Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, এপ্রিল ১৫, ২০২৬

ওমরাহ করতে গেলেন রাখি সাওয়ান্ত!

রাখি সাওয়ান্ত

ওমরাহ পালন করতে গেছেন রাখি সাওয়ান্ত। ২৫ আগস্ট হজের জন্য সৌদি আরবের উদ্দেশে রওনা হন নায়িকা। শোনা যাচ্ছে মদিনাতে পৌঁছেছেন বলিউডের আলোচিত এ ব্যক্তিত্ব।

স্বামী আদিল খান দুররানির সাথে বিয়ের পর ২০২২ সালে ইসলাম ধর্ম গ্রহণ করেন রাখি। বিয়ের পর নিজের নাম পরিবর্তন করে ‘ফাতিমা’ রাখেন অভিনেত্রী।

স্বামীর সাথে বিচ্ছেদ হলেও ইসলাম ধর্মের সকল আচার-অনুষ্ঠান নিষ্ঠার সাথে পালন করার কথা একাধিকবার গণমধ্যমে জানিয়েছেন রাখি। আর তার জন্যই ওমরাহ পালনের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

উল্লেখ্য, কিছুদিন আগেই মুম্বাইয়ের একটি দরগাহতে মাথায় চাদর নিয়ে হাজির হতে দেখা যায় অভিনেত্রীকে।

কিছুদিন ধরেই স্বামী আদিল খান দুররানি ও বান্ধবী রাজশ্রীর সাথে সম্পর্কের কারণে  সংবাদের শীর্ষে পরিণত হয়েছিলেন রাখি। আর তার মাঝেই অভিনেত্রীর হজযাত্রার খবর সবাইকে তাক লাগিয়ে দিয়েছে । 

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

ইতিহাস, ঐতিহ্য আর ভালোবাসার মেলবন্ধন পহেলা বৈশাখ জীর্ণ পুরাতনকে বিদায় জানিয়ে নতুন সূর্যের আলোয় স্নান করার এক…
পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

একটি প্রামাণ্যচিত্র হাঙ্গেরির ১৬ বছরের অপশাসনের অবসান ঘটালো

‘দ্য প্রাইস অব এ ভোট’ রবিবার (১৩ এপ্রিল) হাঙ্গেরির জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনের…
হাঙ্গেরির ১৬ বছরের অপশাসন
0
Share