Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, মার্চ ২০, ২০২৬

কাঁদলেন চঞ্চল চৌধুরী

বাবার সাথে চঞ্চল চৌধুরী । ছবি: সংগৃহীত

শুরু হয়েছে শারদীয় দুর্গোৎসব। এই উৎসব ঘিরে অন্যদের মতোই অভিনেতা চঞ্চল চৌধুরীর পরিবারেও বইছে খুশির হাওয়া। পূজা ঘিরে পরিবারের সবার জন্য নিজেই কেনাকাটা করেন তিনি। এবারও তার ব্যতিক্রম হয়নি। তবে এবার কেনাকাটার তালিকা করতে গিয়ে কাঁদলেন এই অভিনেতা।

চঞ্চল চৌধুরী তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘কিছুটা সামর্থ্য হওয়ার পর থেকেই প্রতিবছর পূজায় সবার আগে মা–বাবার জন্য নতুন পোশাক কেনা আমার জন্য ছিল সবচেয়ে বড় প্রশান্তির, সবচেয়ে বড় আনন্দের অভ্যাস। এবারও নিজ হাতে সবার জন্য নতুন কাপড় কেনার তালিকা তৈরি করতে গিয়ে প্রথমেই বাবার নামটা লিখে ফেলেছি। হঠাৎ মনে হলো, আরে…বাবা তো নেই। চুপ করে বসে থাকলাম অনেকক্ষণ। চোখের জল কোনোভাবেই বন্ধ করতে পারছিলাম না।’

গত বছর বাবাকে হারিয়েছেন চঞ্চল চৌধুরী। জন্মের পর থেকে এই প্রথম বাবাকে ছাড়া দুর্গাপূজা পালন করছেন তিনি। তাই বাবার জন্য কিছু কেনা না হলেও বাবার কিনে দেওয়া পোশাকগুলোর স্মৃতি তাঁকে আবেগপ্রবণ করেছে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

শাকিব খানের ‘প্রিন্স’- বদলে যাওয়া এক তারকার নতুন অধ্যায়

‘প্রিন্স’ শুধু আরেকটি নতুন সিনেমা নয় ঢাকাই সিনেমায় শাকিব খানকে ঘিরে নতুন ছবি নিয়ে আগ্রহ থাকেই। কিন্তু শাকিব…
শাকিব খানের ‘প্রিন্স’

কাঙালিনী সুফিয়া প্রচণ্ড অভাব ও কষ্টে আছেন

কাঙালিনী সুফিয়া দেশের লোকগানের অন্যতম কিংবদন্তী শিল্পী কাঙালিনী সুফিয়া। কাঙালিনী সুফিয়া প্রচণ্ড অভাব ও কষ্টে…
কাঙালিনী সুফিয়া

বলিউডে আরিফিন শুভর নতুন যাত্রা শুরু হল আজ

বলিউডে আরিফিন শুভ বলিউডে এতোদিন বাংলাদেশের কোনো অভিনয়শিল্পীর কেন্দ্রীয় চরিত্রের অভিনয়ে দেখা যায়নি। তবে সময়…
বলিউডে আরিফিন শুভর নতুন
0
Share