Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, এপ্রিল ১২, ২০২৬

পরীর ফেসবুকে ১৬ মিলিয়ন ফলোয়ার 

পরীমণি | ছবি: ফেসবুক

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক নতুন মাইলফলক স্পর্শ করলেন চিত্রনায়িকা পরীমণি। ফেসবুকে বর্তমানে ১৬ মিলিয়ন অনুরাগী অনুসরণ করছেন তাকে! যা কিনা বলা যায়, ঢালিউডের অনেক তারকার অনুসারীদের থেকেই দিগুণেরও বেশী।

সিনেমার কারণেই হোক কিংবা নিজের ব্যক্তিগত জীবনের কারণে, আলোচনা-সমালোচনার কেন্দ্রবিন্দুতে থাকে পরী। কিন্তু কোনো বাধাই এখন পর্যন্ত ঠেকিয়ে রাখতে পারেনি এই তারকাকে। তার দুর্বার গতিতে সামনে এগিয়ে চলার ব্যাপারটি ফেসবুকে এই মুহূর্তে তার অনুসারীদের সংখ্যার মাধ্যমে আবারও প্রমাণিত হলো।

যেখানে শাকিব খানের মত তারকার ফেসবুকের অনুসারী সংখ্যা ৬.৫ মিলিয়ন, সেখানে পরীমণির অনুসারী সংখ্যা ১৬ মিলিয়ন! আর ঢালিউডের এই যুগের অন্যান্য জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অপু বিশ্বাস, বিদ্যা সিনহা মীম ও শবনম বুবলীর ফেসবুকে অনুসারী সংখ্যা যথাক্রমে ৯ মিলিয়ন, ৬.৬ মিলিয়ন ও ৪.৭ মিলিয়ন।     

পরী ১৬ মিলিয়নের মাইলফলক ছোঁয়ার পর ফেসবুকে একটি পোস্ট শেয়ার করে ধন্যবাদ জানান সবাইকে। তিনি ক্যাপশনে লিখেন, “১৬ মিলিয়ন ভালবাসা! ধন্যবাদ।”

উল্লেখ্য যে, মাতৃত্বকালীন বিরতি কাটিয়ে আবারও ক্যামেরার সামনে ফিরেছেন পরীমণি। বর্তমানে তিনি ব্যস্ত আছেন ‘ডোডোর গল্প’ শীর্ষক সিনেমার শুটিং নিয়ে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দৌঁড়ে এগিয়ে সংগীতশিল্পীরা

মনোনয়ন ঘিরে বিনোদন অঙ্গনে নতুন করে আলোচনা সংরক্ষিত নারী আসনে বিএনপি মনোনয়ন দৌড় এগিয়ে আছেন সংগীতশিল্পীরা।…
সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দৌঁড়ে এগিয়ে সংগীতশিল্পীরা

বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি

রাজনীতিতে আসছেন নায়িকা বর্ষা: অন্তত জলিল পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি। দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় সরব…
বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি
0
Share