Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, এপ্রিল ১১, ২০২৬

ইউটিউবের অফিশিয়াল পেইজে রাফসান

ইফতেখার রাফসান | ছবি: ফেসবুক

ফুড ভ্লগিং দিয়ে যাত্রা শুরু করে বর্তমানে বাংলাদেশের ছোট-বড় যে কারো কাছেই সুপরিচিত একজন কন্টেন্ট ক্রিয়েটর ‘রাফসান দ্য ছোটভাই’। যার প্রকৃত নাম ইফতেখার রাফসান। মানুষের মন জয় করতে করতে এবার তিনি জায়গা করে নিলেন ইউটিউবের অফিশিয়াল পেইজেও।

সম্প্রতি নিজের অফিশিয়াল ফেসবুক হ্যান্ডেল থেকে রাফসান শেয়ার করেছেন ইউটিউবের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেইজের একটি পোস্টের স্ক্রিনশট। যে পোস্টে দেখা যাচ্ছে তার একটি ছবি শেয়ার করা হয়েছে ইউটিউবের পেইজ থেকে। আর ক্যাপশনে রাফসানকে ট্যাগ করে লেখা, “বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন বিশ্বের প্রতিটি জায়গা থেকে।”

ইফতেখার রাফসানের ফেসবুক হ্যান্ডেল থেকে নেওয়া স্ক্রিনশট

এদিকে রাফসান তার পোস্টে প্রথম বাংলাদেশি হিসেবে ইউটিউবের ফিডে স্থান পাওয়ার কথা জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি ইংরেজীতে লিখেছেন, “আমি কি স্বপ্ন দেখছি? ইউটিউব তাদের অফিশিয়াল ইনস্টাগ্রামে আমাকে নিয়ে পোস্ট করেছে! ইউটিউবের অফিশিয়াল ফিডে প্রথম বাংলাদেশি! আলহামদুলিল্লাহ।”

এই তারকা আরও যোগ করেন, “আমি যখন ভিডিও বানানো শুরু করি, তখন থেকেই আমি আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে চেয়েছিলাম এবং এই পর্যায়ের স্বীকৃতি পেতে চেয়েছি! ছবির ক্যাপশনটির মতই ছিল আমার লক্ষ্য।”

পাশাপাশি নিজের শুভাকাঙ্ক্ষীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি

রাজনীতিতে আসছেন নায়িকা বর্ষা: অন্তত জলিল পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি। দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় সরব…
বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি

আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’ উপন্যাস- সিনেমায় নতুন কি পাওয়া গেল?

উপন্যাস থেকে সিনেমা “মা আজ মারা গেছেন। কিংবা হয়তো গতকাল, আমি জানি না। বৃদ্ধাশ্রম থেকে একটা টেলিগ্রাম পেয়েছি:…
আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’

মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার   

মাইকেল জ্যাকসন বায়োগ্রাফি ‘মাইকেল’ পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছে…
মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার  
0
Share