Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

‘চাঁদের পাহাড়-৩’ সিনেমায় দেবের সম্মতি

‘চাঁদের পাহাড়’ সিনেমায় দেব । ছবি: সংগৃহীত

টালিউডের লোকপ্রিয় অভিনেতা দেবের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি হলো ‘চাঁদের পাহাড়’। যার প্রথম দুই সিনেমাই সফলতার সাথে মন জয় করে দর্শকদের। এবার জানা গেলো, আসবে ‘চাঁদের পাহাড়-৩’। আর তাতে সম্মতি জানিয়েছেন কলকাতার এই হিরো!

হিন্দুস্তান টাইমসের তথ্যমতে, শঙ্কর চরিত্র নিয়ে দর্শকদের সামনে আবারো আসছেন দেব। তাকে তৃতীয় সিক্যুয়েলের জন্য প্রস্তাব পাঠানো হয়। সেই প্রস্তাবে রাজি হয়েছেন তিনি। আর আগের দুই সিক্যুয়েলের মত এবারও পরিচালনায় থাকছেন কমলেশ্বর মুখোপাধ্যায়। তবে নতুন ছবি নিয়ে এর থেকে বেশি তথ্য জানা যায়নি সংশ্লিষ্টদের কাছ থেকে।

প্রসঙ্গত, ২০১৩ সালে মুক্তি পায় এই ফ্র্যাঞ্চাইজির প্রথম ছবি ‘চাঁদের পাহাড়’। প্রখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একই নামের বিখ্যাত উপন্যাস অবলম্বনে নির্মিত হয় এই চলচ্চিত্র। যেখানে এর মূল চরিত্র শঙ্করকে ভ্রমণ করতে দেখা যায় আফ্রিকার চাঁদের পাহাড়ের খোঁজে।

পরবর্তীতে ২০১৭ সালে মুক্তি পায় এই ছবির সিক্যুয়েল ‘অ্যামাজন অভিযান’। দ্বিতীয় পর্বে শঙ্কর একইভাবে পাড়ি জমিয়েছিলেন এল ডেরাডোর উদ্দেশ্যে।

এবার শঙ্কর হয়ে তৃতীয় পর্বে কোন অভিযানে নামছেন অভিনেতা দেব? এখন তা-ই দেখার অপেক্ষায় রইলো তার ভক্ত ও অনুরাগীরা।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আমির খান ১৬ বছরের কম বয়সীদের মানসিক উন্নয়ন নিয়ে চিন্তিত  

আমির খান সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন আমির খান।…
আমির খান ১৬ বছরের কম

শিল্পীদের মানবেতর জীবন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মিনু

সংগীত শিল্পীদের দুর্দশা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরলেন মিনু শিল্পীদের মানবেতর জীবন নিয়ে উদ্বেগ প্রকাশ করে…
শিল্পীদের মানবেতর জীবন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মিনু

পপস্টার রিয়ানার বাড়িতে গুলিবর্ষণকারীর হতে পারে যাবজ্জীবন  

রিয়ানা ৮ মার্চ (রোববার) মার্কিন পপ তারকা রিয়ানার লস অ্যাঞ্জেলসের বাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটে। তবে এতে কোনো…
পপস্টার রিয়ানার বাড়িতে
0
Share