Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, মার্চ ৪, ২০২৬

শাকিব ভক্তের উন্মাদনা নিয়ে ‘শাকিব খান লাভার’

‘শাকিব খান লাভার’ নাটকের পোস্টার

বড় বা ছোট পর্দায় নয়, ইউটিউবে আসছে ‘শাকিব খান লাভার’!

ছোট পর্দায় শাকিব ফ্যানের গল্প নিয়ে আসছেন নির্মাতা বর্ণ নাথ।

২০ জুন ফেসবুকে পোস্টার প্রকাশ হওয়া নাটকটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন অভিনেতা জামিল হোসেন।

পোস্টারটিতে দেখা যায় শাকিবের ‘নাকাব’ ও ‘ভালোবাসা আজকাল’ ছবির পোস্টার হাতে দাঁড়িয়ে আছেন জামিল হোসেন।

পোস্টারটি দেখেই নাটকটির গল্প নিয়ে কিছুটা অনুমান করতে পেরেছেন দর্শক।

নাটকটিতে অভিনয় করা প্রসঙ্গে গণমাধ্যমে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন জামিল ।

২০১৩ সালে পি এ কাজল পরিচালিত ‘ভালোবাসা আজকাল’ চলচ্চিত্রে শাকিব খানের সাথে কাজ করার সুযোগ হয়েছিল অভিনেতার।

তার ভাষ্যমতে, শাকিব খানের সাথে একবার বড় পর্দা শেয়ার করতে পারায় তার জন্য আলাদা ভালো লাগা কাজ করে অভিনেতার।

যেকোনো খ্যাতিমান তারকার ভক্তরাই নানাভাবে প্রতারণার শিকার হতে পারেন। কেউ যাতে নিজের প্রিয় তারকার জন্য প্রতারিত না হতে পারেন সেজন্য নাটকটি সচেতনতা তৈরি করতে পারে বলে মনে করেন অভিনেতা।

নাটকটিতে শাকিবের এক ডাই হার্ড ফ্যানের ভূমিকাতে অভিনয় করছেন জামিল হোসেন।

কিভাবে শাকিব ভক্ত অভিনেতাকে একবার দেখার সুযোগ পাওয়ার জন্য একজন সিনেমার ডিরেক্টরের ফাঁদে পড়ে যান সেই গল্পকে কেন্দ্র করেই গল্পটি সামনে আগায়।

তবে কি বড় পর্দার নায়কের ভক্ত হাজির হবেন ছোট পর্দায়?

শাকিব ভক্তকে নিয়ে রচিত হলেও নাটকটি দেখা যাবে না ছোট পর্দায়। ‘শাকিব লাভার’ জামিলস জু ইউটিউব চ্যানেলে ২২ জুন প্রচার হওয়ার কথা রয়েছে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

প্রকাশ্যে বনলতা এক্সপ্রেসের অফিসিয়াল পোস্টার

হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ থেকে ‘বনলতা এক্সপ্রেস’ গত ঈদুল আজহায় ‘উৎসব’ সিনেমার সাফল্যের পর নির্মাতা তানিম নূর…
প্রকাশ্যে বনলতা এক্সপ্রেসের অফিসিয়াল পোস্টার

ভাষা শহীদদের প্রতি শাকিব খানের বিনম্র শ্রদ্ধা

ভাষা শহীদদের স্মরণে শাকিবের ফেসবুক পোস্ট আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শাকিব খানের বিনম্র…
ভাষা শহীদদের প্রতি শাকিব খানের বিনম্র শ্রদ্ধা
0
Share