Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, মার্চ ১১, ২০২৬

শুটিংয়ে ব্যস্ত পূর্ণিমা 

পূর্ণিমা | ছবি: ফেসবুক

অসংখ্য সিনেমা উপহার দিয়ে দর্শকদের মনে বিশেষ জায়গা করে নেন অভিনেত্রী পূর্ণিমা। তবে অনেকদিন থেকেই সিনেমার পর্দায় ধরা দিচ্ছেন না তিনি। এবার ভক্তদের মন জয় করতে আবারও পর্দায় হাজির হতে যাচ্ছেন এই অভিনেত্রী। চলতি মাস থেকেই শুটিংয়ে ফিরছেন তিনি।

একটি প্রসাধনী পণ্যের কোম্পানির সাথে পূর্ণিমা চুক্তিবদ্ধ ছিলেন গত দেড় বছর থেকে। কোম্পানিটির ওভিসি, অর্থাৎ- অনলাইন বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন তিনি। চুক্তি শেষ হয়ে যাওয়ার পর সম্প্রতি আরও দুই বছরের জন্য প্রতিষ্ঠানটির সাথে চুক্তিবদ্ধ হয়েছেন এই নায়িকা। তাই চলতি মাসের মাঝামাঝিতে প্রতিষ্ঠানটির ইনহাউজ পরিচালকের পরিচালনায় নতুন বিজ্ঞাপনের শুটিং করবেন তিনি।

শুটিংয়ে ফেরা নিয়ে পূর্ণিমা বলেন, “’হোটেল রিল্যাক্স’-এর পর বেশ কিছু স্ক্রিপ্ট হাতে এসেছিল। কিন্তু প্রচণ্ড গরমের কারণে কাজ করার মুড ছিল না। তাই কিছুদিন পরিবার নিয়েই ব্যস্ত ছিলাম। সময় কাটিয়েছি নিজের মতো করে। এরই মধ্যে এই প্রতিষ্ঠানের সঙ্গে দেড় বছরের চুক্তিও শেষ। তারা আবার দুই বছরের জন্য নতুন করে আমাকে চুক্তিবদ্ধ করলেন। চলতি মাসের ঠিক মাঝামাঝি তাদেরই বিজ্ঞাপনের মাধ্যমে কাজে ফিরব।“

অভিনেত্রী আরও যোগ করেন, “এরপর আসলে ভেবে দেখব যে, ভালো স্ক্রিপ্ট পেলে নতুন সিনেমা, নতুন নাটক কিংবা নতুন ওয়েব সিরিজে কাজ করা যায় কি না। মুক্তির অপেক্ষায় থাকা সিনেমা নিয়েও আমি অনেক আশাবাদী।“

উল্লেখ্য যে, ‘আহারে জীবন’ শীর্ষক নতুন একটি সিনেমার শুটিংও করেছেন পূর্ণিমা। তারপর তিনি কাজ করেছেন ‘হোটেল রিল্যাক্স’ শীর্ষক ওয়েব সিরিজে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

‘ধুরন্ধর ২’ পেইড প্রিভিউ শোতে সব রেকর্ড ছাড়িয়ে গেলো

‘ধুরন্ধর ২’ বলিউড জগতকে রণবীর সিং একাই মাতিয়ে রেখেছেন সম্প্রতি। তাঁর অভিনীত সিনেমা ‘ধুরন্ধর’ দিয়ে শুরু এই…
‘ধুরন্ধর ২’ পেইড প্রিভিউ শোতে

সিয়ামের সিনেমায় নাতালিয়া – আইটেম গানে চমক

প্রথম কোনো বাংলা সিনেমায় অভিনয়ে নাতালিয়া সিয়ামের সিনেমায় নাতালিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি…
সিয়ামের সিনেমায় নাতালিয়া

ঈদে মেহজাবীন চৌধুরী ও প্রীতম হাসানের ‘ক্যাকটাস’ মুক্তি পাচ্ছে

স্পাই সিরিজ ‘ক্যাকটাস’ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাচ্ছে মেহজাবীন চৌধুরী ও প্রীতম…
মেহজাবীন চৌধুরী ও প্রীতম হাসানের ‘ক্যাকটাস’

ইয়াশ রোহান ও পারসা ইভানা এখন ‘একসাথে আলাদা’ 

‘একসাথে আলাদা’ ওয়েব নাটক দেশের ছোটপর্দার দুই জনপ্রিয় তারকা ইয়াশ রোহান ও পারসা ইভানা। সম্প্রতি তাঁরা দুইজন নতুন…
ইয়াশ রোহান ও পারসা ইভানা
0
Share