Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, এপ্রিল ১২, ২০২৬

ডনের নায়িকা কিয়ারা?

কিয়ারা আদভানি | ছবি: ফেসবুক

অনেক জল্পনা-কল্পনার পর রিভিল করা হয় নতুন ‘ডন’ হতে যাচ্ছেন অভিনেতা রণবীর সিং। নায়ক কে হতে যাচ্ছেন জানার পর থেকে স্বাভাবিকভাবেই চলে আসে নায়িকাকে নিয়ে কৌতূহল। তাই আবারও শুরু হয় জল্পনা-কল্পনা। তাহলে কে হতে যাচ্ছেন ‘ডন থ্রি’ সিনেমায় রণবীরের নায়িকা?

কিছুদিন থেকেই বিভিন্ন সূত্র থেকে কানাঘুষা শোনা যায়, অভিনেত্রী কিয়ারা আদভানিকে দেখা যাবে রণবীরের নায়িকা হিসেবে। তবে এরপর আবার চলে আসে অভিনেত্রী কৃতি শ্যাননের নাম। জানা যায়, কিয়ারা নয়, কৃতি হবেন ‘ডন’-এর নায়িকা। 

কিন্তু নতুন খবর হলো, কৃতি নয়, কিয়ারাই নাকি জুটি বাঁধতে চলেছেন রণবীরের সাথে।

সংশ্লিষ্ট গণমাধ্যমের সূত্রানুসারে, সম্প্রতি ‘এক্সেল এন্টারটেনমেন্ট’-এর অফিসের বাহিরে দেখা যায় এই অভিনেত্রীকে। অফিস থেকে বের হওয়ার সময় হাসিভরা মুখে আঙুল দিয়ে ‘ভিকট্রি’ চিহ্ন দেখান তিনি। এই হাসি ও ভিকট্রি চিহ্নের কারণেই সবাই ধরে নিচ্ছেন তিনিই এবার চূড়ান্ত হতে পারেন ‘ডন থ্রি’-তে অভিনয়ের জন্য।

যদিও ছবিটির প্রযোজক ফারহান আখতার বা সংশ্লিষ্ট অন্যান্য কারো কাছ থেকে এখনো অফিশিয়াল কোন বক্তব্য আসেনি। কিন্তু জানা গেছে, শীঘ্রই এই সিনেমার প্রস্তুতি শুরু করবেন তারা। তাহলে দ্রুতই কাকে নায়িকা হিসেবে চূড়ান্ত করা হয়েছে তা-ও জানা যাবে বলে আশাবাদী ভক্ত ও অনুরাগীরা।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

হাসপাতালে ভর্তি আশা ভোসলে, অবস্থা সংকটাপন্ন

জরুরি বিভাগের বিশেষ পর্যবেক্ষণে চলছে চিকিৎসা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতের কিংবদন্তি সংগীতশিল্পী…
হাসপাতালে ভর্তি আশা ভোসলে, অবস্থা সংকটাপন্ন

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দৌঁড়ে এগিয়ে সংগীতশিল্পীরা

মনোনয়ন ঘিরে বিনোদন অঙ্গনে নতুন করে আলোচনা সংরক্ষিত নারী আসনে বিএনপি মনোনয়ন দৌড় এগিয়ে আছেন সংগীতশিল্পীরা।…
সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দৌঁড়ে এগিয়ে সংগীতশিল্পীরা

বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি

রাজনীতিতে আসছেন নায়িকা বর্ষা: অন্তত জলিল পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি। দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় সরব…
বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি
0
Share