Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, মে ৭, ২০২৬

সীতার চরিত্র থেকে সরে দাঁড়ালেন আলিয়া!

আলিয়া ভাট

‘রামায়ণ’ করছেন না আলিয়া ভাট। নিতেশ তিওয়ারি এবং রবি উদয়ার পরিচালিত সিনেমাটিতে সীতার চরিত্রে অভিনয়ের কথা থাকলেও ছবিটি থেকে সরে দাঁড়িয়েছেন নায়িকা।

বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যমতে, তারিখ না থাকায় ছবিটি করছেন না আলিয়া। শুধু আলিয়াই নন, সিনেমাটি থেকে দক্ষিণের তারকা যশেরও পিছু হটার খবর সামনে এসেছে। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক গীতু মোহনদাসের গ্যাংস্টার ড্রামা করার কথা রয়েছে ‘কে জি এফ’খ্যাত নায়কের। তাই রাবণের চরিত্র করার জন্য এখনও চুক্তি সই করেননি যশ। তবে আলিয়া-যশের বের হওয়ার খবর এলেও রামের চরিত্রের জন্য বহাল রয়েছে  রণবীর কাপুরের নাম।

২০১৭ সাল থেকে সিনেমাটি তৈরির পরিকল্পনা করছেন মধু মান্তেনা। মধু মান্তেনা ও নমিত মালহোত্রা প্রযোজিত চলচ্চিত্রটির টেস্ট শুট জুলাইয়ের শেষের দিকে  ফিল্ম সিটিতে হওয়ার কথা ছিল যাতে করে ডিসেম্বরের দিকে পুরোদমে ছবিটির শুট শুরু করা যায়। কিন্তু শোনা যাচ্ছে,  ২০২৪ সালের মাঝখান থেকেই সিনেমাটির শুটিং শুরুর পরিকল্পনা করছেন নির্মাতারা।

উল্লেখ্য, ওম রাউত পরিচালিত ‘আদিপুরুষ’ সিনেমাটি মুক্তির পাওয়ার পর ব্যাপক সমালোচনার শিকার হয়।‘আদিপুরুষ’ নিয়ে বিবাদের মাঝেই জুলাই মাসে নিতেশ তিওয়ারি নিজের পরিচালিত ‘রামায়ণ’ নিয়ে গণমাধ্যমে কথা বলেন।ছবিটির কাস্টের জন্য বরাবরই গণমাধ্যমে চর্চায় ছিল সিনেমাটি। আলিয়ার ছবিটি ছাড়ার সংবাদে ফের নতুন করে আলোচনায় এসেছে নিতেশ তিওয়ারির ‘রামায়ণ’।  

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

কান চলচ্চিত্র উৎসবে জাপানের তিনটি সিনেমা

জাপানের তিনটি সিনেমা বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসরগুলোর একটি কান চলচ্চিত্র উৎসব। এই মর্যাদাপূর্ণ ও…
কান চলচ্চিত্র উৎসবে জাপানের তিনটি সিনেমা

ইসরায়েলের বিরোধিতা করায় ছবি থেকে বাদ পড়েন হলিউড অভিনেত্রী

মেলিসা বারেরা হলিউডের সম্ভাবনাময় তারকাদের একজন ছিলেন মেলিসা বারেরা। স্ক্রিম ফ্র্যাঞ্চাইজিতে অভিনয় করে তরুণ…
হলিউড অভিনেত্রী
0
Share