Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, মার্চ ১৬, ২০২৬

কলকাতার দুই হলে দেখানো হবে না ‘টাইগার থ্রি’

ছবি: সংগৃহীত

‘টাইগার থ্রি’ নিয়ে চলমান উত্তেজনা ও ভক্তদের আগ্রহের মধ্যেই শোনা গেলো কলকাতার দুই উল্লেখযোগ্য প্রেক্ষাগৃহে দেখানো হবে না ভাইজান এর সিনেমাটি।

সূত্রের খবরে, প্রযোজনা সংস্থার নতুন ‘নো শো পলিসি’ মেনে বেশিরভাগ প্রেক্ষাগৃহ কেবল ‘টাইগার থ্রি’ দেখাতে রাজি থাকলেও, নবীনা ও স্টার সিনেমা হলে চলমান পূজার সিনেমাগুলো নামিয়ে কোন বলিউড সিনেমা চালাতে নারাজ দুই হলের মালিক।

নবীনা সিনেমার মালিক নবীন চৌখানি জানান, “আমার হলে তো পূজার ছবি চলছে। টাইগার সব শো দাবি করেছিল। আমি তাতে রাজি হইনি। কারণ শুক্রবার থেকে একটা হিন্দি এবং একটা ইংরেজি ছবি আমি চালাব।”

অন্যদিকে স্টার সিনেমা হলের মালিক জয়দীপ মুখোপাধ্যায় জানান, “আমি তো দুটো শো দিতে রাজি ছিলাম। কিন্তু ওরা তো রাজি হচ্ছে না। আমি বাংলা ছবি হল থেকে তুলব না। ওরা রাজি থাকলে তা হলে টাইগার চলবে।” তিনি আরও বলেন, “মুখেই শুধু বলা হবে বাংলা ছবির পাশে দাঁড়ান। এ দিকে প্রয়োজনে সেটা করা না হলে মুশকিল।”

এ বিষয়ে, ব্যবসায়িক শর্তাবলি না মিললে এ রকম ঘটনা ঘটতেই পারে বলে জানিয়েছেন যশরাজ ফিল্মস।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে ‘কক্সবাজার চলচ্চিত্র উৎসব’

‘কক্সবাজার চলচ্চিত্র উৎসব’ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কক্সবাজার ফিল্ম ক্লাবের উদ্যোগে কক্সবাজারে এই প্রথমবারের…
‘কক্সবাজার চলচ্চিত্র উৎসব’

স্থপতি রফিক আজমের স্থাপত্যকর্ম নিয়ে সিডনিতে স্বল্পদৈর্ঘ্য প্রদর্শনী

স্থপতি রফিক আজম আগামী ২৬ মার্চ স্থপতি রফিক আজমের স্থাপত্যকর্ম নিয়ে সিডনিতে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনীর…
স্থপতি রফিক আজমের স্থাপত্যকর্ম
0
Share