Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, ফেব্রুয়ারি ৯, ২০২৬

লালগালিচা নয়, সংগ্রামের গল্প বাঁধনের

লালগালিচা নয়, সংগ্রামের গল্প বাঁধনের
বাঁধন ও মেহজাবীন চৌধুরী: ছবি: কোলাজ

রটারড্যামে বাঁধনের প্রতিদিনের লড়াই

নেদারল্যান্ডসের রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নেওয়া মানেই শুধু লালগালিচার আলো ঝলমল নয়। এর পেছনে থাকে নীরব পরিশ্রম আর প্রতিদিনের ছোট ছোট সংগ্রাম।  সেই গল্পটাই সামনে এনেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন।

উৎসবে অংশ নিতে গিয়ে বাঁধন ও তাঁর সহশিল্পীদের প্রতিদিন হোস্টেল থেকে ভেন্যু পর্যন্ত প্রায় এক কিলোমিটার হেঁটে যেতে হয়েছে। তাপমাত্রা ছিল হিমাঙ্কের কাছাকাছি। কনকনে ঠান্ডা বাতাসে এই হাঁটা সহজ ছিল না। তবুও তাঁরা হাল ছাড়েননি। নেদারল্যান্ডস থেকে বাঁধন জানান, প্রতিদিনের এই হাঁটা ছিল খুব কষ্টের। বরফশীতল বাতাসে শরীর জমে যেত।  তারপরও তাঁরা দেশের সংস্কৃতি তুলে ধরার চেষ্টা করেছেন। কখনো শাড়ি, কখনো বাংলাদেশের ঐতিহ্যবাহী পোশাক পরে উৎসবের ভেন্যুতে গেছেন।

লালগালিচা নয়, সংগ্রামের গল্প বাঁধনের
অভিনেত্রী আজমেরী হক বাঁধন, ছবি: সংগৃহীত

বাঁধন বলেন, শাড়ি পরে, তার ওপর ওভারকোট গায়ে দিয়ে এক কিলোমিটার হাঁটা ছিল ভীষণ কঠিন। এখানকার শীত মোটেও সহজ নয়। কিন্তু দেশের পরিচয় তুলে ধরাটাই ছিল তাঁদের মূল লক্ষ্য।

এই উৎসবে তাঁদের অভিনীত ‘মাস্টার’ সিনেমাটি বিগ স্ক্রিন প্রতিযোগিতা বিভাগে পুরস্কার জিতেছে। বাঁধন এটাকে দেশের জন্য বড় সম্মান হিসেবে দেখছেন। তবে তিনি জানান, এই যাত্রায় তাঁরা দেশের কোনো পর্যায় থেকে সহায়তা পাননি।  থাকা, যাতায়াত সবকিছুই নিজেদের খরচে করতে হয়েছে।

তিনি বলেন, অনেক দেশের উৎসব শিল্পীদের সব ধরনের সহায়তা দেয়। কিন্তু রটারড্যামে তাঁদের নিজ উদ্যোগেই সব সামলাতে হয়েছে। হেঁটে ভেন্যুতে যেতে হয়েছে।

এদিকে ফেসবুকে নেদারল্যান্ডসের রাস্তায় শাড়ি পরে হাঁটার একটি ভিডিও পোস্ট করেছেন বাঁধন। ভিডিওটি ধারণ করেন অভিনেতা নাসির উদ্দিন খান। সেখানে দেখা যায়, শেষ শোতে যোগ দিতে শাড়ি সামলে হেঁটে যাচ্ছেন বাঁধন।

এই পোস্টে বাঁধন লেখেন, কষ্ট আর অস্বস্তির মধ্যেও জীবন সুন্দর মনে হয়। এই চ্যালেঞ্জগুলোই পরে স্মৃতি হয়ে যায়। এসব অভিজ্ঞতা তাঁকে আরও শক্ত মানুষ করে তুলছে।

উৎসবের শেষ দিনে দেশে ফেরার আগে বাঁধন বলেন, এসব নিয়ে তাঁর কোনো অভিমান নেই। তবে কষ্ট লাগে। স্পনসর নেওয়ার চেষ্টা করেছিলেন, সেটিও সম্ভব হয়নি। তাঁদের কষ্টগুলো দেখার কেউ নেই।

বাঁধনের পোস্টটি শেয়ার করে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী লেখেন, ভিডিওটি মজার মনে হলেও এর পেছনে আছে কঠিন লড়াই। সীমিত সুযোগের মধ্যেও শিল্পীরা দেশের জন্য সম্মান বয়ে আনছেন। তাই আন্তর্জাতিক উৎসবে গেলে অন্তত যাতায়াত ও থাকার ন্যূনতম সহায়তা পাওয়া উচিত।

‘মাস্টার’ সিনেমাটি পরিচালনা করেছেন রেজওয়ান শাহরিয়ার সুমিত। ছবিতে আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, লুৎফর রহমান জর্জ, নাসির উদ্দিন খান, জাকিয়া বারী মম ও শরীফ সিরাজ।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ফোনে পরীমনিকে অশ্রাব্য গালাগাল, হত্যার হুমকি

গালাগালের সেই অডিও ফাঁস করলেন পরীমনি চিত্রনায়িকা পরীমনিকে ফোনে গুলি করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।…
ফোনে পরীমনিকে অশ্রাব্য গালাগাল, হত্যার হুমকি

থ্রি ডোরস ডাউন-এর ভোকাল ব্র্যাড আর্নল্ড মারা গেছেন

থ্রি ডোরস ডাউন আমেরিকান রক ব্যান্ড থ্রি ডোরস ডাউন-এর ভোকাল ব্র্যাড আর্নল্ড মারা গেছেন । ব্র্যাড আর্নল্ড…
থ্রি ডোরস ডাউন-এর ভোকাল

সালমান মুক্তাদিরকে একুশে পদক দিতে অনুরোধ করেছেন তুষার

সালমান মুক্তাদির সম্প্রতি দেশের অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে ২০২৬ সালের একুশে পদকপ্রাপ্তদের নাম ঘোষণা করা…
সালমান মুক্তাদিরকে একুশে পদক

বিএনপি ও জামায়াতের ইশতেহারে সংস্কৃতি ভাবনা- কে বেশি গণতান্ত্রিক?

ইশতেহারে শিল্প-সংস্কৃতি ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৩তম জাতীয় নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ…
বিএনপি ও জামায়াতের ইশতেহারে সংস্কৃতি ভাবনা: কে বেশি গণতান্ত্রিক?
0
Share