Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬

‘ডাঙ্কি’র সাথে এবার হাড্ডাহাড্ডি লড়াইয়ে ‘প্রধান’!

‘প্রধান’ ও ‘ডাঙ্কি’ সিনেমার পোস্টার । ছবিঃ সংগৃহীত

কিং খানকে টক্কর দিতে ২২ ডিসেম্বর একসাথে মুক্তি পেতে যাচ্ছে কলকাতার সুপারস্টার দেবের ‘প্রধান’। প্রথমবার বড় পর্দায় একসাথে জুটি বেঁধেছেন শাহরুখ-তাপসী আর অন্যদিকে টলিউড পাড়ায় দেবের সাথে প্রথমবার জুটি বেঁধেছেন ছোট পর্দার সৌমিতৃষা কুন্ডু।

দেব ভারতীয় গণমাধ্যমকে জানান, “প্রত্যেকদিন পরিশ্রম করি। তাই হয়তো আজ দর্শকও মনে করেন দেবের ছবি মানেই একটু অন্যরকম এবং ভালো। তাদের এই আশা-ভরসাটাই আমার আত্মবিশ্বাসকে বাড়িয়ে দেয়। নিজেকে বারবার ভেঙেচুরে দর্শকের সামনে নিয়ে আসছি। তাই জন্যই ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’ আর ‘বাঘা যতীন’এর মধ্যে কোনও মিল ছিল না। দর্শক যদি আমার প্রজাপতি, ব্যোমকেশকে ভালোবেসে থাকেন তাহলে এই ছবিটাও ভালো লাগবে এই বিষয়ে আমি নিশ্চিত।”

তবে একইদিনে দুটি ছবি মুক্তির ফলে বলিউড কিং শাহরুখ খান নাকি টলি সুপারস্টার দেব হাড্ডাহাড্ডি লড়াইয়ে কে এগিয়ে যায় সেটা জানতে ভক্তদের চোখ এখন ২২ ডিসেম্বরের অপেক্ষায়।

উল্লেখ্য, শাহরুখের ‘পাঠান’র সাফল্যের মাঝে অনেক ছবি মুক্তির তারিখ পিছিয়ে দেওয়া হয়েছিল। শুধু বলিউডই নয়, দক্ষিণী ছবি মুক্তির দিন পরিবর্তন করা হয়েছিল। সেই জায়গায় দাঁড়িয়ে দেব শাহরুখের সঙ্গে চ্যালেঞ্জ নিতে তৈরি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

থালাপতি বিজয় বিচ্ছেদ ও পরকীয়া নিয়ে যা বললেন  

থালাপতি বিজয় দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয় বর্তমানে ব্যক্তিগত জীবন নিয়ে তীব্র…
থালাপতি বিজয় বিচ্ছেদ ও পরকীয়া নিয়ে

হঠাৎ কেন ‘সাইলেন্স জেসচার’ ট্রেন্ডে ভাসছে ঢালিউড!

‘সাইলেন্স জেসচার’ ঢালিউডের সাম্প্রতিক সিনেমাগুলোর পোস্টার ও টিজারে একটি নতুন ভিজ্যুয়াল ট্রেন্ড লক্ষ্য করা…
‘সাইলেন্স জেসচার’ ট্রেন্ডে

মির্জা ফখরুল ইসলাম আলমগীর ‘মায়ের ডাক’ সিনেমার মহরতে

‘মায়ের ডাক’ সিনেমা দেশে ঘটে গেল এক বিরল ঘটনা। সাধারণত সিনেমার মহরতে দেশের রাজনৈতিক ব্যক্তিত্বদের দেখা মেলা ভার।…
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ইরান-ইসরাইল দ্বন্দ্ব নিয়ে ১০টি সেরা সিনেমা ও সিরিজ

ইরান-ইসরাইল সংঘাতভিত্তিক ১০টি স্পাই থ্রিলার মধ্যপ্রাচ্যের রাজনীতি, গুপ্তচরবৃত্তি এবং দীর্ঘদিনের দ্বন্দ্ব…
ইরান-ইসরাইল দ্বন্দ্ব নিয়ে ১০টি সেরা সিনেমা ও সিরিজ
0
Share