Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬

ঘুমের ওষুধ সেবন- আ’ত্মহত্যার চেষ্টা তানজিন তিশার

তানজিন তিশা ও মুশফিক আর ফারহান । ছবি: সংগৃহীত

“শুধু মিডিয়ায় আ’ত্মহত্যার প্রবণতা বেড়েছে, এই কথাটি ভুল”- এমন বক্তব্য দেওয়ার কয়েকদিনের মাঝেই খবর পাওয়া গেলো নিজের জীবন শেষ করে দেওয়ার চেষ্টা করেছেন অভিনেত্রী তানজিন তিশা! ১৫ নভেম্বর রাতে নাকি ঘুমের ওষুধ সেবন করে এই চেষ্টা করেছেন তিনি।

খবরটি পাওয়া গেছে তিশার ঘনিষ্ঠ আত্মীয়ের থেকে। নাম প্রকাশে অনিচ্ছুক সেই আত্মীয় জানান, ১৫ নভেম্বর রাতে রাজধানীর রাজারবাগে নিজ বাসায় ঘুমের ওষুধ খেয়ে আ’ত্মহত্যার চেষ্টা করেন তিনি। এরপর তাড়াতাড়ি তাকে নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখান থেকে রাজধানীর পান্থপথের একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে তিশাকে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন আছেন তিনি।

তিশার আত্মীয় হতে আরও জানা যায়, অভিনেতা মুশফিক আর ফারহানের সাথে প্রেমের সম্পর্ক আছে তিশার। কিন্তু কিছুদিন ধরেই দুইজনের এই সম্পর্কে চলছিল ঝামেলা। আ’ত্মহত্যার চেষ্টা করার আগে সেই রাতে তিশা তার রাজারবাগের বাসা থেকে উত্তরায় ফারহানের বাসায় যান। ঐ বাসা থেকে ফিরেই নাকি ঘুমের ওষুধ খান তিশা।

বিষয়টি নিয়ে ফারহানের কাছ থেকে এখনো কোনও সাড়া পাওয়া যায়নি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

একটি প্রামাণ্যচিত্র হাঙ্গেরির ১৬ বছরের অপশাসনের অবসান ঘটালো

‘দ্য প্রাইস অব এ ভোট’ রবিবার (১৩ এপ্রিল) হাঙ্গেরির জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনের…
হাঙ্গেরির ১৬ বছরের অপশাসন

‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা বাড়ি থেকে পালালেন নায়িকা হওয়ার জন্য

অভিনেত্রী শিমলার সিনেমা যাত্রা ‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা বাড়ি থেকে পালালেন নায়িকা হওয়ার জন্য। এই বাড়ি…
‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা

এই বৈশাখে ভিভো নিয়ে এলো তাহসানের সঙ্গে মিট-অ্যান্ড-গ্রিটের সুযোগ

ভিভোর ‘ওয়ান-ডে শপ ম্যানেজার’ হচ্ছেন তাহসান বাংলা নববর্ষ মানেই নতুন স্বপ্ন আর নতুন আশা নিয়ে এক নতুন শুরু। আর…
ভিভো নিয়ে এলো তাহসানের সঙ্গে মিট-অ্যান্ড-গ্রিটের

বাংলাদেশের দুই সিনেমা ৪৮তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে

৪৮তম মস্কো চলচ্চিত্র উৎসব বাংলাদেশের দুই সিনেমা ৪৮তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মনোনীত হয়েছে। নির্মাতা…
বাংলাদেশের দুই সিনেমা ৪৮তম মস্কো
0
Share