব্যাক ছাড়ছেন অরিজিত সিং; এমন খবর প্রায় সত্য হয়েই আছে। আমিরের জিয়াগঞ্জ সফরের পর অনেকে ভেবেছিলেন, আমির হয়তো তাঁকে সিদ্ধান্ত বদলাতে অনুরোধ করবেন। কিন্তু বিষয়টি ছিল সম্পূর্ণ ভিন্ন ও সৃজনশীল।

এই দুই তারকার পারস্পরিক শ্রদ্ধা ও কাজের খবর প্রকাশ্যে আসতেই সামাজিক মাধ্যমজুড়ে চলছে বন্দনা। অনেকেই বলছেন, ‘এক দিন’–এর শিরোনাম গান হতে পারে বছরের সেরা প্রেমের গান।

অরিজিৎ সিং গাইলেন রোমান্টিক
‘এক দিন’ সিনেমায় সাই ও জুনায়েদ |ছবি: ফেসবুক

এই ভিডিও প্রকাশের আগে দেওয়া এক সাক্ষাৎকারে আমির বলেন, ‘আমি কয়েক দিন আগে মুর্শিদাবাদে গিয়েছিলাম। অরিজিৎকে সিনেমার গান ছেড়ে না দিতে বোঝানোর জন্য সেখানে যাইনি। আমি অন্য একটি কাজের জন্য সেখানে গিয়েছিলাম। যদিও চেষ্টা করেছি তাকে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে রাজি করাতে, কিন্তু তা বৃথা গেছে। মনে হচ্ছে, সে তার সিদ্ধান্তে অনড়।’

তবে বলিউডে না গাইলেও ‘এক দিন’ সিনেমার সবগুলো গানই অরিজিৎ সিং গেয়েছেন বলে জাবিয়েছেন আমির খান।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

কলকাতায় চলছে শাকিবের প্রিন্স সিনেমার শুটিং

‘কালা জাহাঙ্গীর’ রূপে আসছেন শাকিব খান আসন্ন ঈদে মুক্তির লক্ষ্য নিয়ে এগোচ্ছে শাকিব খান অভিনীত নতুন সিনেমা…
কলকাতায় চলছে শাকিবের প্রিন্স সিনেমার শুটিং

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ ঘোষণা

এবার বাংলা একাডেমি পুরস্কার পাচ্ছেন ৯ জন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ ঘোষণা করা হয়েছে।  এবার বাংলা…
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ ঘোষণা

এবারের বাফটা পুরস্কার কারা কারা জিতলেন?

বাফটা চলচ্চিত্র পুরষ্কার ২০২৬ বাংলাদেশ সময় রোববার দিবাগত রাতে অনুষ্ঠিত হয়েছে ৭৯তম ব্রিটিশ একাডেমি অব ফিল্ম…
এবারের বাফটা পুরস্কার কারা

রাশমিকা ও বিজয় জুটি বিয়ের আনুষ্ঠানিক ঘোষণা দিলেন

রাশমিকা ও বিজয়ের বিয়ে অবশেষে রাশমিকা ও বিজয় জুটি বিয়ের আনুষ্ঠানিক ঘোষণা দিলেন। বহুদিন ধরে চলা প্রেম আর বিয়ের…
রাশমিকা ও বিজয় জুটি বিয়ের
0
Share