Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, এপ্রিল ২৭, ২০২৬

অঞ্জনের নির্দেশনায় তমা মির্জা

তমা মির্জা ও অঞ্জন দত্ত (বাম থেকে)

বাংলাদেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম ‘বিঞ্জ’- এর জন্য ওয়েব সিরিজ নির্মাণ করতে যাচ্ছেন ভারতের প্রখ্যাত সঙ্গীতশিল্পী, অভিনেতা এবং নির্মাতা অঞ্জন দত্ত।‘দুই বন্ধু’ নামক ওয়েব সিরিজটিতে বাংলাদেশি অভিনেত্রী তমা মির্জারও অভিনয় করার কথা রয়েছে।  

সিরিজটির  প্রযোজক ও বিঞ্জ-এর জেনারেল ম্যানেজার হাসিবুল হাসান তানিম  ১৪ অক্টোবর গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। আনন্দ, ভালোবাসা ও বন্ধুত্বের গল্প নিয়ে  নির্মিত মিউজিক্যাল ওয়েব সিরিজটিতে অঞ্জন দত্তের গাওয়া ছয়টি নতুন গানের থাকার কথাও গণমাধ্যমে জানান তিনি।

তমা মির্জা ছাড়াও ওয়েব সিরিজটিতে  সুপ্রভাত, শাওন চক্রবর্তীর মত শিল্পীদের বড় পর্দায় দেখতে পাবে দর্শক। ওয়েব সিরিজটিতে অঞ্জন দত্তের অভিনয় করার কথাও শোনা গেছে।

অঞ্জন দত্তের পরিচালনায় কাজ করতে পেরে গণমাধ্যমে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী তমা মির্জা।

৩০ সেপ্টেম্বরে কারখানা ও আর্কলাইট ইভেন্টস কর্তৃক  তেজগাঁওয়ের আলোকি কনভেনশন সেন্টারে আয়োজিত ‘অঞ্জন দত্ত ইন মেট্রোপলিস’ শিরোনামের কনসার্টে গান গাওয়ার ফাঁকে  ওয়েব সিরিজেটি নির্মাণের ঘোষণা দিয়েছিলেন ‘বেলা বোস’খ্যাত গায়ক। অনুষ্ঠানটিতে ২০২৩ সালের  ডিসেম্বর মাসে বাংলাদেশের ওটিটি প্ল্যাটফর্ম ‘বিঞ্জ’- এ  সিরিজটি মুক্তি দেওয়ার ঘোষণাও দেন তিনি। 

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

শাকিব খানের ‘রকস্টার’ সিনেমার নতুন পোস্টার, গল্পে চমক

আগুন জ্বলে, সময় থামে: শাকিব খান শাকিব খানের ‘রকস্টার’ সিনেমা নিয়ে দর্শকদের দীর্ঘ প্রতীক্ষার অবসান…
শাকিবের ‘রকস্টার’ সিনেমার নতুন পোস্টার, গল্পে চমক
0
Share