Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, মার্চ ৭, ২০২৬

বিয়ের পর কাজে ফিরলেন পরিণীতি

পরিণীতি চোপড়া । ছবি: সংগৃহীত

হাতে চূড়া ও সিঁথিতে উজ্জ্বল লাল সিঁদুর নিয়ে সদ্য বিবাহিত অভিনেত্রী পরিণীতি চোপড়া ফিরলেন কাজে। ল্যাকমে ফ্যাশন উইকের র‍্যাম্পে রুপালি শাড়ি পরে বিয়ের পর এই প্রথম জনসমক্ষে আসলেন নায়িকা।

সেপ্টেম্বর মাসে রাজনীতিবিদ রাঘব চাড্ডার সাথে গাঁটছড়া বেঁধেছেন পরিণীতি। জীবনের নতুন অধ্যায় শুরু করার পর পারিবারিক বিভিন্ন আয়োজনে কাটছিল অভিনেত্রীর দিন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সময়ে সেসব আয়োজন থেকে ধারণ করা বিভিন্ন খন্ডচিত্র ভক্ত ও শুভাকাঙ্খীদের সাথে শেয়ারও করেছেন তিনি। পারিবারিক আয়োজনে সময় কাটানোর পর পরিণীতি আবারও আসলেন লাইট-ক্যামেরার সামনে। আর নববধূ সাঁজে নায়িকার র‍্যাম্পে হাঁটার ব্যাপারটি নজর কেড়েছে সবারই!

ল্যাকমে ফ্যাশন উইকের চতুর্থ দিনের আয়োজনে ফেবিনার শো স্টপার হিসেবে মঞ্চে আগমন ঘটে পরিণীতির। তার পরনে ছিল কুরবত কালেকশনের শাড়ি।

অভিনেত্রী জানান, শাড়িতে স্বাচ্ছন্দ্য বোধ করেন তিনি। তবে বিয়ের মাত্র তিন সপ্তাহ হলেও প্রতিদিন শাড়ি পরার চেষ্টা নেই তার।

উল্লেখ্য যে, ৬ অক্টোবর মুক্তি পেয়েছে পরিণীতি অভিনীত সিনেমা ‘মিশন রানিগঞ্জ: দ্য গ্রেট ভারত রেসকিউ’। ছবিটি নির্মাণ করা হয়েছে সত্য ঘটনা অবলম্বনে। আর এতে এই অভিনেত্রীর বিপরীতে অভিনয় করেছেন অভিনেতা অক্ষয় কুমার। যদিও বক্স অফিসে তেমন সুবিধা করতে পারছে না ছবিটি। তবে পরিনীতি ভক্তদের জন্য সুখবর হলো, স্বাধীনভাবে অস্কারের জন্য চুড়ান্ত বাঁছাইয়ে যাওয়ার কথা রয়েছে এই সিনেমার।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার

স্বাধীনতা, গণতন্ত্র ও সমাজগঠনে অবদানের স্বীকৃতি প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ…
খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার

রাশমিকা-বিজয়ের বিবাহোত্তর সংবর্ধনায় কারা কারা গেলেন?

রাশমিকা-বিজয়ের বিয়ে গত ২৬ ফেব্রুয়ারি দক্ষিণের জনপ্রিয় তারকাজুটি বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা বিয়ে…
রাশমিকা-বিজয়ের বিবাহোত্তর

‘বনলতা এক্সপ্রেস’-এর ট্রেলারে মোশাররফ করিমের চমক  

‘বনলতা এক্সপ্রেস’ গত বছরের উৎসব সিনেমার পর এ বছরের ঈদুল ফিতরে বড় পর্দায় মুক্তি পাচ্ছে তানিম নূরের নির্মিত…
‘বনলতা এক্সপ্রেস’-এর ট্রেলারে
0
Share