Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, মার্চ ৪, ২০২৬

প্রথমবার পর্দায় একসাথে ইমরান-দীঘি

‘চোখে চোখে’ গানের পোস্টার । ছবি: সংগৃহীত

৭ নভেম্বর প্রকাশ্যে এলো ইমরান-দীঘির ‘চোখে চোখে’ গানটি। এর মধ্য দিয়ে প্রথমবার পর্দায় এই জুটির রসায়ন দেখছে দর্শক। এছাড়াও ‘চোখে চোখে’ গানে দীর্ঘ পাঁচ বছর পর একসাথে কণ্ঠ দিয়েছে পূজা ও ইমরান। শাহরিয়ার পলকের পরিচালনায় গানটির কথা লিখেছেন পীযূষ দাস। ‘চোখে চোখে’ গানের সুর-সংগীতায়োজন করেছেন ইমরান নিজেই।

গানটি নিয়ে ইমরান বলেন, “অসম্ভব মিষ্টি কথা ও সুরের একটি গান। তার সঙ্গে ভিডিওটাও চমৎকার হয়েছে। এবারই প্রথম আমি ও পূজা সহশিল্পী হিসেবে দীঘিকে পেয়েছি।

সব মিলিয়ে গানটি প্রকাশ করে আমি খুব হ্যাপি। এর জন্য ধন্যবাদ দিতে চাই প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি ও এর কর্ণধার পাপ্পু ভাইকে। আশা করছি আমরা সামনেও এমন প্রজেক্ট করবো।”

নায়িকা দীঘি বলেন, “গানটা খুবই সুন্দর। একবার শুনলে বারবার শুনতে ইচ্ছে করে। ইমরান ভাইয়ের সঙ্গে আমার এটাই প্রথম কাজ। আর প্রথম কাজেই দারুণ অভিজ্ঞতা হলো। আমার খুব ভালো লেগেছে কাজটা করে। আশা করি সবার গানটা খুব ভালো লাগবে।”

সিএমভির ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশের পর বেশ প্রশংসা পেয়েছে ভক্তদের।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ফজলুর রহমান বাবুকে এক বছরের বিশ্রাম দিয়েছেন ডাক্তার

ফজলুর রহমান বাবু গত ১৬ ফেব্রুয়ারি হঠাৎ করেই হৃদরোগে আক্রান্ত হন দেশের তারকা অভিনেতা ফজলুর রহমান বাবু। পরে তখনি…
ফজলুর রহমান বাবুকে
0
Share